আরব বিশ্বসহ বিভিন্ন দেশে ঈদ উদ্‌যাপন

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ আরব বিশ্বের বিভিন্ন দেশে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। এই খুশির জোয়ার ছড়িয়ে পড়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডসহ প্রাচ্যের কয়েকটি দেশেও। ইন্দোনেশিয়ায়ও আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। সকালে বালি দ্বীপের দেনপাসার শহরের একটি মাঠে ঈদের জামাতে শরিক হন নারী মুসল্লিরা। ছবি: এএফপি