Monday, December 29, 2025
আদর্শিক ঐক্য হয়নি, এটি নির্বাচনী সমঝোতা: নাহিদ ইসলাম
আদর্শিক ঐক্য হয়নি, এটি নির্বাচনী সমঝোতা: নাহিদ ইসলাম
আজ রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন। এর আগে বিকেলে জামায়াত ও সমমনা দলগুলোর সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপি তাদের সঙ্গে ১০–দলীয় নির্বাচনী সমঝোতায় থাকছে।
এনসিপির সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতসহ আট দলের সঙ্গে সমঝোতার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রথম থেকে বলে এসেছি, আসন্ন নির্বাচনে আমরা এককভাবে অংশ নিতে চাই, ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। সারা দেশ থেকে আমরা আগ্রহী প্রার্থীদের মনোনয়ন আহ্বান করেছিলাম। পরে আরও দুটি দলের সঙ্গে (এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন) আমাদের রাজনৈতিক সমঝোতা হয়েছিল। তখন আমরা বলেছিলাম, তিন দলের গণতান্ত্রিক সংস্কার জোট একত্রে নির্বাচনে অংশ নেব।’
কিন্তু এরপর শরিফ ওসমান হাদির শাহাদাতবরণ এবং তাঁকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের অনেক বেশি পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেন নাহিদ। তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি, বাংলাদেশে আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি এখনো কার্যকর রয়েছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা যাদের পরাজিত করেছিলাম, তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বানচাল, সংস্কার ও নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য এবং জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য। সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কালকে আপনার গায়ে, পরশু আমার গায়ে লাগবে। প্রথম ও প্রধান টার্গেট করা হচ্ছে সারা দেশে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণ, নাগরিক, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের।’
এই পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও প্রতিযোগিতাপূর্ণ করার জন্য এবং আধিপত্যবাদী কোনো শক্তি যাতে অভ্যুত্থান-পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সে জন্য এনসিপি বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করেছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সেই তাগিদ থেকে আমরা জামায়াতে ইসলামী ও তাদের সমমনা আট দলের সঙ্গে কথা বলেছি এবং তাদের নির্বাচনী সমঝোতায় এনসিপি সম্মত হয়েছে। এনসিপি জামায়াত ও সমমনা আট দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।’
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের ন্যূনতম কিছু বিষয়ে ঐকমত্য রয়েছে। সামগ্রিক বিষয়ে বা আদর্শিক ঐক্য হয়নি। এটা একটা নির্বাচনী সমঝোতা। ন্যূনতম কিছু বিষয়ে আমরা ঐকমত্য পোষণ করেছি, আমরা একত্রে নির্বাচনী সময়টা পার করব। এই সমঝোতা একদিকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের সংস্কার, বিচার এবং আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী ন্যূনতম কর্মসূচিও থাকবে।’
আগামীকাল সোমবার দলীয় প্রার্থীর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সমঝোতায় যাঁরা আমাদের প্রার্থী, তাঁরাই মনোনয়নপত্র জমা দেবেন। সারা দেশে একত্রে নির্বাচনে অংশ নেব।’
আরেক প্রশ্নের জবাবে নাহিদ দাবি করেন, এনসিপি তার অবস্থানেই আছে। তিনি বলেন, ‘বৃহত্তর ঐক্য করেছি নির্বাচনকে কেন্দ্র করে। এনসিপি তার লক্ষ্য-আদর্শ নিয়েই কাজ করবে।’
এনসিপি থেকে দুই নারীনেত্রীর পদত্যাগে দলে ভাঙনের সুর দেখা গেছে কি না, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, তাঁরা দলের নির্বাহী পরিষদের সঙ্গে আলোচনা করে, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। কেউ নির্বাচন করবেন কি না বা দলে থাকবেন কি না, এটা তাঁদের ব্যক্তিগত বিষয়।
অপর এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এনসিপি নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে এবং জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আরিফুল ইসলাম আদীব, আবদুল হান্নান মাসউদ, মাহমুদা মিতু, দিলশানা পারুল প্রমুখ।
![]() |
| সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে। ছবি: মীর হোসেন |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
December
(274)
-
▼
Dec 29
(15)
- যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যু...
- ইউরোপের ওপর রাশিয়ার ছায়া, আবার বাস্তব হচ্ছে বড় যুদ...
- দেশে রাজনৈতিক মেরুকরণ অবসানে একমাত্র জারদারিই সক্ষ...
- ইসরায়েল ভেতর থেকে ভেঙে পড়ছে by ওরি গোল্ডবার্গ
- ৬.৬ মাত্রার ভূমিকম্প তাইওয়ানে
- সবচেয়ে ধনী আরব পরিবারগুলোর সম্পদের পরিমাণ কত?
- লাতাকিয়ায় বিক্ষোভে সহিংসতা, বহু হতাহত
- জরুরি চিকিৎসার জন্য গাজা থেকে বের হতে না পেরে ১০৯২...
- ভারতে বাড়তে থাকা অসহিষ্ণুতা নিয়ে মুফতি পরিবারের উদ...
- ক্রমেই পশ্চিম তীর গ্রাস, আরও ১৯ বসতি স্থাপনের অনুম...
- লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ-পাল্টা বি...
- হাদি হত্যার দুই অভিযুক্ত মেঘালয়ে প্রবেশ করার খবর অ...
- আল জাজিরার বিশ্লেষণ: তারেক রহমানের প্রত্যাবর্তন কে...
- আদর্শিক ঐক্য হয়নি, এটি নির্বাচনী সমঝোতা: নাহিদ ইসলাম
- সিলিগুড়ির হোটেল মালিকদের ঘোষণা বাংলাদেশিদের ‘না’
-
▼
Dec 29
(15)
-
▼
December
(274)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment