Sunday, August 23, 2026
২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি সদস্য
২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি সদস্য
শুক্রবার প্রকাশিত পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে যৌন নিপীড়নের প্রকৃত মাত্রা নির্ধারণে প্রতি দুই বছর পরপর পরিচালিত একটি বেনামি জরিপের তথ্যও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জরিপে দেখা গেছে, ২০২৫ অর্থবছরে সক্রিয় দায়িত্বে থাকা নারী সামরিক সদস্যদের মধ্যে অনাকাঙ্ক্ষিত যৌন আচরণের শিকার হওয়ার হার কমে ৪ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৩ সালে এই হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ।
পুরুষ সদস্যদের ক্ষেত্রেও এ হার কমেছে। ২০২৩ সালে সক্রিয় দায়িত্বে থাকা পুরুষদের ১ দশমিক ৩ শতাংশ অনাকাঙ্ক্ষিত যৌন আচরণের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন। ২০২৫ সালে তা কমে ১ শতাংশে নেমেছে।
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের প্রবণতা কমার তথ্য পাওয়া গেল। ২০২১ সালে নারী সদস্যদের মধ্যে এই হার ছিল ৮ দশমিক ৪ শতাংশ এবং পুরুষদের মধ্যে ১ দশমিক ৬ শতাংশ।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের ৭ হাজার ৯৯৮টি সরকারি অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় সামরিক বাহিনীর সদস্যরা ভুক্তভোগী কিংবা অভিযুক্ত ছিলেন।
২০২৪ সালে সরকারি অভিযোগের সংখ্যা ছিল ৮ হাজার ১৯৫টি এবং ২০২৩ সালে ছিল ৮ হাজার ৫১৫টি।
তবে অভিযোগ জানানোর হার বেড়েছে। ২০২৩ সালে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের মধ্যে ২৫ শতাংশ সরকারি অভিযোগ করেছিলেন। ২০২৫ সালে এই হার বেড়ে ৩৩ শতাংশ হয়েছে।
পেন্টাগন এটিকে ইতিবাচক হিসেবে দেখছে। কারণ যৌন নিপীড়নের শিকার ব্যক্তিরা যাতে নির্ভয়ে অভিযোগ করতে পারেন এবং প্রয়োজনীয় সহায়তা পান, সেটিই তারা নিশ্চিত করতে চায়।
পেন্টাগনের হিসাব অনুযায়ী, ২০২৫ অর্থবছরে আনুমানিক ২০ হাজার ৪৯২ জন সামরিক সদস্য যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৬ হাজার ৮৪৩ জন সরকারি অভিযোগ করেছেন।
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, ভুক্তভোগীদের আরও বেশি অভিযোগ করতে উৎসাহিত করা হচ্ছে, যাতে তারা প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা পেতে পারেন এবং অপরাধীদের যথাযথভাবে জবাবদিহির আওতায় আনা যায়।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মী ও প্রস্তুতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্থনি জে টাটা বলেন, মর্যাদা, সম্মান ও শৃঙ্খলা সামরিক বাহিনীর মূল্যবোধ এবং যুদ্ধের প্রস্তুতির ভিত্তি। যৌন নিপীড়ন ও যৌন হয়রানি এসব মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে, বাহিনীর সদস্যদের মধ্যে আস্থা নষ্ট করে এবং সামরিক অভিযানের সক্ষমতার জন্য হুমকি তৈরি করে।
কংগ্রেসের নির্দেশে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অতীতে সাধারণত বসন্তে এ প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের জন্য ব্রিফিংয়ের আয়োজন করা হলেও এবার অনলাইনে প্রতিবেদনটি প্রকাশ করেছে পেন্টাগন।
সূত্র : এবিসি নিউজ
![]() |
| প্রাথমিক প্রশিক্ষণের সময় নারী মেরিন সদস্যরা মার্শাল আর্টের ক্লাসে অংশ নিচ্ছেন। ছবি : নিউইয়র্ক টাইমস |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2205)
-
▼
August
(340)
-
▼
Aug 23
(16)
- গাজা থেকে উড়ে আসা ঘুড়ির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নে...
- মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ...
- মেটার চশমা দিয়ে ছবি তোলা, ফোন করা, কম্পিউটার চালান...
- ক্ষমতায় থাকতে ফিলিস্তিন রাষ্ট্র হতে দেবো না: নেতা...
- ইউরোপের ‘ফাঁপা নিন্দায়’ শক্তিশালী হচ্ছে ইসরাইল
- ইরানের অবরোধ রুখতে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের নত...
- উসাইন বোল্টের ১০০ মিটারের রেকর্ড ভাঙল রোবট
- তুরস্কের পরিকল্পনা নস্যাৎ করতেই সিরিয়ার বিমানঘাঁটি...
- গাজায় সাড়ে ৩ লাখের বেশি রোগীর জরুরি ওষুধ প্রয়োজন
- ত্রিপোলি পতনের ১৫ বছর পরও লিবিয়া ছাড়ছে মেধাবীরা
- ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিক...
- কসোভোয় গণকবরের সন্ধান, মিলল ২৩ জনের দেহাবশেষ
- সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক
- বিয়ের পোশাকে মন্দিরে ৪০ বর, সারাদিনেও এলেন না কোনো...
- পশ্চিমবঙ্গে থাকতে হলে ‘বন্দে মাতরম’ গাইতে হবে—শুভে...
- আপনি কি কোনো ঘটনা বা ব্যক্তিকে ভুলে যেতে চান? জেনে...
-
▼
Aug 23
(16)
-
▼
August
(340)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment