Saturday, December 13, 2025
গাজায় তীব্র শীত–বৃষ্টি: ‘আমার ছোট্ট বাচ্চা নিথর হয়ে গেল’
গাজায় তীব্র শীত–বৃষ্টি: ‘আমার ছোট্ট বাচ্চা নিথর হয়ে গেল’
দুর্বিষহ হবেই না কেন? এটা ফিলিস্তিনের গাজা। দুই বছর ধরে ইসরায়েলের জাতিগত নিধন আর ধ্বংসযজ্ঞের মুখে সেখানে বলতে গেলে আর কোনো ঘরবাড়িই অবশিষ্ট নেই। ছেঁড়া-ফাটা তাঁবু দিয়ে শীত আর কতটা আটকানো যায়। আর গতকাল বুধবার রাতে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, তা আগামী শনিবার পর্যন্ত চলবে—এমনটাই পূর্বাভাস।
আরাফাতের পরিবার বাস্তুচ্যুত। থাকেন মধ্য গাজার দেইর আল-বালাহে। ইসরায়েলি হামলার মুখে উত্তর গাজা থেকে পালিয়ে এসেছিলেন তাঁরা। গত বুধবার রাতের বৃষ্টিতে দেইর আল-বালাহর আল-বাসা ও আল-বারাকা এলাকা ভেসে গেছে। পানি জমে দেখা দিয়েছে বন্যা। একই অবস্থা খান ইউনিসে আল-মাওয়াসিসহ নুসেইরাত ও উত্তর গাজার বিভিন্ন এলাকায়।
| তীব্র শীতে গরম কাপড়ের অভাবে মারা গেছে নয় মাসের শিশুটি। তার মরদেহ কোলে নিয়ে মায়ের কান্না। ছবি: রয়টার্স |
এসব এলাকায় দেখা গেছে, ফিলিস্তিনিদের বহু তাঁবু ভেঙে পড়েছে। ভেতরে পানি-কাদায় একাকার। তীব্র শীতে ভেজা পোশাকে জবুথবু হয়ে আছে শিশুরা। তারা এখন কোথায় থাকবে, কী খাবে নেই তার কোনো ঠিকঠিকানা। রাস্তাঘাটে জমে গেছে পানি। বৃষ্টিপাতের পর গাজাবাসীর কাছ থেকে ২ হাজার ৫০০টির বেশি সাহায্যের আবেদন পেয়েছে স্থানীয় সিভিল ডিফেন্স।
‘আমার ছোট্ট বাচ্চাটা নিথর হয়ে গেল’
দীর্ঘ সময় ধরে ইসরায়েলের অবরোধের ফলে তাঁবুর মতো শীতের কাপড়েরও সংকট রয়েছে গাজায়। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। তীব্র শীতে বুধবার রাতেই ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার পরিবার থাকে খান ইউনিস এলাকায় একটি তাঁবুতে। শিশুটির মা আল-জাজিরাকে বললেন, সন্তানকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করেছেন, তারপর সব চেষ্টা ব্যর্থ হয়েছে।
অসহায় ওই মায়ের কথায়, ‘বৃষ্টি হচ্ছিল। তীব্র শীত। ওকে (শিশু) গরম রাখার জন্য খুব কম জিনিসই ছিল আমার কাছে। খাওয়ানোর পর ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ভালোমতো কাপড়ে জড়িয়ে দিলাম। তবে শীত ঠেকানোর জন্য তা যথেষ্ট ছিল না। বৃষ্টি বাড়ছিল, সঙ্গে শীতও। সারা রাত ভয় করছিল—কী হয় না হয়। একসময় দেখলাম আমার ছোট্ট বাচ্চাটা নিথর, প্রাণহীন।’
| তুমুল বর্ষণে তাঁবুর ভেতরে ঢুকে গেছে পানি। ভেতরে অসহায় ফিলিস্তিনি শিশুরা। ছবি: রয়টার্স |
গাজায় এখন ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। বর্তমানে যুদ্ধবিরতি চললেও অনেক ক্ষেত্রে এই মানুষগুলোর জন্য তাঁবু উপত্যকাটিতে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে সতর্ক করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে, মানবিক সহায়তা প্রবেশ না করতে দিলে শীত-বৃষ্টিতে গাজায় অসুস্থতা ও সংক্রমণে ঝুঁকি বাড়বে।
প্রয়োজন ৩ লাখ তাঁবু
গাজার বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি ভিত্তিতে ৩ লাখ তাঁবু প্রয়োজন বলে জানিয়েছেন উপত্যকাটির গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল-তাওয়াবতা। তিনি বলেন, ইসরায়েলের হামলা ও ঝড়বাদলের কারণে হাজার হাজার তাঁবুর ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে ৩ লাখ তাঁবুর দরকার হলেও এসেছে মাত্র ২০ হাজার। বৃষ্টিতে গাজার পানি সরবরাহ ব্যবস্থারও ক্ষতি হয়েছে।
নিজেদের দুর্দশার কথা আল-জাজিরাকে বলছিলেন ৬৬ বছর বয়সী বাসমা আল-শেখ খলিল। তাঁর সবচেয়ে দুশ্চিন্তা ছোট ছোট নাতি-নাতনিদের নিয়ে। তাদের কথা বলতে বলতে অশ্রু ধরে রাখতে পারলেন না তিনি। ভেজা চোখে বললেন, ‘গ্রীষ্ম কি শীত—সব ঋতুই এখন আমাদের জন্য দুর্বিষহ। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই।’
| বৃষ্টিতে তাঁবুর সামনে জমে গেছে পানি। ছবি: এএফপি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
-
▼
2025
(3281)
-
▼
December
(274)
-
▼
Dec 13
(7)
- গার্ডিয়ানে কাজ করা গাজার সাংবাদিক পেলেন ব্রিটিশ জা...
- গণহারে পদত্যাগের ঘোষণা ইসরায়েলি সেনাদের
- ভারতকে দূরে ঠেলে আমেরিকাকে যে মূল্য দিতে হবে by ব্...
- ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত গাজা, ১০ জনের বেশি নিহত
- বছরজুড়ে আলোচনায় ওসমান হাদি
- যারাই ক্ষমতায় আসবে, জুলাইকে তাদের মনে রাখতে হবে: আ...
- গাজায় তীব্র শীত–বৃষ্টি: ‘আমার ছোট্ট বাচ্চা নিথর হয়...
-
▼
Dec 13
(7)
-
▼
December
(274)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment