Thursday, April 17, 2025
অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন, মোদীকে অনুরোধ মমতার! টানলেন বাংলাদেশের প্রসঙ্গ, সঙ্গে ‘ইন্ডিয়া’ ঐক্যেরও ডাক -আনন্দবাজারের রিপোর্ট
অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন, মোদীকে অনুরোধ মমতার! টানলেন বাংলাদেশের প্রসঙ্গ, সঙ্গে ‘ইন্ডিয়া’ ঐক্যেরও ডাক -আনন্দবাজারের রিপোর্ট
ওয়াকফ ঘিরে অশান্তি এবং মুর্শিদাবাদ পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলনের বক্তৃতার অনেকটা অংশ জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন অমিত শাহ। শুধু শাহকে নিশানা করাই নয়, তাঁকে নিয়ন্ত্রণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অনুরোধ’ পর্যন্ত করলেন মমতা।
সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বাংলার বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনাতেই শাহকে আক্রমণ করেন মমতা। প্রযুক্তিকে ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানো এবং বিএসএফের ভূমিকা নিয়ে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এবং শাহকেই কাঠগড়ায় দাঁড় করাতে চাইলেন। পশ্চিমবঙ্গে অশান্তির ঘটনাকে পরিকল্পিত বলেও মনে করছেন মমতা।
মুখ্যমন্ত্রীর আক্রমণ থেকে বাদ পড়লেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। কেন্দ্রে বিজেপির দুই শরিক অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এবং বিহারের মুখ্যমন্ত্রী বিহারের নীতীশ কুমারের ভূমিকারও সমালোচনা ছিল মমতার বক্তৃতায়। পাশাপাশি, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সর্বভারতীয় স্তরে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়াকে’ও আরও ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন তিনি।
কিসের এত তাড়া?
বাংলাদেশের অশান্তির আবহে এত তাড়াহুড়ো করে কেন ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত করা হল, সেই প্রশ্ন তুললেন মমতা। বুধবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে বলেন, ‘‘বাংলাদেশের পরিস্থিতি জানেন না? এত তাড়াহুড়োর কী ছিল? পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য। আপনি ইউনূসের (বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস) সঙ্গে গোপনে মিটিং করছেন, চুক্তি করছেন। করেছেন করুন। তাতে দেশের ভাল হলে আমার কিছু বলার নেই।’’ বাংলাদেশের পরিস্থিতি যে এপার বাংলাতেও প্রভাব ফেলছে তা মানেন শাসকদলের প্রথম সারির নেতারাও। আরজি কর আন্দোলনে যে বাংলাদেশের নাগরিক আন্দোলনের প্রভাব ছিল, তা-ও মনে করেন তাঁরা। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেখানেও বাংলাদেশের পরিস্থিতির কথা টানলেন মমতা।
অনুরোধ-আক্রমণ
ওয়াকফ আইন নিয়ে যে ঘটনা ঘটেছে, তাতে ভুয়ো খবরের ভূমিকা রয়েছে বলে মনে করেন মমতা। এর আগে রাজ্য পুলিশের তরফেও বার বার এই অভিযোগ তোলা হয়েছে। মমতার কথায়, ‘‘আমি নাম বলি না। কিন্তু আজকে বলছি। এখানে অমিত শাহের কোম্পানি বেশি আছে।’’ এর পরেই শাহের উদ্দেশে মমতা বলেন, ‘‘আপনি কোনও দিন প্রধানমন্ত্রী হবেন না। মোদীজির প্রধানমন্ত্রিত্ব গেলে আপনার কী হবে? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে।’’ সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, ‘‘আমি মোদীজিকে অনুরোধ করছি, ওই লোকটাকে নিয়ন্ত্রণ করুন। একটা লোকের হাতে সব এজেন্সি। যেমন পারছে ব্যবহার করছে।’’
সংখ্যালঘুদের উদ্দেশে মমতার অনুরোধ, ‘‘এক বছর ধৈর্য ধরুন। দিল্লিতে অনেক পরিবর্তন হবে। নতুন সরকার হলে আশা করি হামাগুড়িবাবু ঢুকবেন না।’’ প্রধানমন্ত্রীর সম্পর্কেও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেছেন, ‘‘এখানে এক আর বাইরে এক? দুবাইয়ে গেলে কাদের আতিথেয়তা গ্রহণ করেন? সৌদি আরবে গেলে কার সঙ্গে গলা মেলান?’’
যোগী হলেন ‘ভোগী’
বাংলার হিংসা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত দু’তিন ধরে ধারাবাহিক মন্তব্য করেছেন। মঙ্গলবার তাঁর বক্তব্য ছিল, বাংলায় ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘‘যোগী অনেক বড় বড় কথা বলছেন। উনি সবচেয়ে বড় ভোগী। উত্তরপ্রদেশে ৬৯ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে, কুম্ভে কত মানুষের মৃত্যু হয়েছে তার ইয়ত্তা নেই, কথায় কথায় এনকাউন্টার করে দিচ্ছেন, কেউ প্রতিবাদ করতে পারে না। আর বাংলা নিয়ে বড় বড় কথা বলছেন।’’
বিঁধলেন বিএসএফ-কে
সংবাদ সংস্থা এএনআইয়ের একটি খবরের প্রসঙ্গ অবতারণা করেন মমতা। তিনি বলেন, ‘‘এএনআইয়ের একটা পোস্ট দেখলাম। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রকে উদ্ধৃত করে বলেছে, বাংলার অশান্তির নেপথ্যে বাংলাদেশের লোক আছে। সীমান্ত পাহারা দেয় বিএসএফ, তারা কী করছে?’’ মমতার অভিযোগ, তাঁর কাছে তথ্য রয়েছে, সীমান্ত এলাকায় বাচ্চা ছেলেদের পাঁচ হাজার-ছ’হাজার টাকা দিয়ে বিএসএফ হাতে ইট ধরিয়ে দিচ্ছে। বিএসএফের ভূমিকারও তদন্ত হওয়া উচিত।’’
কংগ্রেসের জায়গায় গন্ডগোল
মুর্শিদাবাদের যে অংশে গোলমাল হয়েছে, সেটি দক্ষিণ মালদহ লোকসভার অন্তর্গত। গত ভোটে যেখানে জিতেছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। বুধবার মমতা বলেন, ‘‘ওটা কংগ্রেসের আসন। জেতার সময়ে জিতবে, আর অশান্তি হলে রাস্তায় বেরোবে না, তা হয় না। তৃণমূলের তিন জন বিধায়কের বাড়ি আক্রান্ত হয়েছে। পার্টি অফিসে হামলা হয়েছে। তৃণমূল এ সবে থাকলে এগুলো হত না। আমরা শান্তি চাই। উস্কানি চাই না।’’
ঐক্যবদ্ধ হোক ‘ইন্ডিয়া’
লোকসভা ভোটের আগে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’ তৈরি হয়েছিল। ওয়াকফ নিয়ে ‘ইন্ডিয়া’র সব দলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এখন ওয়াকফ করছে, এর পর ইউনিয়ন সিভিল কোড (অভিন্ন দেওয়ানিবিধি) চালু করতে চাইবে। আমি বলব, ‘ইন্ডিয়া’র সব দল এ সবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামুক।’’
মোদি-ইউনূস বৈঠক নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার
মুর্শিদাবাদে পাঁচ দিন ধরে চলা দাঙ্গার দায় কেন্দ্রীয় সরকার ও সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের উপর চাপিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে এনেছেন মোদি-ইউনূসের বৈঠকের প্রসঙ্গ।
বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম–মোয়াজ্জিনদের সঙ্গে বৈঠকে মমতা নিজের সরকারের ওপর থেকে এই হিংসার দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন। মমতার মতে, ‘এটা প্রি প্ল্যান্ড কমিউনাল রায়ট। বিজেপি বাইরের গুন্ডা নিয়ে এসে গোলমাল করেছে। রামনবমীতে করার পরিকল্পনা ছিল। সেটা করতে পারেনি। তাই এভাবে করেছে। আমি খুঁজে বের করব বিএসএফ কাদের হাত করে এই কাজ করেছে’।
মমতা এদিন বলেন, ‘বাংলাদেশের ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী গোপন বৈঠক করতেই পারেন। দেশের ভালো হলে ভালো। কিন্তু আপনাদের উদ্দেশ্যটা কী? অন্যদেশ থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না?’
মুর্শিদাবাদের হিংসার জন্য কেন্দ্রীয় সরকার এবং বিএসএফকে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি এএনআই-এর একটি টুইট দেখেছি যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দেয়া হয়েছে যে, বাংলাদেশের অনেকে এর সাথে জড়িত। যদি এটি সত্যি হয়, তাহলে এর জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। সীমান্তের দেখাশোনা করে বিএসএফ, রাজ্য সরকার নয়। কেন বিজেপির লোকদের বাইরে থেকে এনে গোলমাল করতে এবং পালিয়ে যেতে দেয়া হল?’
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্ররোচনা দেয়া হয়েছে।
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অশান্তির আবহে ইমাম-মোয়াজ্জিনদের বৈঠক থেকে রাজ্যের সংখ্যালঘুদের উদ্দেশে শান্ত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভয় দিয়ে তিনি বলেন, এখানে আমি আছি।
যেহেতু ওয়াকফ সংশোধনী আইন করেছে কেন্দ্রের বিজেপি সরকার, তাই আন্দোলন বাংলা থেকে দিল্লি নিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন মমতা। তার কথায়, আপনারা শান্ত থাকুন। বি কুল অ্যান্ড পিসফুল।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
April
(427)
-
▼
Apr 17
(18)
- ফিলিস্তিনি ও ত্রাণকর্মীদের জন্য গাজা এখন ‘গণকবর’: ...
- ইসরায়েলের স্বপ্নভঙ্গ : বাংলাদেশ দিল শেষ সিদ্ধান্ত
- ইসরায়েলিদের নিয়ে ব্রিটিশ রানির বিস্ফোরক মন্তব্য প্...
- মোদির নতুন চাল by অজয় আশীর্বাদ মহাপ্রশস্ত
- ইসরায়েলিদের বাকিংহাম প্যালেসে কেন ঢুকতে দিতেন না র...
- বাবর আলী বললেন, এমন কঠিন পরীক্ষা আগে আমাকে দিতে হয়নি
- নারীরা কেন বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেমে জড়াচ্ছেন,...
- বিবিসি’র রিপোর্ট: গোপন কারাগারের স্মৃতি
- অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন, মোদীকে অনুরোধ মমতার! টা...
- নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শে...
- ‘ক্ষমতা চিরস্থায়ী নয়’ মন্তব্য করে ফের আলোচনায় সাকিব
- যুক্তরাষ্ট্রের চোখে ইরানের চোখ
- ট্রাম্পের সমালোচনা দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় আলোচন...
- লম্পট পিতার ফাঁসি
- ৯ মাস সংসার করার পর তরুণী জানতে পারেন বিয়ে হয়নি by...
- ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব কেন নাকচ করল হামাস
- প্রশাসন বিএনপির পক্ষে, এদের অধীন নির্বাচন করা সম্ভ...
- ভারতের সুপ্রিম কোর্টের প্রশ্ন, হিন্দু ধর্মীয় ট্রাস...
-
▼
Apr 17
(18)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment