Sunday, May 11, 2025
সরজমিন কুমিল্লা: হাত বদলে চলছে নীরব চাঁদাবাজি by মারুফ কিবরিয়া
সরজমিন কুমিল্লা: হাত বদলে চলছে নীরব চাঁদাবাজি by মারুফ কিবরিয়া
সম্প্রতি কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে সরজমিন ঘুরে এসব তথ্য জানা গেছে। স্থানীয় বাসিন্দা, বাসচালক ও পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আট মাস আগেও আওয়ামী লীগের নেতারা নানা ব্যক্তির নামে চাঁদা আদায় করতো। কিন্তু সরকার পতনের পর সে চিত্র বদলায়নি। বরং এখন অন্য পক্ষ এসে চাঁদা আদায় করছে। কেউ কেউ দাবি করেছেন, স্থানীয় বিএনপি নেতাদের নামেও অনেকে টাকা চায়। যদিও বিএনপি’র শীর্ষ নেতারা এ বিষয়ে কঠোর ও অবিচল। তারা বলছেন, দলের বা দলীয় কোনো নেতার নামে চাঁদা আদায় করলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোথাও কোনো চাঁদাবাজির ঘটনা ঘটলে বহিষ্কারের মতো বড় সিদ্ধান্তও নেয়া হবে। সেইসঙ্গে চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া হবে।
কুমিল্লার জাঙ্গালিয়া বাস টার্মিনাল এলাকায় গত বুধবার গিয়ে জানা যায়, সেখানে কাজল নামের এক ব্যক্তি বাস প্রতি ৩০ টাকা করে আদায় করেন। কিন্তু কারও নাম জিজ্ঞেস করলে বলেন, ভাই দিতে বলেছে। খোঁজ নিয়ে জানা যায়, রাত হলে এই অর্থের পরিমাণ বাড়ে। বিশেষ করে টার্মিনাল নির্ধারিত বাসের বাইরে অন্য কোনো বাস হলেই কোনো কোনো ক্ষেত্রে ৩শ’ কিংবা ৫শ’ টাকাও আদায় করা হয়। অবশ্য সেক্ষেত্রে কাজল ছাড়াও অন্য ব্যক্তিরা এই টাকা আদায় করেন।
বাস টার্মিনালের ভেতরে মো. রতন নামের এক বাসচালক বলেন, আগে এক পক্ষ নিতো। এখন আরেক পক্ষ নেয়। কিন্তু এখন যারা নেয়, তারা কার লোক সেটা বলে না। আগে তো জানতাম আওয়ামী লীগের নেতাদের চাঁদা দিতে হতো। এখন কারও নাম বলে না। শুধু ‘ভাই’- এর নাম করে নিয়ে যায়। দিনের বেলায় ৩০/৪০ টাকা দিতে হয়। রাতে অন্য বাস নিয়ে এলে দিতে হয় ৩০০ বা ৫০০ টাকা।
সিদ্দিক নামের এক বাসচালকের সহকারী বলেন, একেক সময় একেকজন টাকা নেয়। আমরা গরিব মানুষ। কারও নাম জানতে চাই না। টাকা দিলে বাস ঠিকমতো থাকে, না দিলে যদি ভাইঙা দেয় এই ভয়ে দিয়া দেই। ফারুক হোসেন নামের আরেক সহকারী বলেন, সপ্তাহে ২শ’ টাকা করে দিতে হয়। এখানে টার্মিনালের উল্টো পাশে রাতে বাস রাখলেই এই টাকা দিতে হবে। কাকে দিতে হবে জানতে চাইলে তিনি বলেন, তার নাম তো জানি না। তবে মানুষের কাছে শুনছি নেতা। এখন কোন দলের সেটাও জানি না।
নির্মাণসামগ্রী বিক্রির নামেও চাঁদাবাজি:
ওদিকে, কুমিল্লা শহরে অভিনব পদ্ধতিতে চলছে চাঁদাবাজি। ভবন নির্মাণসামগ্রী বিক্রির নামে টাকা নিচ্ছেন স্থানীয় কিছু ব্যক্তি। বিএনপি’র নাম করে এই টাকা আদায় করলেও দলটির নেতারা বলছেন, এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে দল জড়িত নয়। বরং এ ধরনের অভিযোগও আসেনি তাদের কাছে। কেউ অভিযোগ করলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবন নির্মাণ খাতে অভিনব কায়দায় চলে চাঁদাবাজি। এ খাতকে ঘিরে ওয়ার্ড পর্যায়ে গড়ে উঠেছে পৃথক চাঁদাবাজ চক্র। এসব চাঁদাবাজ নিজ নিজ এলাকার ভবন নির্মাণ নিয়ন্ত্রণ করছে। নতুন ভবন নির্মাণ করার জন্য চাঁদাবাজ চক্রের মাধ্যমে প্রয়োজনীয় নির্মাণ পণ্য কিনতে হয়। অর্থাৎ ইট, বালু, সিমেন্ট, পাইলিং, থাই গ্লাস, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, টাইলস মিস্ত্রিসহ সবকিছুর নিয়ন্ত্রণ চাঁদাবাজদের হাতে। ভবন নির্মাণসামগ্রী এবং সব কাজের মিস্ত্রি সরবরাহ করছে সিন্ডিকেট সদস্যরা। আর এসব খাত থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করছেন তারা। নির্মাণসামগ্রী সরবরাহ ছাড়াও প্রতিটি এলাকায় রয়েছে একাধিক ছিঁচকে চাঁদাবাজ। তাদেরকেও পিকনিক, বিভিন্ন দিবস, খেলাধুলা, গান-বাজনা, মিষ্টি এবং চা-নাস্তার নামে নিয়মিত চাঁদা দিতে হয়। গত ১৬ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন চাঁদাবাজির সংস্কৃতি গড়ে তুলেছে। ৫ই আগস্টের পর ফ্যাসিবাদ বিদায় নিলে চাঁদাবাজির এসব সেক্টরে হাতবদল হয়েছে। এক চাঁদাবাজের বিট আরেক চাঁদাবাজ চক্র দখলে নিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ ফ্যাসিবাদ বিদায়ের পর চাঁদা বন্ধ হওয়ার পরিবর্তে আরও বেড়েছে।
নগরীর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, কয়দিন আগে আমার বাড়ি করার জন্য নির্মাণসামগ্রী কিনতে হয়েছে। এসব জিনিসপত্রের জন্য কিছু ছেলেপেলে এসে বললো, সব ওদের পরিচিত দোকান থেকে নিতে। আর বাড়ি করার আগে চা-নাস্তা বাবদ ২০ হাজার টাকা নিয়ে গেছে কয়েকজন। এরা সবাই বাইরে থেকে আসছে। এলাকার ছেলে হলে আমার চেনার কথা। আমি ১৪ বছর বিদেশ করলেও লোকাল মানুষ দেখলে চিনতে পারি। কান্দিরপাড় এলাকার বাসিন্দা মাহবুব উদ্দিন বলেন, নিজের টাকায় বাড়ি করেছি। বাড়ি করতে চলে গেছে ৩০ লাখ টাকা। এটা হয়তো যেতো না। ঘাটে ঘাটে পয়সা। বাড়ি করার নাম নিলেই পোলাপাইন এসে হাজির হয়। আমি যখন বাড়ি করছি ওসব ছেলেদের দেখানো দোকান থেকে ইট বালি সিমেন্ট কিনতে হইছে। পরে শুনি ওসব দোকান থেকে ওরা কমিশন নেয়।
চাঁদাবাজির বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপি’র সভাপতি উদবাতুল বারী আবু মানবজমিনকে বলেন, এসব যারা করছে আপনি খোঁজ নিয়ে দেখবেন সবাই নেশাখোর, টোকাই। দলের কেউ নয়। দলের কারও বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগও নেই। আমরা দলীয় প্রধানের নির্দেশে জিরো টলারেন্স অবস্থানে আছি। দলের কাউকে যদি চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
স্বস্তিতে অটোরিকশা চালকরা: কুমিল্লা শহরের চাঁদাবাজির সবচেয়ে বড় খাত ছিল সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটো রিকশা। প্রায় অর্ধ লাখ সংখ্যক এই যান থেকে দিনে ১০ টাকা করে মাসে তিনশ’ টাকা পর্যন্ত চাঁদা আদায় করতেন আওয়ামী লীগের নেতারা। অভিযোগ ছিল, সাবেক এমপি বাহারের ঘনিষ্ঠ নেতারা সিএনজি থেকে দিনে ১২০ টাকা আর ব্যাটারিচালিত রিকশা থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করতো। এ ছাড়া মাসে তিনশ’ টাকা করে টোকেন নবায়ন বাবদ আদায় করতো। কিন্তু ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে এই অটোরিকশাচালকরা বেশ স্বস্তিতে রয়েছেন। এই খাতে কোনো ধরনের চাঁদা আদায় করতে আসেন না কেউই। ইতিমধ্যে চাঁদাদাবির অভিযোগে কয়েকজনকে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারও করেছে।
কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার সিএনজিস্ট্যান্ডে গিয়ে কথা হয় চালক আরিফুল হোসেনের সঙ্গে। তিনি জানান, এই কান্দিরপাড় সিএনজিস্ট্যান্ডে হাবীব নামের একজন প্রতিদিন ১০ থেকে ২০ টাকা করে প্রতিটি অটোরিকশা থেকে চাঁদা তুলতেন। এই টাকা যেতো আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতার কাছে।
নগরীর ঈদগাহ্ এলাকার সিএনজি অটোরিকশাচালক কিরণ হোসেন জানান, ঈদগাহ্ থেকে সিএনজি ছাড়লে ৫০ টাকা, ফকিরবাজার গেলে ২০ টাকা, শংকুচাইল ছিল ২০ টাকা এবং বাগড়া সিএনজিস্ট্যান্ডে দিতে হতো ৫০ টাকা। প্রতিদিন গড়ে দেড়শ’ টাকা চাঁদা দিতে হতো। ৫ তারিখের পর থেকে আর কেউ চাঁদা নিতে আসে না। খুব ভালো লাগছে।
নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, স্বস্তিতে যাত্রী আনা-নেয়া করছেন অটোরিকশাচালকরা। ইদ্রিস হোসেন নামে এক চালক বলেন, সিএনজিস্ট্যান্ডে আগে কতো রকমের নেতা দেখতাম। ৫ তারিখের পর সব ভাইগ্গা গেছে।
পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় হচ্ছে না দাবি করে আবদুর রশীদ নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক বলেন, ‘তারা (চাঁদাবাজরা) আমরার হকের টাকা মাইরা খাইতো। আল্লায় বিচার করছে। এডি এহন ঘরে নাই।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 11
(12)
- মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহু-ট্রাম্পের দূরত্ব বা...
- তুরস্ক কেন ইসরায়েলের আগ্রাসন রুখে দাঁড়াবে by আলী ব...
- বিশ্ববাসী আরেকটি ‘নাকবার’ সাক্ষী হতে পারে: জাতিসংঘ
- আবিষ্কার-উদ্ভাবনে আমরা কেন পিছিয়ে by রউফুল আলম
- উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: বিচার শেষ না হওয়া পর্য...
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ: আন্দোলনকারীদের উল্...
- চিরিরবন্দরে ৪০ মণের ‘সম্রাট’
- সরজমিন কুমিল্লা: হাত বদলে চলছে নীরব চাঁদাবাজি by ম...
- ডিবেট পর ডেমোক্রেসি’র অনুষ্ঠানে মতিউর রহমান চৌধুরী...
- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শেষ প্রদীপের আলোটাও নিভে গ...
- বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ‘অপারেশন বুনিয়ানুম-মারসুস’ শুরু: ‘আত্মরক্ষা ছাড়া উ...
-
▼
May 11
(12)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment