টিটির মাধ্যমে রফতানি বিলেও নগদ সহায়তা

হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রফতানির অর্থ টিটির মাধ্যমে এলেও নগদ সহায়তা দেওয়া হবে। তবে এ পদ্ধতিতে রফতানির বিপরীতে নগদ সহায়তা পেতে কিছু শর্ত পালন করতে হবে। এর আগে শুধু নেগোসিয়েশন ও কালেকশন পদ্ধতিতে পাওয়া বিলের বিপরীতে রফতানিতে নগদ সহায়তা দেওয়া হতো। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকে পাঠানো হয়েছে।