Tuesday, July 7, 2026
মাত্র ১৩ পর্বেই ইতিহাস, ৮.৯ রেটিং পাওয়া ‘মোল্লা নাসিরুদ্দিন’–এর কথা মনে আছে
মাত্র ১৩ পর্বেই ইতিহাস, ৮.৯ রেটিং পাওয়া ‘মোল্লা নাসিরুদ্দিন’–এর কথা মনে আছে
১৩ পর্বেই ইতিহাস
আলোচিত সেই টিভি শোটি হলো ‘মোল্লা নাসিরুদ্দিন’, যা প্রথম প্রচারিত হয়েছিল ১৯৯০ সালে। প্রধান চরিত্রে ছিলেন রঘুবীর যাদব, যিনি চমৎকার অভিনয়ে প্রাণবন্ত করে তুলেছিলেন জ্ঞানী অথচ বুদ্ধিদীপ্ত কৌতুকপ্রিয় নাসিরুদ্দিনকে। লোকগাথা অবলম্বনে তৈরি এ ধারাবাহিকে নাসিরুদ্দিনকে দেখা যায় দৈনন্দিন সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে, আর প্রতিটি গল্প শেষ হয় রসিকতার আড়ালে মানুষের আচরণ, দুর্বলতা আর বোকামি তুলে ধরে।
কেন এত জনপ্রিয় হয়েছিল
ধারাবাহিকটির সবচেয়ে বড় শক্তি ছিল তার সরলতা। জোর করে হাসানো বা বাড়াবাড়ি অভিনয়—কোনোটাই ছিল না। নাসিরুদ্দিনের হাস্যরস ছিল চিরায়ত, আবার সমসাময়িকও। রঘুবীর যাদবের অভিনয় চরিত্রটিকে বাস্তব আর হৃদয়গ্রাহী করে তুলেছিল। সহ–অভিনেতাদের উপস্থিতিও ছিল মনে রাখার মতো, যা গল্পগুলোকে আরও জীবন্ত করেছে। মাত্র ১৩ পর্ব—তবু প্রতিটি পর্বে ছিল প্রজ্ঞা, সামাজিক ব্যঙ্গ আর হাস্যরসের দারুণ সমন্বয়। এমন সিরিজ খুব কমই আছে, যা একই সঙ্গে হাসায় ও ভাবায়।
এখনো জনপ্রিয়
এক মৌসুমে শেষ হলেও ‘মোল্লা নাসিরুদ্দিন’–এর সংলাপের ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যখন টিভিতে কিছুটা হালকা মেজাজের কমেডি ছিল প্রচলিত, তখন সিরিজটি দেখিয়ে দিয়েছিল বুদ্ধিদীপ্ত হাস্যরসও দর্শককে টানতে পারে। পুরো সিরিজ এখন ইউটিউবে বিনা মূল্যে দেখা যায়। ফলে নতুন দর্শকেরাও এটি দেখতে পাচ্ছেন; আগের দর্শকেরাও নস্টালজিক হয়ে পড়ছেন।
আইএমডিবিতে দুর্দান্ত সাফল্য
ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবিতে সিরিজটির রেটিং ৮.৯, যা সিরিজটির তুমুল জনপ্রিয়তারই প্রমাণ। আলোচিত এই টিভি শো পরিচালনা করেছিলেন আমল আল্লানা। রঘুবীর যাদবের পাশাপাশি আরও ছিলেন জোহরা সেহগাল, মনোহর সিং ও সাওরভ শুক্লা।
ইন্ডিয়াডটকম অবলম্বনে
![]() |
| ‘মোল্লা নাসিরুদ্দিন’–এর দৃশ্য। ভিডিও থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1427)
-
▼
July
(230)
-
▼
Jul 07
(13)
- ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে
- কে হতে পারে ইসরায়েলের পরবর্তী শত্রু by জসিম আল-আজাবি
- ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে ন্যাটোর বড় অস্ত্র...
- অযোধ্যা লুট: রাজনৈতিক খেসারত দিতে হতে পারে মোদিকে ...
- যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফল ভোগ করতেই হবে -ইরানের স...
- শত ফিলিস্তিনিকে নিজ দেশে নিলো স্পেন
- ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছ...
- ২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল...
- খামেনির শেষ বিদায়ে দেখা গেল আহমাদিনেজাদকে
- নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার দাবি ৭১ ব্রিটিশ এমপির
- যুক্তরাষ্ট্র-ইরানের পর এবার লিবিয়ার গৃহযুদ্ধ বন্ধে...
- মিষ্টি হাসির একটা মেয়ে দরকার, এভাবেই শুরু... by মন...
- মাত্র ১৩ পর্বেই ইতিহাস, ৮.৯ রেটিং পাওয়া ‘মোল্লা না...
-
▼
Jul 07
(13)
-
▼
July
(230)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment