Wednesday, March 7, 2012
কালান্তরের কড়চা-৭ মার্চ : ৪১ বছর আগে ও পরে by আবদুল গাফ্ফার চৌধুরী
কালান্তরের কড়চা-৭ মার্চ : ৪১ বছর আগে ও পরে by আবদুল গাফ্ফার চৌধুরী
পঞ্চাশের দশকে আমেরিকার বিশ্বখ্যাত কৃষ্ণাঙ্গ গায়ক পল রবসনের একটা গান শুনেছিলাম। পরে কবিতা আকারে তার বাংলা অনুবাদ পড়েছি কলকাতার 'পরিচয়' পত্রিকায়। এই গান বা কবিতার কয়েকটি লাইন আমার মনে আছে : '(আমি) কালো বলে বন্দি ছিলাম ঘৃণার ঘোরে তুমি আমায় জাগিয়ে দিলে সূর্য ওঠার নতুন ভোরে তোমার কণ্ঠে বজ্র ছিলো চোখে ছিলো অগ্নিকণা সামনে ছিলো গণবাসুকির উদ্যত সব লক্ষ ফণা।'
আজ থেকে ৪১ বছর আগে ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকায় রমনায় রেসকোর্সে লাখ লাখ মানুষের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু যখন তাঁর ঐতিহাসিক ভাষণটি দিচ্ছিলেন, তখন আমিও ছিলাম স্বাধীনতাকামী এক বাঙালি যুবক। আমার বুকেও এই ভাষণ বিষাণের মতো বেজে উঠেছিল। আমার চোখের সামনে ভাষণদানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের চেহারা থেকে এক অলৌকিক দেবমূর্তিতে তখন রূপান্তরিত হয়েছিলেন। আমার কানে বেজে উঠেছিল, পঞ্চাশের দশকে শোনা পল রবসনের গান। রমনা ময়দানের অদূরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (তখন নাম ছিল ইসকান্দার মির্জা হল) থেকে চারদিক ঘিরে ছিল সশস্ত্র পাকিস্তানি বাহিনী। তাদের দিকে চেয়ে মনে মনে বলেছি, বাঙালি বলে আমাদের ঘৃণার ডোরে তোমরা বন্দি করে রাখবে, সেদিন তোমাদের ফুরিয়েছে।
লাখ লাখ মানুষ সেদিন মন্ত্রমুগ্ধের মতো বঙ্গবন্ধুর ভাষণ শুনছিল। মুহুর্মুহু উঠছিল আকাশ-কাঁপানো জয়ধ্বনি। উচ্চ মঞ্চে দাঁড়ানো বঙ্গবন্ধুকে মনে হচ্ছিল, ঊর্ধ্বলোক থেকে নেমে আসা দেবমূর্তির মতো। তেমনি আলোকিত, তেমনি মহিমান্বিত। ওস্তাদ আলাউদ্দীন খাঁ একবার প্যারিসের মঞ্চে সরোদ বাজিয়েছিলেন। সেই বাজনা সম্পর্কে 'টাইমস্' পত্রিকা মন্তব্য করেছিল- �He (Allauddin) looks like a negro, but when he play, he looks like a god.� (তিনি দেখতে নিগ্রোদের মতো। কিন্তু তিনি যখন বাজান, তখন তাঁকে দেবতার মতো দেখায়)। বঙ্গবন্ধু সম্পর্কে বলা যায়, তিনি দেখতেও সাধারণ বাঙালির মতো ছিলেন না। ছিলেন ছয় ফুট লম্বা অসাধারণ বাঙালি। আবার যখন তিনি জনতার সামনে দাঁড়িয়ে ভাষণ দিতেন, তখন আরো অসাধারণ ও অলৌকিক হয়ে উঠতেন। তখন তাঁর একমাত্র পরিচয় 'জনগণমন অধিনায়ক'।
আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আমি ইতিহাসের এই ক্ষণজন্মা নেতাকে দেখেছি। তাঁর সানি্নধ্য পেয়েছি। তাঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শুনেছি। আমেরিকায় গৃহযুদ্ধের পর গেটিসবার্গে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক ভাষণটি শোনা এবং তা রিপোর্ট করার পর এক মার্কিন সাংবাদিক লিখেছিলেন, 'লিঙ্কনের এই ভাষণ শোনা ও তা লেখার পর মনে হচ্ছে, আমার সাংবাদিকতা এখানেই শেষ হলে ভালো হয়। কারণ, আমি একটি ইতিহাসের অন্তর্গত হয়ে গেছি।' আমারও মাঝেমধ্যে মনে হয়, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি স্বকর্ণে শোনার পর এবং তা নিয়ে অৎস্র লেখা লেখার পর আমিও সাংবাদিকতায় ইতি টানলে ক্ষতি ছিল না। কারণ, আমিও একটি ইতিহাসের অন্তর্গত হয়ে গেছি এবং অন্তর্গত হয়ে আছি।
মার্চের সেই অগি্নঝরা দিনগুলোতে যখন বঙ্গবন্ধুর আহ্বানে অসহযোগ আন্দোলন চলছে, তখন সদ্য প্রয়াত সাংবাদিক ফয়েজ আহমদের সম্পাদনায় 'স্বরাজ' নামে একটি সাপ্তাহিক পত্রিকা বেরোত। এই পত্রিকায় আমি এটি কবিতা লিখেছিলাম; তার কয়েকটি লাইন ছিল :
তোমার হাতে অস্ত্র আছে আমার হাতে অস্ত্র নেই
তাই বলে কি ভাবছো হবে রক্ত নদী পার?
দুঃশাসনের হে ক্রীতদাস, তোমার জানি হার হবেই
আমার বুকে স্বাধীনতার দারুণ অহংকার।
এই স্বাধীনতা কথাটিই বঙ্গবন্ধু উচ্চারণ করেছিলেন ৭ মার্চের ভাষণে। বলেছিলেন, 'এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।' বস্তুত এটিই বাঙালি জাতির প্রকৃত স্বাধীনতার ঘোষণা। পরবর্তী ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র। ৭ মার্চই তাই আমাদের স্বাধীনতার ঘোষণার দিন। ৭ মার্চ থেকেই বাংলাদেশ স্বাধীন। পরবর্তী ১৬ ডিসেম্বর পর্যন্ত যে যুদ্ধ চলেছে, তা এই স্বাধীনতা রক্ষার যুদ্ধ।
লিঙ্কনের গেটিসবার্গ ঘোষণার মতো বঙ্গবন্ধুর ৭ মার্চের ঘোষণারও একটা বৈশিষ্ট্য আছে। গৃহযুদ্ধের পর আমেরিকার ঐক্য রক্ষায় গেটিসবার্গ ঘোষণা যেমন মার্কিন জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, তেমনি বঙ্গবন্ধুর '৭১ সালের ৭ মার্চের ঘোষণা বহুধা বিভক্ত বাঙালি জাতিকে ঘোষিত স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ করেছিল। বাঙালির মধ্যে এমন ঐক্য বহু শতাব্দীতে দেখা যায়নি। বঙ্গবন্ধুর মতো এমন নেতাও আর বহু শতাব্দীতে বাংলাদেশে জন্মাননি। এ জন্যই তাঁর সম্পর্কে এক ব্রিটিশ সাংবাদিক লিখেছিলেন, 'হাজার বছরের লোকায়ত বাংলার ইতিহাস তাঁকে সৃষ্টি করেছে এবং তিনি আবার নতুন করে বাংলাদেশের জন্য ইতিহাস তৈরি করেছেন।' আমার মতেও তিনি যে ইতিহাসের সৃষ্টি এবং নিজেও ইতিহাসের স্রষ্টা, তাতে কোনো সন্দেহ নেই।
এই ইতিহাস তৈরির ৪১ বছর পর আমরা আজ ২০১২ সালে আরেকটি ৭ মার্চ উদ্যাপন করছি। এই ৪১ বছরের ব্যবধানে ৭ মার্চের চরিত্র ও চেহারাটি অবিকল আছে, না বদলে গেছে, তা হয়তো এখন অনেকের মনেই প্রশ্ন। আমার মতে, ৭ মার্চের আবেদন ও আহ্বান এখনো বদলায়নি। কিন্তু তার পরিবেশ ও পারিপার্শ্বিকতা সম্পূর্ণ বদলে গেছে। ১৯৭১ সালের ৭ মার্চ ছিল একটি নিরস্ত্র জাতির ঐক্যবদ্ধ স্বাধীনতার যুদ্ধ শুরু করার দিন। বঙ্গবন্ধু ছিলেন অবিসংবাদিত নেতা। তাঁর পেছনে দলমতনির্বিশেষে সব বাঙালি (হানাদারদের কিছু কোলাবোরেটর ও দেশদ্রোহী ছাড়া) ঐক্যবদ্ধ হয়েছিল। ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা পরিহার করে হাজার বছরের লোকায়ত সমাজ-সংস্কৃতি-ভাষা ও কৃষ্টির ভিত্তিতে বাঙালি- এই এক পরিচয়ে বাংলাদেশের মানুষ মাথা তুলেছিল। নেলসন ম্যান্ডেলা যেমন শ্বেতাঙ্গ শাসকদের কারাগারে বসে দক্ষিণ আফ্রিকার মুক্তি সংগ্রামকে নেতৃত্ব দিয়েছেন, তেমনি বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগারে বসে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের মুক্তি সংগ্রামে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ছিল বাংলাদেশের মুক্তি সংগ্রামে দুটি অবিস্মরণীয় স্লোগান। এই যুদ্ধে ঐক্যবদ্ধ বাঙালির জয় হয়েছিল।
আর ৪১ বছর পর ৭ মার্চ উদ্যাপন করতে গিয়ে দেখা যাচ্ছে, ৭ মার্চ আছে, স্বাধীন বাংলাদেশও আছে। কিন্তু তার স্বাধীনতা কীটদুষ্ট। বাঙালির চরিত্র বিভক্ত ও পরিবর্তিত। বাঙালির অসাম্প্রদায়িক জাতিসত্তাকে ভেদ করে ধর্মীয় জাতীয়তার পরিত্যক্ত খোলস বাংলাদেশি জাতিসত্তা (নাগরিকত্ব নয়) নাম নিয়ে আবার আবির্ভূত হয়েছে। ৭ মার্চের ঐতিহাসিক ঘোষণার যে লক্ষ্য ছিল, স্বাধীনতার যে রূপরেখা ছিল- তা আজ বর্জিত ও বিতর্কিক। তবু সাম্প্রদায়িকতা নয়, ধর্মান্ধতা ও হিংস্র মৌলবাদ আজ দারুণভাবে মাথা তুলেছে। বিপথগামী জাতিকে দুর্নীতি, সন্ত্রাস ও কালো টাকা দারুণভাবে গ্রাস করেছে। স্বাধীনতার সংগ্রামে একদা যে বুদ্ধিজীবীরা অংশ নিয়েছেন, আত্মদান করেছেন, তাঁরা আজ বিভক্ত এবং তাঁদের অনেকে স্বাধীনতার শত্রুপক্ষের কাছে আত্মবিক্রীত। সবচেয়ে বড় কথা, পেট্রো ডলার ও কালো টাকার কাছে সারা জাতির বিবেক ও মনুষ্যত্ববোধ আজ জিম্মি।
৭ মার্চের আহ্বান ছিল বাঙালির যে সেক্যুলার মডার্ন নেশন স্টেট প্রতিষ্ঠা, সেই লক্ষ্য থেকে জাতি আজ বিচ্যুত। তার বদলে ধর্মীয় ও সাম্প্রদায়িক কালচার আবার জাতীয় রাজনীতিকে গ্রাস করেছে। সেক্যুলারিজম ও ডেমোক্রেসির পতাকাবাহী অনেক রাজনৈতিক দল, এমনকি ৭ মার্চের লেগাসি বহনকারী আওয়ামী লীগের রাজনীতিও আজ ধর্মীয় কালচারের প্রভাবাধীন। বাংলাদেশের বহিরঙ্গ এখন আধুনিক ও গণতান্ত্রিক। কিন্তু ভেতরের আসল রূপ মধ্যযুগীয় ধর্মীয় জাতীয়তাভিত্তিক এক অদ্ভুত জগাখিচুড়ি রাষ্ট্রব্যবস্থার। ৭ মার্চের আবেদন এখানে ব্যর্থ।
এবারের ৭ মার্চ আরো এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। বাঙালির স্বাধীনতার মাস মার্চকেই দেশের আধা সাম্প্রদায়িক ও ধর্মীয় দলগুলো বেছে নিয়েছে স্বাধীনতার সপক্ষের শিবিরকে চ্যালেঞ্জ জানানোর জন্য। তাদের লক্ষ্য কেবল '৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করা নয়; ক্ষমতা থেকে এই বিচারের উদ্যোক্তা দলটিকেও উচ্ছেদ করা এবং তা সফল হলে বাংলাদেশে যে শাসনব্যবস্থা প্রতিষ্ঠা পাবে, তা গণতান্ত্রিক শাসনব্যবস্থা নয়, গণতন্ত্রের খোলসে আধা তালেবানি শাসনব্যবস্থা। এই ষড়যন্ত্র রোখার জন্য এবারের ৭ মার্চ যতটা গুরুত্বের সঙ্গে ব্যাপকভাবে পালন করার উদ্যোগ নেওয়া উচিত ছিল, আওয়ামী লীগ ও স্বাধীনতার সপক্ষের শক্তি সেই উদ্যোগ নিতে পেরেছে কি? তাদের সামনে আসদাহা সাপের মতো বিরাট কালো মুখ ব্যাদন করে আছে ১২ মার্চের বিএনপি ঘোষিত ঢাকা অবরোধের ডাক।
৭ মার্চকে উপেক্ষা ও অতিক্রম করে ১২ মার্চের এই ডাক দেওয়ার সাহস ও শক্তি বিএনপি ও জামায়াত কোথা থেকে পায়? আওয়ামী লীগ ও মহাজোটের নেতারা এই প্রশ্নটি ভেবে দেখেছেন কি? আওয়ামী লীগ দেশকে সুশাসন উপহার দিতে পারেনি এ কথা সত্য। কিন্তু বিএনপি-জামায়াতের মতো দুঃশাসন উপহার দেয়নি। এই কথাটি দেশবাসীকে স্মরণ করিয়ে দেওয়া এবং নিজেদেরও স্মরণ করা মহাজোটের নেতাদের উচিত। আওয়ামী লীগ নিজেদের দোষে দেশ শাসনে যতটা ব্যর্থ হয়েছে, তার চেয়ে বহুগুণ ব্যর্থতার দোষ তার মাথায় চাপিয়ে তার বিরুদ্ধে শক্তিশালী প্রচার প্রপাগান্ডা চলছে। এই প্রপাগান্ডার জোয়ারে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়, তাহলে ক্ষতি হবে কি আওয়ামী লীগের একার, না সারা দেশের গণতান্ত্রিক শক্তির? দেশে আফগানিস্তানের মতো যে বাচ্চা-ই-সাক্কোর রাজত্ব প্রতিষ্ঠিত হবে এবং যে উন্মত্ত প্রতিশোধের রাজনীতি শুরু হবে, তার কোপানলে কি শুধু আওয়ামী লীগই পুড়বে, না সারা দেশের গণতান্ত্রিক শক্তি পুড়বে? আওয়ামী লীগের নেতারাও কি দেশের এই ভয়াবহ বিপদাশঙ্কা সম্পর্কে সচেতন নন? না, তাঁরা ভাবছেন, ক্ষমতায় তাঁরা চিরস্থায়ী হয়েছেন।
'৭১-এর ৭ মার্চকে এবার তার ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্বে ফিরিয়ে আনা এবং প্রতিরোধের দুর্গ হিসেবে খাড়া করা ছিল এই দিবস পালনে উদ্যোক্তাদের কর্তব্য। তাঁরা সেই কর্তব্য পালন সম্পর্কে সচেতন বলে মনে হয় না। একাত্তরের ৭ মার্চ ছিল বহিরাগত হানাদারদের হামলা প্রতিরোধের দুর্গ। এবারের দুর্গ গড়ে তোলা উচিত ছিল, সেই হানাদারদের দেশি অনুচরদের আরো বড় হামলা থেকে দেশের স্বাধীন, গণতান্ত্রিক ও সেক্যুলার অস্তিত্ব রক্ষার জন্য। আওয়ামী লীগ যদি সেই দায়িত্ব পালনে উদাসীন থাকে এবং মহাজোটের নেতারা অভিমান করে এই প্রতিরোধের দুর্গ গড়ার কাজে অনাগ্রহী থাকেন, তাহলে বাংলাদেশের জন্য আরেকটি মহাদুর্যোগ ঠেকানো সম্ভব হবে না। এবারের ৭ মার্চ এই সত্যটির দিকে সবার চোখ খুলে দিক।
লন্ডন ৬ মার্চ, মঙ্গলবার, ২০১২

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 07
(66)
- খাদ্যে ভেজাল-ঈদের খাবার কেনাকাটায় সতর্ক থাকুন by আ...
- উর্যাসব-ঈদ: সীমা আর অসীমের দ্বন্দ্ব by মোহীত উল আলম
- সহজিয়া কড়চা-ঈদ মোবারক, ঈদ মোবারক হো by সৈয়দ আবুল ম...
- লিবিয়ায় শান্তি ও স্থিতি ফিরে আসুক-গাদ্দাফি যুগের অ...
- সবার জীবন আনন্দময় হোক-পবিত্র ঈদুল ফিতর
- চারদিক -বিলেতে ইফতার পার্টি by রাশেদ রাফি
- গদ্যকার্টুন-বকো আর ঝকো, কানে দিয়েছি তুলো by আনিসুল হক
- বিশেষ সাক্ষাৎ কার-নেপালকে গণতান্ত্রিক ফেডারেল রিপা...
- বিদ্যুৎ নিয়ে ভোগান্তি-দাম বাড়ালে সরবরাহ নিশ্চিত করুন
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-নানা রঙের মিতালি by রা...
- বিতর্ক করতে অক্সফোর্ডে by হাসিবুল হাসান
- সফলদের স্বপ্নগাথা-শিশুরাই হতে পারে সামাজিক বিপণনের...
- ৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার্থীদের ঘরে বসে চর্চার ...
- ৩২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-শেষ মুহূর্তের প্র...
- ডায়াবেটিস ঝুঁকি কমাবেন কী করে by অধ্যাপক শুভাগত চৌ...
- বাড়তি ওজন কমানোর কিছু ঘরোয়া পদ্ধতি by রিপন ভৌমিক
- শিশুর রক্তশূন্যতা by প্রণব কুমার চৌধুরী
- শিশুর কিডনি রোগ ও আমাদের প্রত্যাশা by মো. হাবিবুর ...
- লিনা লুসাই-যেতে হবে বহুদূর by ইমাম হাসান
- কৃতী তিন কন্যা by রুহিনা তাসকিন
- চারদিক-ডালাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস by তমাল তা...
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বিদ্যা
- হারকিউলিস রূপে আসছেন রক
- রাশিয়া-পুতিনের প্রত্যাবর্তন by মশিউল আলম
- কার সন্ধানে প্রিয়াঙ্কার টুইট?
- গণমাধ্যম-তুমি সন্ধ্যার মেঘমালা... by আসিফ কবীর
- নগর দর্পণ: চট্টগ্রাম-দোষারোপের রাজনীতি, কোন্দলে...
- বঙ্গবন্ধুর ভাষণ-একাত্তরের ৭ মার্চ ও বাংলার বিদ্রো...
- খরচে স্বচ্ছতা আর পরিচালনায় গণতানি্ত্রকতা রাখতে হবে...
- রুগণ চিকিৎসাশিক্ষা সারিয়ে তোলা জরুরি-দেড় মাস অন্ত...
- ৭ই মার্চের ভাষণ-জাতির মুক্তিসংগ্রামের অমর কাব্য
- পবিত্র কোরআনের আলো-প্রতিপক্ষের দাবি অনুযায়ী ফরমায়ে...
- ব্রিটেনে বাঙালিদের বর্ণবাদবিরোধী আন্দোলন পরাভূত ফ্...
- শর্তযুক্ত ঋণ নিতে হবে কেন by মোয়াজ্জেম হোসেন খান
- পদ্মা সেতু আমরাই করতে পারি by ড. জ্যোতিপ্রকাশ দত্ত
- জন্মদিন-লালন উৎসবে ভূতের থাবা by অনিক কুমার কর্মকার
- ৭ই মার্চের ভাষণের ভাষাগত বিশ্লেষণ by আব্বাস উদ্দিন...
- ৭ই মার্চের ভাষণ : অডিও-ভিডিওকরণ by ড. মমতাজউদ্দীন ...
- অদ্ভুত মিল by সুভাষ সাহা
- ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু : একটি অনন্য স্মারক by ...
- ঐতিহাসিক ৭ মার্চ-নিরস্ত্র বাঙালির সশস্ত্র জাতিতে র...
- ভাষার জাদু :বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ by সৈয়দ মনজু...
- শিক্ষার্থীদের সংঘর্ষ-বেসরকারি বিশ্ববিদ্যালয়েও!
- এতিম শিশুদের প্রতিবাদ-কেবলই দু'মুঠো ভাতের জন্য ...
- কালান্তরের কড়চা-৭ মার্চ : ৪১ বছর আগে ও পরে by আবদু...
- বাংলাদেশ ফুটবলের উন্নতি চোখে পড়েছে ব্ল্যাটারের
- আলোচনাসভায় আইন প্রতিমন্ত্রী-জঙ্গিরা রাজধানীতে অপরি...
- ২০ জনের বেশি হলেই ধাওয়া by পার্থ প্রতীম ভট্টাচার্য্য
- আওয়ামী লীগের সমাবেশে সরকারি কর্মকর্তারা!-উপসচিবের ...
- সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ পাচ্ছে স...
- মহাসমাবেশ ঘিরে উত্তেজনা-* ২০ লাখ লোক জড়ো করার প্রস...
- খুনি গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্ত চায় সৌদি আরব
- রাজধানীতে সৌদি দূতাবাসের কর্মকর্তাকে গুলি করে হত্যা
- ওষুধের দাম হঠাৎ গলাকাটা by তৌফিক মারুফ ও নূপুর দেব
- রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ-বাসার খাবার পাবে...
- ইতিহাসবিকৃতির অভিযোগ-৩০ শিক্ষককে আদালতে হাজির হওয়া...
- বরগুনা জেলা-১৩৬ চিকিৎসকের ১০৩ জনই নেই by এম জসীম উ...
- টিকিট পাওয়া যায় না, তবু লোকসান ৫৫০ কোটি টাকা
- ৩৪ প্রকল্প, ২৩টির কাজ শুরু হয়নি by আনোয়ার হোসেন
- সাদা রঙের ঝিন্টি ফুল by মোকারম হোসেন
- বোয়ালিয়া খাল ভরাট করে আবাসন প্রকল্প!-বসুন্ধরার প্র...
- আ.লীগের গণশোভাযাত্রা আজ-দলীয় মিছিলে যাবেন সরকারি ক...
- ৭ মার্চের সেই সোহরাওয়ার্দী উদ্যান-ইতিহাস আছে, উদ্য...
- অল্পস্বল্প-‘আকরামকে সাধুবাদ জানাতে হবে’
- পদত্যাগ করছেন আকরাম খান by উৎপল শুভ্র
- ট্রেনের সময়সূচি ঠিক থাকছে না by আনোয়ার হোসেন
-
▼
Mar 07
(66)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment