Thursday, September 5, 2024
অবৈধপথে ইতালি যাত্রা, মাদারীপুরের ৬ যুবক নিখোঁজ
অবৈধপথে ইতালি যাত্রা, মাদারীপুরের ৬ যুবক নিখোঁজ
সরজমিন ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সংসারের সচ্ছলতার জন্য ৭ মাস আগে অবৈধ পথে বাংলাদেশ থেকে লিবিয়া যান মিলন ও আল-আমিন মুন্সী। একইসঙ্গে ছিল একই গ্রামের শাহীন মাতুব্বর, শান্ত খান, মনির হোসেন ও জাফর মিয়াসহ ৬ জন। ৪ মাস ধরে দুই ভাই মিলন মুন্সী ও আল-আমিন মুন্সীর সঙ্গে তার পরিবারের সব যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। কয়েক মাস আগে মিলন ও আল-আমিন মুন্সী লিবিয়ায় দালালদের অবরুদ্ধ ঘর থেকে বের হয়ে একটি নৌকাযোগে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি রওনা দেন। মঙ্গলবার রাতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানতে পারেন নৌকার তলা ফেটে সাগরে নৌকা ডুবে বেশকিছু লোকজনসহ মিলন ও আল-আমিন মুন্সী মারা যান। ভুক্তভোগী নিখোঁজ মিলন ও আল- আমিনের বাবা সিরাজ মুন্সী জানান, গোপালপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর আমার দুই ছেলেকে ইতালি পাঠানোর জন্য আমাদের কাছ থেকে মোট ৩০ লাখ টাকা নেয়। ৭ মাস ধরে আমার দুই ছেলেকে সে কোথায় পাঠিয়েছে তার কোনো খোঁজ-খবর সঠিকভাবে দিতে পারেননি। তার কাছে বারবার আমার দুই ছেলের খোঁজ-খবর জানতে চাইলে সে কোনো সঠিক তথ্য দিতে পারেনি। ফরহাদ মাতুব্বর আমার দুই ছেলের কোনো খোঁজ না দিয়ে এই পর্যন্ত বিভিন্ন তালবাহানা করে আসছে। আমার দুই ছেলেকে মৃত অথবা জীবিত ফেরত চাই। আমার আর কিছু চাওয়া-পাওয়ার নাই।
নিখোঁজ মিলন ও আল-আমিনের মা মায়া বেগম বলেন, মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর ইতালি নেয়ার প্রলোভন দেয়। এতে ধারদেনা করে ৩০ লাখ টাকা দালালের হাতে দেই। এখন ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় আছি।
নিখোঁজ দুই ভুক্তভোগীর খালাতো ভাই মানিক জানান, মিলন ও আল- আমিন লিবিয়া গেমস ঘর থেকে বের হয়ে একসঙ্গে ভূ-মধ্য সাগরে একই সঙ্গে তিনটি নৌকা পাড়ি দেয়। পথিমধ্যে তাদের নৌকার তলা ফেটে ডুবে গিয়ে নৌকায় থাকা সকলে নিঁখোজ হন। ওই নৌকায় আমার দুই খালাতো ভাইও ছিল। তাদের মৃত্যুর খবরটি মাদারীপুরের আরেক এক যুবক দেশে এসে আমাদের জানিয়েছে। সে অন্য নৌকায় ছিল। সেই নৌকার যাত্রীরা সবাই ধরা খেয়ে দেশে ফিরে এসেছে। সে দেশে ফিরে আমাদের জানিয়েছে মিলন আর আল-আমিন আর নেই। নিখোঁজ মিলন মুন্সীর স্ত্রী ফাতেমা আক্তার বলেন, আমার স্বামী ও দেবর একসঙ্গেই ছিল। রাতে একজন খবর দিয়েছে তারা মারা গেছে। শুধু তারা দু’জনেই নয়, একইসঙ্গে আরও ৪ জন ছিল। তারাও নিখোঁজ। এই একই এলাকার ৬জন নিখোঁজ। আমাদের সঙ্গে ৪ মাস ধরে কোনো যোগাযোগ নেই।
নিখোঁজ শান্ত খানের মা বলেন, আমার ছেলেকে ফরহাদ চেয়ারম্যান লোভ দেখিয়ে নিয়েছে। গত ৪ মাস তার সঙ্গে যোগাযোগ নেই। মঙ্গলবার থেকে শুনি আমার ছেলেসহ ৬ জন মারা গেছে। আমি এর বিচার চাই। তবে ঘটনার পর থেকে আদম দালাল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর পলাতক রয়েছে। এ ব্যাপারে ডাসার থানার ওসি এসএম শফিকুল ইসলাম জানান, আমরা বিষটি জেনেছি। ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠিয়েছি। মিলন ও আল-আমিনের নিহতের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ডাসারের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ডাসারে কয়েকজন নিখোঁজ হওয়ার বিষয়টি আমি শুনেছি। চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 05
(27)
- 'যখন আমার মেয়ের দেহ ঘরে শায়িত ছিল, তখন টাকা দেওয়ার...
- ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের’ অধীন নির্বাচনের পর...
- বিএনপি নেতা হারিছ চৌধুরীর লাশ কবর থেকে তুলে ডিএনএ ...
- ছোট ব্যবসার জন্য ৫০ হাজার ডলার পর্যন্ত কর ছাড়ের প...
- আদানিদের বিপুল ঋণ মওকুফ করে প্রশ্নের মুখে মোদি সরকার
- শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাঁক...
- ‘বেপরোয়া’ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে এবার আইনি পথে হা...
- আমরা তোমাদের ভুলবো না by সাজেদুল হক
- ৩ শতাধিক প্রভাবশালী দুদকের নজরে by মারুফ কিবরিয়া
- সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা: স্বপ্ন নয় দায়িত্ব by ...
- আসামে বিদেশী চিহ্নিত করে বন্দী শিবিরে পাঠানো হলো ৪...
- ভারতে গরুর গোশত নিয়ে সন্দেহে মুসলিম যুবককে হত্যার ...
- শুরা কাউন্সিলে ১৯ নারীকে নিয়োগ দিল সৌদি আরব
- পানি বাঁচাতে ৭শ’র বেশি বন্যপ্রাণী হত্যার পরিকল্পনা
- কেজিপ্রতি ৬ টাকা বেড়েছে চালের দাম
- ধর্ষণ-হত্যা: মোমবাতি জ্বালিয়ে ওই নারী চিকিৎসককে স্...
- জার্মানিতে উগ্র ডানপন্থী দল এএফডির উত্থানে চিন্তিত...
- সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য বিনিময়ে’ আসছে ইসি
- ‘জাতীয় সরকার’ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পরিকল্পনা জ...
- সিলেটে বিরোধী দমনে গুলিতে পারদর্শী দস্তগীর by ওয়েছ...
- শতকোটি টাকার মালিক কামাল by কামরুল ইসলাম
- শাকিলের মৃত্যু: শেষ একটি পরিবারের স্বপ্ন by ফাহিমা...
- বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায়
- গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অনেক পোশাক কারখান...
- টাকা ছাড়া কাজ করতেন না মন্ত্রীর পিএ বাবু by জাবেদ ...
- ওবায়দুল কাদের ছিলেন মিতুর গডফাদার
- অবৈধপথে ইতালি যাত্রা, মাদারীপুরের ৬ যুবক নিখোঁজ
-
▼
Sep 05
(27)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment