Wednesday, September 11, 2024
‘দায়িত্ব যদি এখন না নিই, তাহলে আর কখন’
‘দায়িত্ব যদি এখন না নিই, তাহলে আর কখন’
টেস্ট ক্রিকেটে অবশ্য লিটন দলের বিপর্যয়ে বেশির ভাগ সময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। ৪ টেস্ট সেঞ্চুরির ৩টিই এসেছে দলের বিপর্যয়ের সময়ে। সাদা বলের ক্রিকেটে অবশ্য এখনো ধারাবাহিক নন লিটন। এক ম্যাচে রান করলে পরের কয়েক ম্যাচ থাকেন ছায়া হয়ে। তবে লিটন এখন বুঝছেন দায়িত্ব নেয়ার সময় এসেছে তার। সম্প্রতি পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ।
যেখানে দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে এক ফিফটি ও এক সেঞ্চুরি করেন লিটন। সেঞ্চুরিটা আসে দ্বিতীয় টেস্টে দল যখন ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে। পাকিস্তান থেকে ফিরে আসন্ন ভারত সফরের জন্য অনুশীলন শুরু করেছে টাইগাররা। গতকাল অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন লিটন।
সেখানেই দায়িত্ব নেয়ার প্রশ্নে তিনি বলেন, ‘আমি ৯-১০ বছর হয়ে গেছে ক্রিকেট খেলছি। ওরকম অভিজ্ঞতা হয়েছে। এখনই সময় দায়িত্ব নেয়ার। দায়িত্ব যদি এখন না নিই, তাহলে আর কখন। সুযোগ পেলেই, আমি বলছি দায়িত্ব নেয়ার কথা; কিন্তু তার মানে এই না যে প্রতি ম্যাচেই আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমার ভুল হতেই পারে।’
সিরিজ জয়ের মিশনে নেমে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর পরিস্থিতি বুঝে কখনো বলের পর বল ডিফেন্ড করেছেন আবার কখনো আক্রমণাত্মক হয়েছেন লিটন। ওই ইনিংসের কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘আমি যে খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি তা না। আমার কাছে যে বলগুলো মনে হয়েছে স্কোরিং, সেগুলোতে স্কোর চেষ্টা করেছি। অবশ্যই এখন যেকোনো ফরম্যাটে রানের প্রাধান্য অনেক বেশি থাকে। আমরা একটা জায়গায় গিয়ে রান করতে পারছিলাম না। আমি নামার পর রান অ্যা বলের খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আসে। আমি যে জায়গায় ব্যাট করি, সবাই আক্রমণাত্মক ক্রিকেট খেলে। ’
পাকিস্তান সিরিজে উইকেটের পেছনেও ছিলেন দুর্দান্ত। দুই ম্যাচ টেস্ট সিরিজে লিটনের ডিসমিসাল মোট ১২টি। এর মাঝে তিনি ৮টি ক্যাচ নেয়ার পাশাপাশি ৪টি স্টাম্পিং করেন। বাংলাদেশের হয়ে এক সিরিজে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এটি। এর আগে এই রেকর্ড ছিল মুশফিকুর রহীমের। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে মুশফিকুর রহীমের নামের পাশে ছিল ১১ ডিসমিসাল।
উইকেটকিপিং নিয়ে লিটন বলেন, ‘কিপিং ব্যাটিংয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে না। কিপিং একটা পার্ট। যখন ফিল্ডিং করা, তখন সেটা যেমন একটা পার্ট; কিপিংও তেমনই।
পাকিস্তানে সাফল্যের পেছনে ইতিবাচক ড্রেসিংরুমের কথাই বলেছেন লিটন। তিনি বলেন, ‘ড্রেসিংরুমে সব সময় পজেটিভ-নেগেটিভ দুই ধরনের কথা বার্তাই হয়। কীভাবে ক্যামব্যাক করতে পারি, কীভাবে গেম চালাতে পারি। সো সব সময় পজেটিভ ওয়েতে কথাবার্তা হয়। একটা জিনিস সবচেয়ে ভালো যে, ওখানে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে। চেষ্টা করবো জিনিসটা ভালো করার।’
পাকিস্তান সিরিজ অতীত, এখন সামনে তাকানো গুরুত্বপূর্ণ
চলতি মাসেই ভারত সফর করবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই এখন বাড়তি উত্তেজনা। পাকিস্তানের বিপক্ষে এবারের সাফল্য ভারত সিরিজে প্রত্যাশা আরও বাড়াবে। এ প্রসঙ্গে লিটন বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। তবে এটা এরইমধ্যে অতীত হয়ে গেছে। সামনে তাকানোটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরও একটু সাহায্য করতে হবে। আপনারা যদি পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন, খুব ভালো হবে। খেলোয়াড় হিসেবে আমার কাছে ওটা অতীত হয়ে গেছে।’
তবে ভারতের বিপক্ষে সিরিজ চাপ নয় বরং অনুপ্রেরণা হিসেবেই দেখেন লিটন। তিনি বলেন, ‘এটা আসলে অনুপ্রেরণাই দেয়। ভালো খেললে সুনাম হবে, দু’জন মানুষ চিনবে। এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না! আমার মনে হয় না চাপের কিছু আছে। টেস্ট ক্রিকেটটা আমরা এখন মোটামুটি ভালো খেলছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন।’

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1449)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 11
(31)
- ভোটের প্রচারে ‘বিচ্ছিন্নতাবাদী’ সংসদ সদস্যের জামিন...
- যখন রাষ্ট্র গঠনের সময়, তখন ‘মব’ বিশৃঙ্খলা সৃষ্টি ক...
- ‘ছেলে এত লম্বা না হলে হয়তো গুলিটা মাথায় লাগত না, ব...
- বিতর্কে ট্রাম্প ও হ্যারিসের যত সত্য-মিথ্যা -আল জাজিরা
- পুতিনের কঠিন শর্ত মানতে রাজি নয় তুরস্ক
- ইরানের কাছে পরমাণুচালিত সাবমেরিন মোতায়েন করেছে যু...
- কমলার বাক্যবাণে খেই হারালেন ট্রাম্প
- ওপারে গোলাগুলি, ফের ঢুকছে হাজার হাজার রোহিঙ্গা
- পাকিস্তান ভারতের মাটিতে সন্ত্রাসে মদদ দিচ্ছে: রাহু...
- ফের মার্কিন নিষেধাজ্ঞায় ইরান
- এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের পদত্যাগ
- হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি সম্ভব: ইসরাইলের প্...
- সিনেট বক্তব্যে ড. ইউনূস সম্পর্কে যা বললেন ডিক ডারবিন
- বৃটেনের কারাগারে জায়গা না থাকায় ছেড়ে দেয়া হয়েছে ১৭...
- সৌদি আরবের চার বিচিত্র শহর, মরুর বুকে নৈসর্গিক প্র...
- রাশিয়ার রাজধানীতে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা
- মণিপুরে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ
- ‘শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে’
- ২০২৭ সালের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিওনেয়ার হওয়ার ...
- ইউপি চেয়ারম্যান সুরুদ্দীনের এত সম্পদ
- আশুলিয়ায় পোশাক কারখানার বেশির ভাগ স্বাভাবিক, ৪০টিত...
- তিতাসের হারুন: ৫০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ
- হঠাৎ কেন এত লোডশেডিং
- মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে মতিউর রহমান চৌধুরী: সং...
- সিলেটে মাজারে রাতভর উত্তেজনা
- যেভাবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখলে নেয় নওফেলের পর...
- সীমান্ত হত্যা: প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতীয় দূত, উপদে...
- ১০ হাজার কোটির ‘বিলাসী’ বিশ্ববিদ্যালয়ের কী হবে? by...
- বাবার স্বপ্ন ছিল রাব্বি প্রকৌশলী হবে by ফাহিমা আক্...
- ‘দায়িত্ব যদি এখন না নিই, তাহলে আর কখন’
- ১৯শে সেপ্টেম্বর দুই ওটিটিতে মুক্তি ‘তুফান’
-
▼
Sep 11
(31)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment