ফারজানা’র এক্সক্লুসিভ সাক্ষাৎকারঃ বিয়ের আসরে যৌতুকলোভীকে `না` বলেছি by মাহমুদ মেনন

ফারজানা ইসলাম নিপা, বরগুনা জেলার আমতলীর মেয়ে। বিয়ের আসরে যৌতুকের দাবির প্রতিবাদ করে বিয়ে ভেঙ্গে দেওয়ায় গত কয়েক দিন ধরে তাকে নিয়ে সংবাদমাধ্যমে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। এনিয়ে বরপক্ষ দুটি জিডি করেছে। সাংবাদিক সম্মেলন করে কনেপক্ষের ওপর বিভিন্নভাবে দোষ চাপিয়েছে। তার খবরও প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে কিন্তু কী বলছেন ফারজানা নিপা নিজে? বাংলানিউজের সঙ্গে তিনি কথা বলেছেন বিস্তারিত।