Thursday, September 5, 2024
সিলেটে বিরোধী দমনে গুলিতে পারদর্শী দস্তগীর by ওয়েছ খছরু
সিলেটে বিরোধী দমনে গুলিতে পারদর্শী দস্তগীর by ওয়েছ খছরু
এদিন পুলিশের গুলিতে রক্ত ঝরে নগরের কোর্ট পয়েন্টে। উপস্থিত সাংবাদিকরা জানান- পুলিশের গোলাগুলির ফাঁকেই তাদের নজরে পড়েন নিহত হওয়া সাংবাদিক এটিএম তুরাব। রক্তাক্ত অবস্থায় বসে আছেন সড়কে। শরীরের এমন কোনো অঙ্গ নেই যেখানে গুলি লাগেনি। পরে হাসপাতালে নেয়া হলে তুরাব মারা যান। কিন্তু ওইদিনের ঘটনা ভুলতে পারছেন না সিলেটের মাঠের সাংবাদিকরা। তারা জানিয়েছেন- পুলিশ কর্মকর্তা দস্তগীর অতি উৎসাহী হয়ে গুলি না ছুড়লে পরিস্থিতি ভিন্ন হতে পারতো। কিন্তু তার গুলিই গোটা পরিস্থিতি বদলে দেয়। রক্তাক্ত হয় কোর্ট পয়েন্ট। প্রথমেই আক্রান্ত হন সাংবাদিক তুরাব। যেহেতু তিনি রেলিংয়ের কাছে ছিলেন, পেছনে যাওয়ার জায়গা ছিল না সে কারণে বুলেটের পর বুলেটে বিদ্ধ হন তিনি। শেষ পর্যন্ত অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু ঘটে। এমন ঘটনা সিলেটের রাজপথে কখনোই ঘটেনি। সরাসরি আক্রান্ত হননি সাংবাদিকরা। কিন্তু সিলেটের এই পুলিশ কর্মকর্তা ছিলেন বেপরোয়া। তার বেপরোয়া আচরণের কারণেই ওইদিন রক্তাক্ত হয় নগরের কোর্ট পয়েন্ট এলাকা। ১৯শে জুলাই থেকে ৫ই আগস্ট সিলেটের রাজপথে দাপট দেখিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা। ছিলেন ছাত্র-জনতার আতঙ্ক। হাজারে হাজার গুলি বর্ষিত হয়েছে তার হাত ধরে। ঘটনা প্রবাহের সময় নগরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটক, মদিনা মার্কেট, আখালিয়া সুরমা আবাসিক এলাকার গলির মুখে অ্যাকশন কর্মকর্তা হিসেবে তাকেই দেখা গেছে অগ্রভাগে। বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানিয়েছেন- সে শুধু গুলিবর্ষণই করেনি, শিক্ষার্থী ও জনতাকে অকথ্য গালিগালাজ করেছে। তার সঙ্গে পুলিশের ডিসি আজবাহার ও সিআরটি প্রধান মামুন ছিলেন বেপরোয়া। তবে দস্তগীরের আচরণেই সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। সে শিক্ষার্থী দেখলেই গুলিবর্ষণ করতো। ৫ই আগস্ট দুপুর পর্যন্ত প্রাণপণে সিলেটের ছাত্র আন্দোলনকে দমানোর চেষ্টা করেন দস্তগীর। বিএনপি’র নেতাকর্মীরা জানিয়েছেন; ৫ই আগস্ট নগরের কোর্ট পয়েন্টে বিজয় মিছিলের আগে দস্তগীরের নেতৃত্বে পুলিশ দল অবিরাম গুলিবর্ষণ করে। এরপর কোর্ট পয়েন্ট ও দরগাহ’র প্রধান ফটক পর্যন্ত গুলিবর্ষণ করে ছাত্র-জনতাকে পিছু হটানোর চেষ্টা করে। পরে অবশ্য ছাত্র-জনতা দরগাহের ভেতরে ঢুকে রক্ষা পান। পট-পরিবর্তনে সিলেটে পুলিশ কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন দস্তগীর। তাকে ঘিরে সব ক্ষোভ ছিল ছাত্র-জনতার। এ কারণে সাংবাদিক আবু তুরাব হত্যা মামলায় তাকে উপরের সারিতে আসামি করা হয়েছে। এ মামলার বাদী তুরাবের ভাই আবুল হাসান মো. আজরফ জানিয়েছেন- তুরাব মামলা নিয়ে পুলিশ অনেক নাটক করেছে। ৫ই আগস্টের আগে আমরা কোনো সহযোগিতা পাইনি। পরে অবশ্য মূল অভিযুক্তদের আসামি করে মামলা করা হয়েছে। আশা করছি তদন্তে সত্যতা মিলবে। এদিকে- পট-পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান পুলিশ কর্মকর্তা দস্তগীর। তার বিরুদ্ধে সিলেটে দুটি হত্যা মামলা ছাড়া অন্তত ১০টি মামলা করা হয়েছে। ভুক্তভোগীরাই আসামি করে তার বিরুদ্ধে এ মামলা করেন। বিতর্কিত এই পুলিশ কর্মকর্তাকে ঘিরে যখনই সিলেটে ক্ষোভ, তখন প্রথমে তাকে পুলিশ কমিশনার কার্যালয়ে সংযুক্ত করে রাখা হয়েছিলো। পরে তারা শেরপুরে পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। সিলেটের প্রতাবশালী এ পুলিশ কর্মকর্তা বসবাস করতেন নগরের শিবগঞ্জের সাইফা সামিট টাওয়ারে। ওই বাসা ছেড়ে গোপনে তিনি সিলেট ছেড়েছেন বাসিন্দারা। তারা জানান- ৫ই আগস্টের পর থেকে ওই পুলিশ কর্মকর্তাকে কখনোই প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি তার পরিবারের সদস্যরাও ছিলেন আত্মগোপনে। তবে; সিলেট বিএনপি’র একাধিক নেতা মানবজমিনকে জানিয়েছেন- ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় কোতোয়ালি থানার এসি থাকাকালে দস্তগীর ওই সময় বিএনপিসহ বিরোধীদের দেখলেই গুলি করতেন। এমনকি প্রকাশ্যে রাজপথে কর্মসূচি পালনের সময় অকথ্য গালিগালাজ ও অসভ্য আচরণ করতেন। তারা বলেন- সিলেটে সমালোচিত এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। সে যেখানেই থাকুক সিলেটে আসতে হবে। অপরাধের জন্য তাকে আইনের মুখোমুখি হতে হবে। পালিয়ে যাওয়ার সুযোগও তার নেই। সাংবাদিকরা জানিয়েছেন- কয়েক বছর আগে সিলেটের আলোচিত সাবেক পুলিশ কমিশনার (বর্তমানে কারাবন্দি) মিজানুর রহমানের অন্যতম সহযোগী ছিল এই দস্তগীর। তখন তার নেতৃত্বেই সিলেটের এক সিনিয়র সাংবাদিককে হেনস্তা করা হয়েছিলো। ওই সময় আলোচিত হলেও বিগত আওয়ামী লীগ সরকারের শেল্টারে সিলেটে বহাল তবিয়তে ছিল এ পুলিশ কর্মকর্তা।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 05
(27)
- 'যখন আমার মেয়ের দেহ ঘরে শায়িত ছিল, তখন টাকা দেওয়ার...
- ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের’ অধীন নির্বাচনের পর...
- বিএনপি নেতা হারিছ চৌধুরীর লাশ কবর থেকে তুলে ডিএনএ ...
- ছোট ব্যবসার জন্য ৫০ হাজার ডলার পর্যন্ত কর ছাড়ের প...
- আদানিদের বিপুল ঋণ মওকুফ করে প্রশ্নের মুখে মোদি সরকার
- শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাঁক...
- ‘বেপরোয়া’ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে এবার আইনি পথে হা...
- আমরা তোমাদের ভুলবো না by সাজেদুল হক
- ৩ শতাধিক প্রভাবশালী দুদকের নজরে by মারুফ কিবরিয়া
- সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা: স্বপ্ন নয় দায়িত্ব by ...
- আসামে বিদেশী চিহ্নিত করে বন্দী শিবিরে পাঠানো হলো ৪...
- ভারতে গরুর গোশত নিয়ে সন্দেহে মুসলিম যুবককে হত্যার ...
- শুরা কাউন্সিলে ১৯ নারীকে নিয়োগ দিল সৌদি আরব
- পানি বাঁচাতে ৭শ’র বেশি বন্যপ্রাণী হত্যার পরিকল্পনা
- কেজিপ্রতি ৬ টাকা বেড়েছে চালের দাম
- ধর্ষণ-হত্যা: মোমবাতি জ্বালিয়ে ওই নারী চিকিৎসককে স্...
- জার্মানিতে উগ্র ডানপন্থী দল এএফডির উত্থানে চিন্তিত...
- সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য বিনিময়ে’ আসছে ইসি
- ‘জাতীয় সরকার’ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পরিকল্পনা জ...
- সিলেটে বিরোধী দমনে গুলিতে পারদর্শী দস্তগীর by ওয়েছ...
- শতকোটি টাকার মালিক কামাল by কামরুল ইসলাম
- শাকিলের মৃত্যু: শেষ একটি পরিবারের স্বপ্ন by ফাহিমা...
- বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায়
- গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অনেক পোশাক কারখান...
- টাকা ছাড়া কাজ করতেন না মন্ত্রীর পিএ বাবু by জাবেদ ...
- ওবায়দুল কাদের ছিলেন মিতুর গডফাদার
- অবৈধপথে ইতালি যাত্রা, মাদারীপুরের ৬ যুবক নিখোঁজ
-
▼
Sep 05
(27)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment