Friday, July 11, 2025
রুশ ক্ষেপণাস্ত্রেই ধ্বংস এমএইচ ১৭ বিমান, মৃত্যু ২৯৮ জনের: ইউরোপের মানবাধিকার আদালতের চাঞ্চল্যকর রায়
রুশ ক্ষেপণাস্ত্রেই ধ্বংস এমএইচ ১৭ বিমান, মৃত্যু ২৯৮ জনের: ইউরোপের মানবাধিকার আদালতের চাঞ্চল্যকর রায়
স্ট্রাসবার্গের একটি আদালতের কক্ষে রায় পড়ার সময়, আদালতের বিচারপতি মাতিয়াস গুয়োমার বলেছেন, ‘প্রমাণ থেকে বোঝা যায় ক্ষেপণাস্ত্রটি ইচ্ছাকৃতভাবে ফ্লাইট এমএইচ ১৭ লক্ষ্য করে ছোড়া হয়েছিল, সম্ভবত তারা ভেবেছিলো এটি একটি সামরিক বিমান ছিল। বিচারকদের সামনে প্রমাণিত হয়েছে যে ফ্লাইট এমএইচ ১৭ ধ্বংসে রাশিয়ার জড়িত থাকার বিষয়টি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত করতে মস্কোর ব্যর্থতা মৃতদের আত্মীয় এবং বন্ধুদের দুর্ভোগ বাড়িয়েছে।’ মে মাসে, জাতিসংঘের বিমান সংস্থাও এই বিপর্যয়ের জন্য রাশিয়াকে দায়ী করে।
রাশিয়ার বিরুদ্ধে অন্যান্য রায়
এর পাশাপাশি আদালত রাশিয়াকে হত্যা, নির্যাতন, ধর্ষণ, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং ২০২২ সালের মস্কোর পূর্ণ-মাত্রায় আক্রমণের পরে ইউক্রেনীয় শিশুদের অপহরণের জন্য দোষী সাব্যস্ত করেছে। আদালত জানিয়েছে, রাশিয়ান বাহিনী ইউক্রেনে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। হামলা চালিয়ে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা ও আহত করেছে, ভয় ও সন্ত্রাস সৃষ্টি করেছে।
আদালতের আরও পর্যবেক্ষণ, এই মানবাধিকার লঙ্ঘনগুলো কোনও সামরিক উদ্দেশ্যে নয়। ইউক্রেনের মনোবল ভাঙার কৌশলের অংশ হিসাবে যৌন সহিংসতাকে হাতিয়ার করেছে রাশিয়া। ৫০২-পৃষ্ঠার রায়ে উল্লেখ করা হয়েছে যে রাশিয়া ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের চুক্তিও লঙ্ঘন করেছে।
আদালত সম্পর্কে
European Court of Human Rights বা ইউরোপের মানবাধিকার আদালত হলো ইউরোপের কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা এই মহাদেশের শীর্ষ মানবাধিকার প্রতিষ্ঠান। আদালতের গভর্নিং বডি সর্বাত্মক আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে ২০২২ সালে মস্কোকে বহিষ্কার করেছিল। তা সত্ত্বেও আদালত এখনও রাশিয়ার বিরুদ্ধে মামলা পরিচালনা করতে পারে। আইনত, রাশিয়া এখনও কার্যক্রমে অংশগ্রহণ করতে বাধ্য। আদালত পরবর্তী তারিখে আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে রায় দেবে, তবে রাশিয়ার বহিষ্কারের ফলে ক্ষতিপূরণ সংগ্রহ করা যাবে এমন আশা কম ।
সূত্র : এনডিটিভি

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
-
▼
2025
(3281)
-
▼
July
(186)
-
▼
Jul 11
(8)
- ইসরায়েল–যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরুদ্ধে সোচ্চার...
- ‘আমরা গোটা বিশ্বের চোখের সামনে মরছি’
- যুদ্ধবিরতির নামে ‘উচ্ছেদ’ কি গাজায় ট্রাম্প–নেতানিয়...
- ইন্দিরার ‘জরুরি অবস্থা’: ৫০ বছরে ভারত কী শিক্ষা পে...
- জুলাই হত্যাকাণ্ড এবং বিবিসির তথ্যচিত্র by মহিউদ্দি...
- ‘এ যেন এক শূন্য মরুভূমি’ by নেত্তা আহিতুভ
- রুশ ক্ষেপণাস্ত্রেই ধ্বংস এমএইচ ১৭ বিমান, মৃত্যু ২৯...
- হাসিনার বিচার শুরুর আদেশ: রাজসাক্ষী মামুন
-
▼
Jul 11
(8)
-
▼
July
(186)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment