বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রীর বৈধতা by মিজানুর রহমান খান

তাজউদ্দীন আহমদের কন্যা শারমিন আহমদ তাঁর নতুন বইয়ে লিখেছেন, মুজিব কাকুর পাশেই আনন্দ-উদ্বেলিত আব্বু দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ মুজিব কাকু আব্বুর কানের কাছে মুখ নামিয়ে বললেন, ‘তাজউদ্দীন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব।’ তিনি এর ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এ নিয়ে সাংবিধানিক শুদ্ধতার প্রশ্ন উঠেছিল। ভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট মুজিবের পক্ষেই রায় দিয়েছেন।