Tuesday, December 30, 2025
পশ্চিম তীরে নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দিলেন ইসরায়েলি সেনা
পশ্চিম তীরে নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দিলেন ইসরায়েলি সেনা
প্যালেস্টিনিয়ান টিভিতে সম্প্রচারিত ভিডিওটি যাচাইয়ের পর এর সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওতে দেখা যায়, বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে একটি ‘অফ-রোড’ যান চালিয়ে রাস্তার পাশে প্রার্থনারত এক ব্যক্তির দিকে ছুটে গিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেন।
Shocking footage shows an armed Israeli settler driving a four-wheel-drive vehicle and deliberately running over a Palestinian worshipper for no apparent reason, then continuing to try to push him off the road. The incident occurred near Ramallah. pic.twitter.com/4RQuY3jdLv
— âï¸ðµð¸âï¸ Mohammed Najjar (@hamada_pal2020) December 25, 2025
পরে ইসরায়েলের সামরিক বাহিনী এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে, ঘটনাটি গত বৃহস্পতিবারের। সেদিন ইসরায়েলি একজন রিজার্ভিস্ট সেনা অধিকৃত পশ্চিম তীরে রাস্তার পাশে প্রার্থনারত এক ফিলিস্তিনি পুরুষকে তাঁর গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছেন। তার আগে ওই এলাকায় সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ভিডিওতে সশস্ত্র এক ব্যক্তির একজন ফিলিস্তিনিকে গাড়ি চাপা দেওয়ার দৃশ্য ধরা পড়েছে। ওই ব্যক্তি একজন রিজার্ভিস্ট সেনা। এরই মধ্যে তাঁকে সামরিক পরিষেবা থেকে অপসারণ করা হয়েছে।’
ওই রিজার্ভিস্ট সেনা ‘নিজের ক্ষমতার গুরুতর লঙ্ঘন করেছেন’ স্বীকার করে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাঁর অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই রিজার্ভিস্ট সেনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু তাদের পক্ষ থেকে মন্তব্য পাওয়া যায়নি।
যে ফিলিস্তিনিকে গাড়ি চাপা দেওয়া হয়েছিল, তিনি চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। আঘাত গুরুতর না হওয়ায় তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা এ বছর ফিলিস্তিনিদের ওপর রেকর্ডসংখ্যক হামলা চালিয়েছে। জাতিসংঘ ২০২৫ সালকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে সহিংস বছরগুলোর একটি বলে উল্লেখ করেছে। এ বছর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় ৭৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৭ অক্টোবর পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে এক হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। নিহত ফিলিস্তিনিদের বেশির ভাগই হয় ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে অথবা অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন।
| এক ফিলিস্তিনি বসে নামাজ পড়ছেন। তাঁর দিকে গাড়ি ছুটিয়ে আসছেন এক ইসরায়েলি। ছবি: ভিডিও থেকে নেওয়া ছবি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
December
(274)
-
▼
Dec 30
(14)
- ইয়েমেনে আরব আমিরাতের সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গ...
- সাত দশক ধরে সামরিক শাসনের আবর্তে মিয়ানমার
- ধর্ষিতার প্রতি বিজেপি কাউন্সিলরের স্বামীর হুমকি
- শেখ হাসিনার আক্রোশে খালেদা জিয়া: বাড়ি থেকে উচ্ছেদ,...
- অক্টোবরের পর ৪১৪ ফিলিস্তিনিকে হত্যা করলেও ইসরায়েল ...
- সিডনির হত্যাযজ্ঞ গাজার কোনো গণহত্যাকে ঢাকতে পারবে ...
- পশ্চিম তীরে নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি দিয়ে সজোরে ধ...
- শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত ...
- পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান বহর আধুনিকায়নে সম্মতি...
- বিদায় খালেদা জিয়া: সব চেষ্টা ব্যর্থ, চলে গেলেন সাব...
- মনোনয়নপত্র দাখিল করে রুমিন ফারহানা বললেন, ‘এই ভোট ...
- যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক: ফ্লোরিডায় এবার ট্রাম...
- কাশ্মীর ফাইলস থেকে আরআরআর: ভারতীয় সিনেমা ‘সাবালক’ ...
- ঢাকা-দিল্লি সম্পর্কে ফাটল, দায়ী ভারতের কর্তৃত্বপরা...
-
▼
Dec 30
(14)
-
▼
December
(274)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment