Monday, May 12, 2025
একজন অজাতশত্রুর কথা by ড. নেহাল করিম
একজন অজাতশত্রুর কথা by ড. নেহাল করিম
স্বপন এমন একজন ব্যক্তি, যে ছিল অজাতশত্রু। তার পরিচিতজন বা আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব কেউ বলতে পারবে না স্বপন কারোর সঙ্গে অশালীন আচরণ বা দুর্ব্যবহার করেছে বা ঠকিয়েছে। সে শুধু আদর্শবান ছিল না, নীতি-নৈতিকতায় ছিল দৃঢ়চিত্তের অধিকারী। তার যেমন ধৈর্য ছিল, তেমনি ছিল কায়িক পরিশ্রম করার শক্তি ও আগ্রহ। এ কথা বলতে দ্বিধা নেই স্বপন ছিল এমন একজন মানুষ যে অত্যন্ত সৎ, সত্যবাদী, নিরঅহঙ্কার, অমায়িক, পরোপকারী, বন্ধুবাসল্য এবং চরম ধৈর্যশীল ও মানবিক গুণের অধিকারী এক বাস্তব উদাহরণ।
এতক্ষণ যার কথা বললাম সে হচ্ছে আমাদের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ এবং আমাদের অত্যন্ত স্নেহের সে এত উদার ও মহৎ প্রাণের মানুষ ছিল তা নিম্নের কয়েকটি উদাহরণ থেকে বোঝা যাবে। আমাদের বড় ভাই মাহমুদ করিম রিজভী ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর শুনে চিকিৎসার্থে স্বপন বড়ভাইকে পর্যায়ক্রমে ৪০ লাখ টাকা দিয়েছিল। আমার স্ত্রী বেলী যখন আমেরিকাতে ছিলেন সেখানে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হন; অসুস্থতার খবর শুনে আমাকে ২০ লাখ টাকা নিয়ে এসে বললো, এই টাকা দিয়ে তুমি ভাবীর চিকিৎসা করাও। এ ছাড়া সে আত্মীয় এবং অনাত্মীয় অনেককেই বিভিন্ন সময়ে তাদের প্রয়োজনে আর্থিক সাহায্য করেছে। বাড়িতে খাওয়ার টেবিলে আমরা সবাই একসঙ্গে বসতাম; কোনো সময় আমাদের কারোর যদি কোনো তরকারি পছন্দ না হতো আমরা তা নিয়ে চেঁচামেচি করতাম, কিন্তু স্বপন কোনো সময়ে এনিয়ে উচ্চ-বাচ্য করেনি। খাওয়ার টেবিলে যা পেতো বা থাকতো তা বিনা বাক্যব্যয়ে খেয়ে নিতো। দুঃখ হয় স্বপনের মতন এমন এক মানবিকসম্পন্ন ব্যক্তির দাম্পত্য জীবন ছিল খুবই বেদনাময়। সে নিঃসন্তান ছিল। বাড়িতে স্বপনের কোনো বন্ধুদের প্রবেশাধিকার ছিল না। আমরা নিজেরা স্বপনের জন্য দুঃখ করতাম; তার মতো অমায়িক ব্যক্তির জীবনে কী দুর্ভোগ। স্বপন নিজেও আমাদের কাছে কোনোদিন ঘরের অশান্তির কথা আলোচনা করেনি। অনেক পরে তার ঘনিষ্ঠজন ও কয়েকজন বন্ধুর কাছে তার বৈবাহিক জীবনের বিড়ম্বনার কথা বলতো। মানসিক অশান্তি তাকে শারীরিক ও মানসিক দিক থেকে দুর্বল করে দিয়েছিল। স্বপন ছিল আমাদের পিতা ড. আহমদ শরীফের সমস্ত সাহিত্য ও গবেষণা কর্মের তথ্য ভাণ্ডার। যেকোনো বিষয়ে, কারও কোনো তথ্যের প্রয়োজনে স্বপনের দ্বারস্থ হতো। আমি নিজেও লেখালেখির ব্যাপারে স্বপনের উপর নির্ভরশীল ছিলাম। আমাদের পিতা প্রয়াত হওয়ার পর তার ৪৩টি প্রকাশিত প্রবন্ধের বই থেকে বিষয়ভিত্তিক বিন্যাস করে মোট ২৭টি বই প্রকাশ করেছি। বলতে দ্বিধা নেই, এক্ষেত্রে স্বপনের সহযোগিতা ছাড়া আমি একটি বইও সংকলন বা সম্পাদনা করতে পারতাম না।
স্বপন আইন ব্যবসায় যতটা মনোযোগী ছিল তার থেকে বেশি উৎসাহী ছিল সমাজ রূপান্তরের ক্ষেত্রে। প্রকাশ্যে-অপ্রকাশ্যে যোগাযোগ ছিল বামধারার বিপ্লবী সংগঠনের সঙ্গে। তার রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা পরিবারের কেউ জানতো না এবং সে নিজেও কাউকে জানায়নি। বাম রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় রাজনৈতিক নথিপত্র ছাড়া দলীয় বা জাতীয় কিংবা আন্তর্জাতিক বিষয়ের উপর প্রায় সব প্রচারপত্র তার সংগ্রহে ছিল। অনেক বাম নেতা তথ্য সংগ্রহের জন্য তার সাহায্য নিতো। স্বপনের সংগ্রহে বহু মূল্যবান বই ও রাজনৈতিক দলের প্রায় ৫০ বছরের উপরে পুরনো প্রচারপত্র তার সংগ্রহে ছিল, যা অত্যন্ত অমূল্য সম্পদ এবং উচ্চতর গবেষণার জন্য অত্যন্ত সহায়ক। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারপত্র, গঠনতন্ত্র ও লিফলেট সংগ্রহে রাখা ছিল তার অন্যতম শখ। বলতে কোনো দ্বিধা নেই, অনেক বামপন্থি রাজনৈতিক কর্মী ও নেতাদের কাছে আমি স্বপনের ভাই হিসেবে পরিচিত ছিলাম। সে নিজে সজ্জন ও অমায়িক ব্যক্তি ছিল বলে সকলের কাছে গ্রহণযোগ্যতা ছিল। প্রত্যেকের মতন তার নিজস্ব জগৎ ছিল। বিশেষ করে তার চিন্তা-চেতনা ছিল মানবতা ও সমতাভিত্তিক সমাজ গঠনে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল ছিল না, খুব অবহেলা করেছে; এমন কি পরিবার থেকেও তেমন কোনো সাহায্য- সহযোগিতা পায়নি, বহুমূত্র রোগে ভুগছিল, সঙ্গে চোখেও ছানি পড়েছিল। বহুমূত্র রোগের কারণে চোখের ছানি অপারেশন করানো যায়নি। আবার অন্যদিকে ‘কিডনি’ অকেজো হতে থাকে এবং ক্রমান্বয়ে শরীর দুর্বল হতে থাকে। প্রায়শ সে শুয়ে থাকতো। ক্রমান্বয়ে বাইরে যাওয়া কমিয়ে দিতে থাকলো। কিছুকাল সে বাড়ির সামনের রাস্তায় হাঁটতো, কোনো কোনো সময় ছাদেও হাঁটাহাঁটি করতো। ডাক্তারের চেম্বারে আসা-যাওয়া করতো। তবে মে ২০২৪ থেকে ঘন ঘন হাসপাতালে ভর্তি থাকতো। অক্টোবর থেকে একনাগাড়ে তিন মাস হাসপাতালে থেকে অবশেষে ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর রাত ১০টা ২০ মিনিটের সময় সে না ফেরার দেশে চলে যায়। স্বপন চলে যাওয়ার পর আত্মীয় পরিজন, ওর পরিচিতজন সবাই একবাক্যে তার অভাব অনুভব করেছে এবং বলেছে ওর মতন সহজ সরল ও পরোপকারী মানুষ বিরল। তার প্রয়াণে তার পরিচিতজনরা বলেছেন ‘স্বপনের তিরধানে ড. আহমদ শরীফের তথ্য ভাণ্ডার চিরতরে বন্ধ হয়ে গেল। দুঃখ এই, স্বপন আমাদের পরে এসে, আমাদের আগে চলে গেল।
লেখক: প্রাক্তন চেয়ারম্যান, সামাজিকবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ইমেইল:nehal.karim@yahoo.com

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 12
(13)
- ‘যুদ্ধবিরতির অনুরোধ করেনি পাকিস্তান’
- যুদ্ধবিরতি: মোদির ‘অপারেশন সিঁদুর’ কি হিতে বিপরীত ...
- ভারত–পাকিস্তান: যুদ্ধে সবার আগে জেতে মিথ্যা by রিজ...
- জুলাইকে মেনে না নিয়ে বাংলাদেশে শান্তিতে থাকার সুযো...
- পাক-ভারত সংঘাতে কারা এগিয়ে, চীন নাকি পশ্চিমারা?
- সংস্কারক ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সঙ্গে একান্ত...
- শাহবাগের জমায়েতে বিএনপি’র যে বিপদ দেখছেন ডা. জাহেদ...
- একজন অজাতশত্রুর কথা by ড. নেহাল করিম
- আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনীতিতে চাঞ্চল্য: কার্যক্রম চ...
- সরজমিন কুমিল্লা: ‘বাহার ট্রমা’ কাটিয়ে সরব রাজনীতি ...
- মাহফুজের দুই স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা
- পীযূষ কান্তির বিরুদ্ধে বেপরোয়া দুর্নীতির অভিযোগ by...
- নবাবগঞ্জে আবাসন প্রকল্পের নিয়ন্ত্রণ রিমনের হাতে! b...
-
▼
May 12
(13)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment