Sunday, January 3, 2016
জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে হোক সামনের পাঁচ নির্বাচন by মিনার রশীদ
জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে হোক সামনের পাঁচ নির্বাচন by মিনার রশীদ
Sunday, January 03, 2016
Anonymous
আলোচনা,
উপ-সম্পাদকীয়,
জাতিসংঘ,
নয়া দিগন্ত,
নির্বাচন,
মতামত,
রাজনীতি
এ
দেশে কোটি কোটি টাকা খরচ করা হয় গিনেস বুক অব রেকর্ডসে শুধুমাত্র নামটি
ওঠানোর জন্য। আমাদের বুকের মাঝে কতখানি দেশপ্রেম রয়েছে তা ঠিকঠাক মতো
প্রদর্শনের জন্য কোটি কোটি টাকার প্রয়োজন পড়ে। আমরা যে কিছিমের দেশপ্রেমের
রেকর্ড গড়ি সেই রেকর্ড ভাঙার জন্য আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতো কোনো
প্রজ্ঞাবান জাতি কখনই এগিয়ে আসে না। কোটি কোটি টাকা খরচ করে আমরা বৃহত্তম
মানবপতাকার যে রেকর্ড গড়েছিলাম, তা নাকি আবার পাকিস্তান পুনরুদ্ধার করে
নিয়েছে। বাইরে যাই দেখাই না কেন, ভেতরের মিলটি সত্যিই অবাক করার মতো! সেই
বিবেচনায় বর্তমান নির্বাচন কমিশনকে খানিকটা বুদ্ধিমানই মনে হয়। মেরুদণ্ড
আছে কি নেই তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও তাদের বুদ্ধি নিয়ে একই সন্দেহ পোষণ
করা যাবে না। কারণ কোনোরূপ খরচ ছাড়াই এই কমিশন অনেক বিশ্বরেকর্ড এই জাতিকে
উপহার দিয়েছে। একটি ব্যালট পেপারে সিল না দিয়েও সরকার গঠনের মতো
সংখ্যাগরিষ্ঠতা এই পৃথিবীর অন্য কোনো নির্বাচন কমিশন তাদের ঝুলিতে ভরতে
পারেনি। মাত্র চার বছর বয়সে তিন তিনটি ভোট দেয়ার সৌভাগ্য হয়েছে এই দেশের
একটি শিশুর। পৃথিবীর অন্য কোনো শিশুর কপালে জোটেনি। প্রেসিডেন্ট আব্রাহাম
লিঙ্কন বেঁচে থাকলে এই শিশুটিকে ডেকে নিয়ে অনেক অনেক আদর করতেন। এই শিশুটির
নাম দিতেন ‘ভোট শিশু’। পৃথিবীর কোনো দেশের পূর্ণবয়স্ক ভোটাররা ভোট দিতে
গিয়ে গণহারে জন্মদাতা পিতাদের নাম ভুলে যায়নি। জাদুকর পিসি সরকার ভেলকি
দিয়ে যেমন সারা দেশের ঘড়ির সময় বদলে ফেলেছিল তেমনি সরকারের ভেলকিতে ডিজিটাল
ভোটাররা জন্মদাতা পিতার নাম ভুলে গেছে। পিসি সরকারের মতো এই ভেলকি এ
সরকারের একটি অনন্য রেকর্ড হয়ে থাকবে। বুদ্ধিমান রকীব সাহেব সাংবাদিকদের
নির্বাচন কেন্দ্রে বেশিক্ষণ না থাকার পরামর্শ দিয়েছিলেন। জাতি তার সেই
পরামর্শের মাহাত্ম্য এখন ঠিকভাবে মালুম করতে পেরেছে। পিচকি পিচকি
সাংবাদিকদের কেউ কেউ সেই নির্দেশটি অমান্য করলেও বাঘা বাঘা সাংবাদিকেরা
রকীব সাহেবের মনোবাঞ্ছা অক্ষরে অক্ষরে পালন করেছেন। উভয়লিঙ্গের বিরোধীদলীয়
নেত্রী ঠিকই ঠাহর করেছেন, দেশে বেকার সমস্যার কারণেই এই বিচ্ছুর বাচ্চাদের
(তার দৃষ্টিতে) সংখ্যা মারাত্মকভাবে বেড়ে গেছে। তবে বিপন্ন মানবতার
উদ্ধারকারী হিসেবে সামনে উপস্থিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম।
সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু নির্বাচন কমিশনকেই উলঙ্গ করেনি, তার অন্যতম
প্রশ্রয়দাতা এসব মিডিয়াকেও ন্যাংটা করে ছেড়েছে ও ছাড়বে। যেই প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়া কথিত অপরাধ সংঘটনের আগেই বিচারপতি এম এ আজিজের প্রতি
ঝাঁপিয়ে পড়েছিল সেই একই মিডিয়া পরপর কয়েকবার (সারা পৃথিবীর বিস্ময় রকীব
কর্তৃক) এমন রেকর্ড সৃষ্টি করার পরও মুখে কুলুপ এঁটে বসেছে! অনুসন্ধানী
সাংবাদিকতার পথিকৃৎ দাবিদার একটি প্রথম শ্রেণীর পত্রিকার নির্বাচনসংক্রান্ত
রিপোর্টটি দেখলে সত্যি মায়া হয়। রিপোর্টের শিরোনামসহ সব লাইন বিএনপি অমুক
অভিযোগ করেছে, তমুক আপত্তি জানিয়েছে এই গোছের বাক্য দিয়ে গঠিত। কিন্তু
নিজেদের অনুসন্ধানে কি জিনিসটি বেরিয়ে এসেছে, তা নিয়ে একটা লাইনও তারা যোগ
করেনি। নির্বাচন নিয়ে সিইসির সন্তুষ্টির কথাটিও এসব মিডিয়া অত্যন্ত
সন্তুষ্টিসহকারে প্রকাশ করেছে। সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনের মাধ্যমে
স্পষ্টভাবে প্রমাণ হয়ে পড়েছে যে বর্তমান সরকার ও তাদের তল্পিবাহক নির্বাচন
কমিশনের অধীনে এ দেশে আর কোনো সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে না। এত
দিন যারা এই মোহে আটকা ছিলেন তাদের সেই মোহও ভেঙে গেছে। এই মুহূর্তে বিরোধী
দল তথা বিএনপির জন্য বোধহয় নগদ লাভ এটাই হয়েছে। সরকার ও সরকার সমর্থক
টিয়াপাখিতুল্য মিডিয়ার প্রচারণায় বিভ্রান্ত হয়ে বিএনপির একটা অংশও বিশ্বাস
করা শুরু করেছিল যে, ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে বিশদলীয় জোট
মারাত্মক ভুল করেছে। আজ স্পষ্ট হয়েছে যে সেই নির্বাচনে অংশ নিলে বিশেষ
ভেলকির মাধ্যমে এরশাদের জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানিয়ে বিএনপি
জোটকে সর্বোচ্চ আট থেকে ১০টি আসন ধরিয়ে দেয়া হতো। ২০০৮,-এর নির্বাচন নিয়ে এ
ধরনের সুখস্বপ্ন ও সক্ষমতার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকেই
বেরিয়ে এসেছিল, ‘আমরা ইচ্ছা করলেই এরশাদকে বিরোধীদলীয় নেতা বানাতে পারতাম।
বিশ্বাস করুন, একটু ইচ্ছা করলেই পারতাম।’ পৌরসভা নির্বাচনের পর দিবালোকের
মতো স্পষ্ট হয়ে পড়েছে যে, শেখ হাসিনার অধীনে ২০১৪ সালের ৫ জানুয়ারির
নির্বাচনে অংশ নিলে ফলাফলটি কেমন হতো। আজকে সরকারের ওপর অবৈধতার যে
মনস্তাত্ত্বিক চাপটি রয়েছে, তখন সেটি আর থাকত না। কাজেই অত্যন্ত দুর্বল
ঈমান তথা হালকা রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী বিএনপির এই অংশটির প্রয়োজনীয়
বোধটি এই নির্বাচনের মাধ্যমে ফিরে এসেছে বলে প্রতীয়মান হচ্ছে। পৌরসভা
নির্বাচনে অংশ নেয়ার মাধ্যমে বিএনপি নেত্রী এ কথাটি তার পার্টির অনেককে
চোখে আঙুল দিয়ে দেখাতে পারবেন। সর্বশক্তি নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের
আন্দোলনে ঝাঁপিয়ে পড়া ছাড়া অন্য কোনো উপায় নেই এই ধারণাটি এখন দেশের সব
পক্ষের মধ্যেই নতুন করে সঞ্চারিত হয়েছে। নতুন প্রজন্ম একদলীয় বাকশালের
রূপটি আরেকটু খোলাসাভাবে দেখতে পেরেছে। গণতান্ত্রিক বিশ্বও এই সরকারের আসল
চেহারাটি চিনতে পেরেছে। এককথায় এই সরকারের নৈতিক ভিত্তি তলায় নেমে এসেছে।
এমতাবস্থায় বিশদলীয় জোট নেতৃত্বের একমাত্র দাবি হবে, জাতিসঙ্ঘের
তত্ত্বাবধানে অতি শিগগিরই একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করা। কোনোরূপ
অস্পষ্টতা না রেখে সুস্পষ্ট উচ্চারণে এই দাবিটি তোলা দরকার। বর্তমান সরকার
দেশের প্রশাসন ও নির্বাচন কমিশনকে এমনভাবে ধ্বংস করে ফেলেছে যে দেশের
ভেতরের কোনো শক্তি বা গোষ্ঠী দিয়ে এই কাজটি আর সম্ভব হবে না। এ দেশে
গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠান ছাড়া
অন্য কোনো বিকল্প হাতে নেই। স্বামী স্ত্রী যখন নিজেদের মধ্যকার দাম্পত্য
সমস্যা নিজেরা সমাধান করতে পারে না, তখন বাইরের কোনো সুহৃদের সাহায্য
অনিবার্য হয়ে পড়ে। ওই দম্পতির ছেলেমেয়ের জন্য বিষয়টি যেমন জরুরি, এ দেশের
১৬ কোটি মানুষের জন্য বিষয়টি তার চেয়েও বেশি জরুরি হয়ে পড়েছে। একটা বিশেষ
মতলব থেকে আগে থেকেই দেশের নিরপেক্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বিকলাঙ্গ
করে ফেলা হয়েছে। হয় আমার দলে, না হয় তার দলে- এ ধরনের বুশীয় উন্মাদনায়
দেশের সব নিরপেক্ষ প্রতিষ্ঠান ও ব্যক্তিত্বকে সমূলে বিনাশ করা হয়েছে। সব
পক্ষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির সংখ্যা এ দেশে মারাত্মকভাবে কমে গেছে। এই
ঘরানার যে কয়জন অবশিষ্ট ছিলেন তাদেরও ‘মুই কার খালু’ বানিয়ে রাখা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকেও অতি চালাকির মাধ্যমে বিতর্কিত করে ফেলা
হয়েছে। এই ব্যবস্থাটি আবার ফিরিয়ে এনে কতটুকু কার্যকর করা যাবে তা নিয়েও
সন্দেহ দেখা দিয়েছে। দেশের গণমাধ্যমগুলোও মারাত্মকভাবে একপেশে হয়ে পড়েছে।
এরা কখনো তিলকে তাল বানায়, আবার কখনো আস্ত তিলকেই ভ্যানিশ করে দেয়। কাজেই
সবকিছু বিবেচনায় আগামী পাঁচটি সাধারণ নির্বাচন এই জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে
অনুষ্ঠিত হওয়া দরকার। বিএনপি জোটকে শুধু সামনের একটা নির্বাচনের দাবি নয়,
পরপর পাঁচটি সাধারণ নির্বাচন জাতিসঙ্ঘের আওতায় অনুষ্ঠানের দাবি নিয়ে জনগণের
সম্মুখে উপস্থিত হওয়া দরকার। তখন স্পষ্ট হবে এটা শুধু নিজেদের ক্ষমতায়
যাওয়ার জন্য নয়, দেশ ও দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্যই এই দাবিটি তোলা
হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো যে পর্যায়ে উন্নীত হয়েছে তাতে সামনের
পাঁচটি সাধারণ নির্বাচন জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলে আমাদের
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কাক্সিক্ষত একটা জায়গায় ফিরে আসবে বলে অনুমিত হয়।
জনগণের সার্বিক সচেতনতায় তখন জবাবদিহিতার একটা কালচারও সমাজ ও প্রশাসনের
সর্বস্তরে গড়ে উঠবে। আমাদের সেনাবাহিনী জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীতে
সুনাম ও দক্ষতার সাথে কাজ করছে। অন্যান্য দেশ থেকে কিছু পর্যবেক্ষক রেখে
বাদবাকি জায়গায় আমাদের সেনাবাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্যের ব্যবহারের
মাধ্যমে এই কাজটি সহজেই করতে পারে জাতিসঙ্ঘ। এই দেশটি একটি কলিসন কোর্সে
রয়েছে। আমরা এখনই যদি একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ না করি তবে নির্দিষ্ট সময়
পরে একটা মারাত্মক বিস্ফোরণ বা সঙ্ঘাতের সৃষ্টি হবে। আমাদের এই প্রিয়
মাতৃভূমিটিও হয়ে পড়বে ইরাক, আফগানিস্তান বা সিরিয়ার মতো কিংবা তার চেয়েও
ভয়ঙ্কর কোনো জায়গা। গণতন্ত্রের স্বাভাবিক পথে যদি জনগণের ক্ষোভ, হতাশা,
আকাক্সক্ষা, ইচ্ছা, অনুভূতি প্রভৃতিকে প্রবাহিত করা না যায় তবে এ ধরনের
বিস্ফোরণ অনিবার্য। গণতন্ত্রহীনতা মধ্যপ্রাচ্যের এসব দেশকে কোন পর্যায়ে
নিয়ে গেছে, আমরা তা নিজের চোখে দেখছি। আবার গণতন্ত্রের কল্যাণে পশ্চিমা
বিশ্বের দেশগুলোতে যে সামাজিক ও আর্থিক উন্নতি হয়েছে তাও আমাদের চোখে পড়ছে।
বর্তমানে যে রাজনৈতিক বিশ্বাসই ধারণ করি না কেন, তখন আমরা কেউ এর পরিণাম
থেকে আত্মরক্ষা করতে পারব না। একবার ওই পর্যায়ে চলে গেলে সেখান থেকে শত
চেষ্টা করেও আর ফিরে আসতে পারব না। কাজেই যা করার এখনই সময়। এ দেশের একজন
নগণ্য নাগরিক হিসেবে সবার কাছে নিবেদন, আসুন সময় থাকতে সবাই সজাগ হই। সময়ের
এক ফোঁড়, অসময়ের ১০ ফোঁড়ের সমান। একদিন আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত,
জাতীয় পার্টি নামে কোনো দল হয়তোবা এ দেশে থাকবে না। কিন্তু এই দেশটিকে টিকে
থাকতে হবে। আমার আপনার সামান্য ক্ষোভ, হতাশা, লোভ যেন ১৬ কোটি আত্মা এবং
তাদের আগত প্রজন্মকে মারাত্মক বিপদে না ফেলে। আজকে যে মহাপরাক্রমশালী পুলিশ
বা আর্মি অফিসার আছেন, আগামী দিন হয়তোবা তারই কোনো রক্তের উত্তরসূরি
ইরাক-সিরিয়ার অসহায় নারী ও শিশুর মতো বোমা বা গোলার আঘাতে জর্জরিত হবে।
আমার আপনার রক্তের উত্তরসূরির কান্নায় বাংলার আকাশ-বাতাস মুখরিত হবে। কোনো
সম্মিলিত বাহিনীর স্মার্টবোমা যত স্মার্ট হোক, তখন আওয়ামী লীগ আর বিএনপির
উত্তরসূরি বা ঘরবাড়ির মধ্যে পার্থক্য করতে পারবে না। আমাদের মানতে হবে যে,
এই দেশটি যেমন আওয়ামী লীগের, তেমনিভাবে এই দেশটি বিএনপির, এই দেশটি
জামায়াতের, এই দেশটি অন্য সবার। এদের কাউকেই এই দেশ থেকে বের করে দেয়া
সম্ভব হবে না। এমনকি জামায়াতের যে জনসংখ্যা রয়েছে তা শ্রীলঙ্কার মতো দেশের
সর্বসাকুল্য জনসংখ্যার সমান। এসব মানুষকে মেরে ফেলা সম্ভব হবে না। সবাইকে
নিয়েই এই দেশটিতে থাকতে হবে। সবাইকে নিয়ে থাকার ফর্মুলা বের করতে হবে। কোনো
ক্রুদ্ধ রাজনৈতিক বা ধর্মীয় আদর্শ দিয়ে বিরোধী শক্তিকে নির্মূল করা সম্ভব
হবে না। তা করতে গিয়ে শুধু এই সোনার দেশটিকে জাহান্নাম বানিয়ে রাখা সম্ভব
হবে। এ ধরনের সর্বনাশা পরিণতি থেকে জাতিকে রক্ষা করতে দেশের বিবেকবান ও
সচেতন অংশকে এগিয়ে আসতে হবে। এ জন্য জাতিসঙ্ঘের অধীনে আগামী পাঁচটি সাধারণ
নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলতে হবে। এ দেশের শিক্ষক, সাংবাদিক, ডাক্তার,
ইঞ্জিনিয়ার, ব্যাংকারসহ সবাইকে নিজ নিজ জায়গা থেকে এই দাবির পক্ষে জনমত গড়ে
তুলতে হবে। বর্তমান সময় ও বাস্তবতার প্রেক্ষাপটে এর কোনো বিকল্প নেই।
minarrashid@yahoo.com
minarrashid@yahoo.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1337)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
-
▼
2016
(3416)
-
▼
January
(576)
-
▼
Jan 03
(16)
- জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে হোক সামনের পাঁচ নির্বাচন b...
- হ্যাপি নষ্টামি
- নতুন বছরে নতুন প্রযুক্তির চমক by আহমেদ ইফতেখার
- অত্যাধুনিক সাবমেরিন বানাচ্ছে পাকিস্তান, সহযোগিতায় চীন
- ব্যর্থতা অনুধাবনই সাফল্যের সোপান by মো. মাহমুদুর র...
- এ নজির ছড়িয়ে পড়ুক by ইকতেদার আহমেদ
- পাবলিক পরীক্ষায় ভালো করাই যথেষ্ট নয় by মাছুম বিল্লাহ
- নরেন্দ্র মোদির পাকিস্তান সফর ও ভারত-পাকিস্তান সম্প...
- রাজশাহীর তিন পৌরসভায় অস্বাভাবিক ভোট নিয়ে প্রশ্ন by...
- সৌদিতে শিয়া নেতাসহ ৪৭ জনের শিরশ্ছেদ, চড়া মূল্য দিত...
- শেষ বছরে ওবামার লক্ষ্য
- দুবাইয়ের হোটেলে অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত শুরু
- বিমানবন্দর থেকে রাহাত ফতেহ আলীকে ফেরত
- স্বামী-স্ত্রীর ঝগড়া প্রকাশ্যে
- সৌদি আরবকে 'উচ্চ মূল্য' দিতে হবে : ইরান
- ভারতে বিমানঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত ৮
-
▼
Jan 03
(16)
-
▼
January
(576)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট

No comments:
Post a Comment