Thursday, September 5, 2024
সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা: স্বপ্ন নয় দায়িত্ব by ইশতিয়াক পারভেজ
সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা: স্বপ্ন নয় দায়িত্ব by ইশতিয়াক পারভেজ
দৈনিক মানবজমিন-এর সিনিয়র স্পোর্টস রিপোর্টার ইশতিয়াক পারভেজের সঙ্গে সেই কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-
ছোটবেলায় কোন খেলাটাকে বেশি প্রধান্য দিয়েছেন?
আসিফ মাহমুদ: আমি ফুটবলই বেশি খেলেছি। ক্রিকেট খুব একটা খেলতাম না। তবে দর্শক হিসেবে ক্রিকেটটাই বেশি দেখেছি।
ফুটবলে কোন প্লেয়ারের ভক্ত আপনি?
আসিফ মাহমুদ: অবশ্যই আমার প্রিয় ফুটবলার রোনালদো (ক্রিস্টিয়ানো)। আমার প্রোফাইলে গেলেই দেখবেন আমি তার কত বড় ভক্ত।
খেলতে যাওয়ার জন্য মার খেয়েছেন বা পরিবারের বাধার মুখে পড়েছেন- এমন কোনো স্মৃতি আছে?
আসিফ মাহমুদ: এটাতো ছোটবেলায় সবারই সঙ্গে হয়, আমার সঙ্গে মনে হয় একটু বেশিই হয়েছে। আমি একটু পড়াশোনার চেয়ে খেলার দিকেই মনোযোগ দিতাম আর ভীষণ দুরন্ত ছিলাম। এই কারণেই মারও খেয়েছি অনেক। একটি নির্দিষ্ট দিন আমার সঙ্গে এমন হয়েছে তা নয়, এটি আমার জীবনের নিত্যদিনের ঘটনাই ছিল।
হঠাৎ করেই বদলে গেল অনেক কিছু। বলতে পারেন অনেকটা স্বপ্নের মতোই, একেবারে ছাত্র থেকে ক্রীড়া উপদেষ্টা... বিষয়টা কতটা গর্বের?
আসিফ মাহমুদ: না, স্বপ্নের মতো নয়, আবার গর্বও করবো না। এটি এখন আমার কাছে দায়িত্ব। এটি একটি বড় দায়িত্বের বিষয়। কারণ দেশের মানুষ আমাদের ওপর ভরসা করেছে। একটি সফল অভ্যুত্থান করার পর সরকার পরিচালনার জন্য তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, ভরসা করেছে আমরা সেটি বাস্তবায়নে যতটা কাজ করতে পারি- সেই চেষ্টাই করে যাচ্ছি।
দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবে দেশের ফুটবল শুধু পিছিয়েছে। ক্রিকেট এগিয়ে গেলেও সঠিক লক্ষ্য অর্জন করতে পারেনি। ফুটবল খেলাকে আবারো আগের জায়গাতে ফেরাতে আপনার পদক্ষেপ কী হবে?
আসিফ মাহমুদ: পূর্বের জায়গা নয়, কারণ সেটি বেঞ্চমার্ক হতে পারে না। ফুটবল হোক আর ক্রিকেট আমরা আগের জায়গা থেকে ভালোর দিকে যেতে চাই। এইজন্য আমাদের কাঠামোগত সংস্কারগুলো করতে হবে। যেভাবে ক্রীড়াঙ্গনে নানা অনিয়ম চলে এসেছে এটি শুধু ১৬ বছর নয়, ৫০ বছর ধরে আমি মনে করি এখন প্রতিটি স্থানেই সংস্কার প্রয়োজন। শুধুমাত্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এমন নয়, বাইরে সভা-সেমিনারে বলা হচ্ছে সংবিধান পরিবর্তনের কথা। সংবিধান নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে। কিন্তু কাজ করতে এসে দেখছি যে, একেবারে প্রান্তিক পর্যায়ে একটি উপজেলার মাঠ থেকে শুরু করে আমার মন্ত্রণালয় পর্যন্ত প্রতিটি জায়গাতে কাঠামোগত এবং একই সঙ্গে ব্যক্তির পরিবর্তন প্রয়োজন। প্রতিটি জায়গাতেই আমরা কাজ করবো।
সংস্কারে কি কি কাজ এরই মধ্যে শুরু হয়েছে?
আসিফ মাহমুদ: এরই মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কাজ শুরু হয়েছে। আমরা সার্চ কমিটি গঠন করে দিয়েছি ফেডারেশনগুলোকে সংস্কারের প্রস্তাবনা দেয়ার জন্য। এ ছাড়াও একটি স্পোর্টস ইনিস্টিটিউট গঠনের প্রক্রিয়া আমরা শুরু করেছি যেন আমরা পিক পারফরম্যান্স ডেভেলপ করার জন্য যেন প্লেয়ারদের সহযোগিতা করতে পারি। আমরা ফেডারেশনগুলোকে নিয়ে কাজ করছি, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিবর্তন শুরু হয়েছে। আরও হবে, বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিবর্তন নিয়ে আমরা পরিকল্পনা করছি।
ফুটবল ও ক্রিকেটে ব্যক্তিকেন্দ্রিক ক্লাবের সংখ্যা অনেক। অভিযোগ রয়েছে বিশেষ করে ক্রিকেটে এক ব্যক্তির অধীনেই রয়েছে ৪০টির মতো ক্লাব। তারা এখন নেই, সেখান থেকে এই ক্লাব ও ক্রিকেটারদের অভিষ্যৎ কী হবে?
আসিফ মাহমুদ: বিসিবি’র যারা নতুন দায়িত্ব পেয়েছেন তাদের সঙ্গে আমার প্রথম কথাই ছিল যে, গঠনতন্ত্র পরিবর্তন করা। আর গঠনতন্ত্র অনুসারে একটি গাইডলাইন তৈরি করে দেয়া যেন একক কোনো ব্যক্তি এখানে কর্তৃত্ব করতে না পারে। আমার কাজের জন্যই বিসিবি’র গঠনতন্ত্র পড়তে হয়েছে। দেখেছি সেখানে কীভাবে এক ব্যক্তির নিয়ন্ত্রণের জন্য নানা অনিয়ম করা হয়েছে। ভোটের ক্ষেত্রে তো কিছু ক্লাবকে দু’টি করে ভোট দেয়ার ক্ষমতা দেয়া হয়েছে। যে কারণে গঠনতন্ত্রে পরিবর্তন এনে গাইডলাইনও দিতে হবে যেন অন্য কোনো ব্যক্তি এসে এমন অনিয়ম করতে না পারে। কারও একক ক্ষমতা সেখানে না চলে। আর এমন নিয়ম করা হোক যেন বিসিবিতে কেউ দুইবারের বেশি সভাপতি হতে না পারেন।
বিসিবিতে দুর্নীতির বিষয়ে কোন ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে?
আসিফ মাহমুদ: আমি বিসিবি’র সভাপতি ফারুক আহমেদকে বলেছি যেখানে যেখানে দুর্নীতি হয়েছে তা খুঁজে বের করতে। বিশেষ করে বিসিবিতে আমরা বিভিন্ন সময় নানারকম দুর্নীতির কথা শুনি সেগুলোকে সামনে নিয়ে আসতে হবে। ইতিমধ্যেই বিসিবি’র সভাপতি এ নিয়ে কার্যক্রম শুরু করেছেন।
বাংলাদেশ ক্রিকেটে কোথায় কোথায় সংস্কার প্রয়োজন?
আসিফ মাহমুদ: সব জায়গাতে সংস্কার করতে হবে। বিশেষ করে সবার আগে গঠনতন্ত্রে বড় পরিবর্তনটাই আনা দরকার।
বাংলাদেশ ক্রিকেটের কোন জয়টি স্মৃতিতে আছে?
আসিফ মাহমুদ: জয়ের চেয়ে একটি পরাজয়ই আমার স্মৃতিতে বেশি গেঁথে আছে। ২০১৫তে যে ভারতের বিপক্ষে বিশ্বকাপে হেরে গেলাম সেই ম্যাচটা আমি কখনো ভুলতে পারবো না। আর দারুণ জয়তো গতকালই (পাকিস্তানের বিপক্ষে) আরও একটি পেলো।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 05
(27)
- 'যখন আমার মেয়ের দেহ ঘরে শায়িত ছিল, তখন টাকা দেওয়ার...
- ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের’ অধীন নির্বাচনের পর...
- বিএনপি নেতা হারিছ চৌধুরীর লাশ কবর থেকে তুলে ডিএনএ ...
- ছোট ব্যবসার জন্য ৫০ হাজার ডলার পর্যন্ত কর ছাড়ের প...
- আদানিদের বিপুল ঋণ মওকুফ করে প্রশ্নের মুখে মোদি সরকার
- শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাঁক...
- ‘বেপরোয়া’ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে এবার আইনি পথে হা...
- আমরা তোমাদের ভুলবো না by সাজেদুল হক
- ৩ শতাধিক প্রভাবশালী দুদকের নজরে by মারুফ কিবরিয়া
- সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা: স্বপ্ন নয় দায়িত্ব by ...
- আসামে বিদেশী চিহ্নিত করে বন্দী শিবিরে পাঠানো হলো ৪...
- ভারতে গরুর গোশত নিয়ে সন্দেহে মুসলিম যুবককে হত্যার ...
- শুরা কাউন্সিলে ১৯ নারীকে নিয়োগ দিল সৌদি আরব
- পানি বাঁচাতে ৭শ’র বেশি বন্যপ্রাণী হত্যার পরিকল্পনা
- কেজিপ্রতি ৬ টাকা বেড়েছে চালের দাম
- ধর্ষণ-হত্যা: মোমবাতি জ্বালিয়ে ওই নারী চিকিৎসককে স্...
- জার্মানিতে উগ্র ডানপন্থী দল এএফডির উত্থানে চিন্তিত...
- সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য বিনিময়ে’ আসছে ইসি
- ‘জাতীয় সরকার’ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পরিকল্পনা জ...
- সিলেটে বিরোধী দমনে গুলিতে পারদর্শী দস্তগীর by ওয়েছ...
- শতকোটি টাকার মালিক কামাল by কামরুল ইসলাম
- শাকিলের মৃত্যু: শেষ একটি পরিবারের স্বপ্ন by ফাহিমা...
- বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায়
- গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অনেক পোশাক কারখান...
- টাকা ছাড়া কাজ করতেন না মন্ত্রীর পিএ বাবু by জাবেদ ...
- ওবায়দুল কাদের ছিলেন মিতুর গডফাদার
- অবৈধপথে ইতালি যাত্রা, মাদারীপুরের ৬ যুবক নিখোঁজ
-
▼
Sep 05
(27)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment