Sunday, October 17, 2010
প্রবন্ধ- 'তাদের সঙ্গে, তাদের এলাকায়' by আকিমুন রহমান
প্রবন্ধ- 'তাদের সঙ্গে, তাদের এলাকায়' by আকিমুন রহমান
তাদের সঙ্গে তাদের এলাকায় ঢুকছিলাম। তারা দুজন। তাদের এলাকা ভিন্ন। সামাজিক পরিমণ্ডল, স্বপ্ন, সাধ-আহ্লাদ, শত্রুর ধরন ভিন্ন। পুরুষ তাদের দুজনেরই প্রবল ঘৃণা ও উপহাসের বিষয়। পুরুষ আসে পুরুষ যায় তাদের জীবনে ও দুনিয়ায়। তবে এইসব নিয়ে ছিলো শুরুটা - তাদের এলাকায় ঢোকার মুখে। তাই শুরুতে আমার ছিলো অন্যমনস্ক প্রবেশ ও এগুতে থাকা। তারপর ধীরে যতোই ঢুকতে থাকি, ততো মূক ও বিহ্বল হতে থাকি। এখানে পতন ও উত্থান, মন্দ ও ভালো, পতন ও পচন অবাধ ও উন্মোচিত। প্রচলিত ন্যায় অন্যায় বোধ -অন্য কোনো পৃথিবীর বিষয় যেনো! তাদের জীবনে এইসবই গুরুত্বহীন। সততা শুদ্ধতা সতীত্ব বিষয়ে তাদের মাথাব্যথা কম। ন্যায়-অন্যায় বিষয়ে চালু বিধি বিধান তারা জানে, তবে তাদের দু’জনেরই আছে নিজস্ব ন্যায় অন্যায় বোধ; তারা চলে নিজস্ব ওই ন্যায় অন্যায় বোধ দিয়ে। বিশ্বাস করে শঠে শাঠ্যং নীতিতে ; অনুশীলনও করে। আর দরকারমতো বিপুলভাবে প্রয়োগ করে ওটি পুরুষের ওপর।এবং তাদের নিজস্ব ধরণে সফলও হয় তারা । পুরুষের সমাজে বাস করে, পুরুষের কাছে থেকে বিবিধ সুবিধা নিয়ে পুরুষের সংসারে ও শয্যায় থেকে থেকে - পুরুষকে ঘৃণা করে খুবই। মনে মনে মানে যে, পুরুষ স্থূলবুদ্ধিওয়ালা এক জীব, এদের কাছ থেকে প্রাণ-ভরে যাওয়ার রোমান্স নারী কিছুতেই আশা করতে পারে না। পুরুষর সাধ্যই নেই ওই গূঢ় আবেগকে বুঝে ওঠার। তারা পুরুষের বিগড়াবাইকে শক্ত হাতে ঢিট্ করার বুদ্ধি ও কৌশল - বেশ ভালোরকম রাখে; সেই কৌশল তাদের মজ্জাগত। একজনকে তা তীব্রভাবে প্রয়োগ করতে হয়, কারণ সে বাস করে গোঁড়া ও হিংস্র পুরুষের সমাজে। আরেকজনের এলাকায় হালকা-পাতলা চালে ওই কৌশল প্রয়োগ করলেই চলে। মৃদুমন্দ গতিতে, শিথিল ও নিরুত্তাপ চিত্তে চলতে নড়তে তার অসুবিধা নেই। কারণ তার সমাজে বিধিবিধান আছে,তর্জন গর্জনও আছে তবে তা অনেকটাই শিথিল। অন্যদিকে, জীবনে সহজে সিদ্ধির মেক্ষম উপায়টিও জানা আছে তাদের দুজনেরই। দুজনেই তা কাজে লাগায়। এসব করে উঠে কোনো গ্লানি. শোকতাপ হয় না তাদের।তাদের সকল ক্রিয়াকাণ্ড পাপপুণ্যবোধশূন্যতা - এ সকল কিছুর ভেতর দিয়ে যেতে যেতে মনে হতে থাকে, বাহ্ বেশ তো! বিদ্রোহ বিপ্লব মুক্তি অর্জন - সব দারুণভাবে এনে ফেলেছে তো তারা জীবনে! আর কী! দারুণ! তাদের একজনের সঙ্গে দেখা হয় আমার শোভাদে’র সোশ্যালাইট ইভিনিংস (১৯৮৯)-এ, অন্যজনের সঙ্গে জাঁ পি স্যাসঁ-র প্রিন্সেস (১৯৯২)-এ।
শোভা দে’র সোশ্যালাইট ইভিনিংস উত্তম পুরুষে লেখা। নারীটি পিছু ফিরে দেখছে তার পেরিয়ে আসা জীবনপথ। পথে পথে বহুজনের সঙ্গে তার দেখা ও মেলামেশা হয়। সহোদরা বোনেরা হয়ে যায় অনাত্মীয় অচেনা, মেয়েবন্ধুরা ক্রমে হয়ে ওঠে বান্ধবের অধিক।পুরুষেরা একে একে আসে যায়, চেনা মুখ দূর ঝাপসা হয় ক্রমে। পেরিয়ে আসা জীবনের গল্প বলে নারীটি। তার কোনো নাম নেই, শুধু তার গল্প বলা আছে। নিজের গল্প বলার সঙ্গে সঙ্গে সে বলতে থাকে বান্ধবী অঞ্জলিরও গল্প। তার এলাকায় পুরুষ ঘোর উগ্র একগুঁয়ে দানব নয় বটে; তবে মিচকি মিনমিনে, অনুদার, কুবুদ্ধিতে ভরা মাথামোটা খুব এষানকার পুরুষ। সে, আমাদের নায়িকা, জন্মায় মধ্যবিত্ত পরিবারের তৃতীয় সন্তান হিশেবে, যে পরিবারের সবক’টি সন্তানই মেয়ে। পুত্র নেই বলে পিতার চিত্তে জ্বালা কতোটা - জানা যায় না, তবে মেয়েরা যে ছায়ার মতো হয়ে বেড়ে ওঠে সেটা স্পষ্ট। পিতা কঠোর সব সময়। মেয়েদের শাসন করে শক্ত হাতে, বাঁধা পথের বাইরে পা রাখা সেই পরিবারে কঠোরভাবে মানা। তারপরেও কনিষ্ঠ কন্যাটি, যে এ-উপন্যাসের প্রধান চরিত্র, কলেজ জীবনের গোড়া থেকেই বেপথু হতে থাকে। সহপাঠীর সহযোগিতায় মডেলিং-এ জড়িয়ে পড়ে। এইভাবে পা রাখে সে বোম্বের গল্যামারের ঝলমলানো জগতে। অ্যাড নির্মাতা অঞ্জলির বন্ধুত্ব পায় সে, যে বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়। বাবা-মায়ের তীব্র আপত্তি ও বারণ সত্ত্বেও সে অঞ্জলির সঙ্গে যেতে থাকে বোম্বের নামী-দামী সব রেস্তোরাঁয়। যায় নানা পার্টিতে। তবে সব কিছুই থাকে সে মোহহীন, উদাসীন দর্শক। অংশগ্রহণ করেও অংশগ্রহণকারী হয়ে ওঠা হয় না তার কখনোই। ক্রমে শুরু হয় পুরুষের সঙ্গে নানা লেনাদেনা। সে পরিচিত হতে থাকে বিনোদন জগতের অনেক অনেক পুরুষের সঙ্গে। কারো কারো সান্নিধ্য তার মন তেতো করে তোলে, কেউ কেউ তাকে দেয় বহু চমকপ্রদ কিছু জানা ও শেখার প্রেরণা। সে উদ্দীপ্ত বোধ করে। কলেজ জীবনের শুরুতেই যে ছেলেটির প্রেমে পড়ে সে, তাকে তখন অপরিণত ও অগ্রহণযোগ্য মনে হতে থাকে তার। এবং প্রত্যাখ্যান করে সে তাকে সহজেই। অচিরেই সে পেয়ে যায় অন্য একজনকে, যে ধনশালী, মার্কিন মুল্লুক থেকে ব্যবসা প্রশাসনে উচ্চ ডিগ্রীধারী এবং পিতৃপিতামহের শতাব্দী পুরোনো ব্যবসার মালিক। তাকে বিয়ে করে সে ঝটপট, এবং সংসার শুরু করে। এই বিবাহের ব্যাপারে সে বাছবিচারহীন থাকে, আর বিবাহ পরবর্তী পরকীয়াসম্পর্কের সময়ও থাকে তড়িঘড়িতে; তবে পরের সম্পর্কগুলোর সময় খুব বাছবিচার করে, এই ভাবে সেইভাবে খুঁটিয়েখাটিয়ে দেখে, খুঁত খুঁত করে। সহজে জড়ায় না।তার বন্ধু অব্ধলি কখনো এরকমটা করে না। সে সবসময় বাছবিচারশূন্য, পুরুষ ব্যাকুল। নিজেকে নিয়ে তার জটিলতা কম। অঞ্জলি স্পষ্ট করে প্রকাশ করতে পছন্দ করে নিজেকে। সে খুব জানে যে, ‘আমি নির্ঘাত মরে যাব ভগবান! যদি একলা এই কঠিন দুনিয়া আমাকে সামলাতে হয়! একদম শেষ হয়ে যাবো যদি আমার পাশে কোনো পুরুষ না থাকে!’ (পৃষ্ঠা ৫৭) পুরুষ না থাকার ভয়ে কাঁটা হয়ে থাকে অঞ্জলি, এবং একের পর এক পুরুষ জুটিয়ে নেয়। প্রথম স্বামী অতি বিত্তবান অ্যাবি ওরফে আব্বাসের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে পরে, সে যেতে থাকে একের পর এক-এর পাশে, প্রত্যেককেই দারুণ লাগে তার প্রথমে, তারপর অসহ্য। ইনকাম ট্যাক্স কর্মকর্তাকে ভালো লাগে, কিন্তু বেশিদিন তাকে সহ্য করা যায় না। কারণ সে অঞ্জলিকে শালীনতা শেখানোর জন্য ঠ্যাটা হয়ে ওঠে। এরপর ফরাশি ভাষার মাস্টারের সঙ্গে দেখা হয় অঞ্জলির, আলিয়াঁস ফ্রঁসেসে। জোর রোমান্স চলে বেশ কিছুদিন, তবে শেষ পর্যন্ত তার সঙ্গেও অঞ্জলির পোষায় না। কারণ অঞ্জলির পাশে শুধু পুরুষ থাকলেই চলে না, সে পুরুষের ভালো রকম অর্থসামর্থ্য থাকতে হয়। ওই টাকার জোর, ফরাশি ভাষা মাস্টারের, বেশি সুবিধাজনক ছিলো না। তাকে তাই সরায় অঞ্জলি। তারপর তার দেখা হয় কুমারের সঙ্গে - যে সমকামী এবং বিসমকামী একই সঙ্গে। তার আছে ধনদৌলত প্রচুর, আছে সমকামিতা এবং অঞ্জলির প্রতি আসক্তি। অঞ্জলি কুমারের সঙ্গে বিবাহিত হয় - তার সমকামিতা ও অন্যান্য উদ্ভটত্ব সহজভাবে মেনেও নেয়। এই অঞ্জলির ওই পছন্দ দ্বিধাটিধা যদিও পছন্দ নয় আমাদের নায়িকার, কিন্তু অঞ্জলিই থাকে তার পাশে সব সময়, সম্পদে বিপদে।

খুব তাড়াহুড়া করে, বড়ো দু’বোনের বিবাহিত হবার জন্য সময় নষ্ট না করেই, নিজে বিবাহিত হয়ে যায় এ-উপাখ্যানের নায়িকা। যদিও সে নিজেকে জানাতে থ াকে যে, সে যে কেন ওটা করেছে - তা তার কাছেই স্পষ্ট নয়। তবে সে ওটা করে সানন্দেই। বিবাহিত হয়ে যায় বলে তাকে তার বোনদের মতো আর পড়ালেখার ঝামেলা পোহাতে হয় না। মসৃণ সচ্ছল জীবন তার নাগালে এখন সব সময়। তবু মনে হতে থাকে, ‘কী তেতো বিস্বাদ মনে হয় আমার এই বিয়েটাকে। মনে হবে না কেন! ভুল মানুষের সঙ্গে ভুল সময়ে ভুল কারণে যা ঘটে - তার স্বাদ এমনই তো হবার কথা!’ (পৃষ্ঠা ৬৫) সে স্বীকার করে যে তার স্বামীটি পাষণ্ড নির্দয় খলনায়ক নয়। তবু একে তার ভালো লাগে না, ভালোই লাগে না। ‘ও ভিলেন নয়, কিন্তু কী গড়পরতা রকম সাধারণ! কিছুমাত্র চমক নেই ওর, ভোতা এক শাদামাটা লোক!’ (ওই) তার সঙ্গে দিন কাটায় সে ক্রোধ বিরাগ কলহহীন। পার্টিতে যায়, পার্টি থেকে আসে। পকেটমানি পায় ও নেয়, বেড়ায় ঘোরে, ঘর-সংসার সামলানোর জন্য পরিচারকদের হুকুম আদেশ দেয়। এইভাবে চলতে চলতে একদিন পরিচয় ঘটে কৃষ্-এর সঙ্গে - পরোয়াহীন বিবেচনাহীন দায়িত্বহীন স্বপ্নভুক কৃষ্-এর জন্য উতলা হয়ে ওঠে সে, স্বামীর শয্যায় থেকেই। কৃষ্-এর সঙ্গে অবাধ দিন ও রাত্রি যাপনের জন্য সে পরিকল্পনা করে লন্ডনে যাবার। অর্থ যোগানদার হচ্ছে তার স্বামী। যায় সে। তবে রোমান্স ঘন হয়ে আসার আগেই ঝামেলা বাঁধায় নির্বোধ স্বামীটা। তার অনুপস্থিতির কালে তাকে লেখা কৃষ্-এর চিঠিগুলো হাতে আসে স্বামীটির এবং কৈফিয়ত তলব করে সে স্ত্রীর কাছে। তবে ঈর্ষা জরজর, ক্রুদ্ধ হয়েও স্ত্রীর সঙ্গে আপোষেই আসে স্বামী শেষ পর্যন্ত। আর কৃষ্-এর সঙ্গে দিনরাত্রি শয্যা ও স্বপ্নভোগ করার পর, নায়িকার কৃষ্কে মনে হতে থাকে পানসে, অসহ্য। সংসারে ফিরে আসে সে। কিন্তু তার সন্তানসম্ভাবনা ঘনিয়ে আনে বিবাহ বিচ্ছেদ, কারণ স্বামীর ঘোর সন্দেহ এ সন্তান তার নয়, এটি কৃষ্-এর । ভ্রূণহত্যা ঘটিয়ে মুক্ত হতে যায় সে এ ভার থেকে, তবে ঘটনা চক্রে সে মুক্ত হয় এমনকি জরায়ুর ভার বহন থেকেও। কারণ সেখানেও অসুখ ধরা পড়ায় ওটির অপসারণ ঘটানো হয়। এই দুঃসময়ে অঞ্জলি সবসময় তার পাশে। সেরে উঠে তাকে শুরু করতে হয় একলার জীবন। স্বামী বিবাহবিচ্ছেদ ঘটায়, বাবা মা তাকে গ্রহণ করতে অনিচ্ছুক হয়, সে একলা জীবন শুরু করে। সে মুদ্রা উপার্জন করা শুরু করে নিজেকে চালানোর জন্য, তবে সেখানেও সে থাকে ঘোর অপেশাগত। খণ্ডকালীন কাজ করা শুরু করে, কোনো পূর্ণকালীন কাজ তাকে টানে না। খণ্ডকালীন কাজ করে এক থোকে কিছু আয় করে নিয়ে বাকি সময় থ াকতে চায় অবসর উপভোগে। গুরুত্বের সঙ্গে কোনো পেশায় তীব্রভাবে লেগে থাকা ও রয়ে যাওয়া পছন্দ নয় তার একেবারেই। সে চায় অলস অবসরের কাল। নিজের ইচ্ছেমতো জীবনের স্বাদ অঢেল আস্বাদ করে যেতে চায়, আর তাইই করতে থাকে। একা জীবনে বহু পরুষের সঙ্গে যোগাযোগ হয় নতুন করে, কারো কারো সান্নিধ্যে সে সুখও পেতে থাকে। কিন্তু সে দেখে - ওই পুরুষেরা বড়োই উদাসীন, বড়ো ব্যস্ত - নিরর্থক সবকিছু নিয়ে। সে চায় ‘গাঢ় এক রোমান্সের কাল - বেহালার বিষন্ন মধুর ধ্বনি আর গোলাপের উষ্ণ হাস্য’; কিন্তু সঙ্গী পুরুষ না সে চাওয়া বোঝে, না ওইসব কোমল-মধুরের জন্য কোনো সাড়া বোধ করে। পুরুষেরা থাকে পুরুষদের নির্বোধ ও অসাড় প্রাণ নিয়ে, সে বয়ে চলে তার আকুলতা। ওই আকুলতা বোঝার সাধ্য নেই পুরুষের।পুরুষের কাছ থেকে নারীর কী আর পাওয়ার আছে ! লাঞ্ছনা দুর্দশা ছাড়া!শোভা দে’র সোশ্যালাইট ইভিনিংস উত্তম পুরুষে লেখা। নারীটি পিছু ফিরে দেখছে তার পেরিয়ে আসা জীবনপথ। পথে পথে বহুজনের সঙ্গে তার দেখা ও মেলামেশা হয়। সহোদরা বোনেরা হয়ে যায় অনাত্মীয় অচেনা, মেয়েবন্ধুরা ক্রমে হয়ে ওঠে বান্ধবের অধিক।পুরুষেরা একে একে আসে যায়, চেনা মুখ দূর ঝাপসা হয় ক্রমে। পেরিয়ে আসা জীবনের গল্প বলে নারীটি। তার কোনো নাম নেই, শুধু তার গল্প বলা আছে। নিজের গল্প বলার সঙ্গে সঙ্গে সে বলতে থাকে বান্ধবী অঞ্জলিরও গল্প। তার এলাকায় পুরুষ ঘোর উগ্র একগুঁয়ে দানব নয় বটে; তবে মিচকি মিনমিনে, অনুদার, কুবুদ্ধিতে ভরা মাথামোটা খুব এষানকার পুরুষ। সে, আমাদের নায়িকা, জন্মায় মধ্যবিত্ত পরিবারের তৃতীয় সন্তান হিশেবে, যে পরিবারের সবক’টি সন্তানই মেয়ে। পুত্র নেই বলে পিতার চিত্তে জ্বালা কতোটা - জানা যায় না, তবে মেয়েরা যে ছায়ার মতো হয়ে বেড়ে ওঠে সেটা স্পষ্ট। পিতা কঠোর সব সময়। মেয়েদের শাসন করে শক্ত হাতে, বাঁধা পথের বাইরে পা রাখা সেই পরিবারে কঠোরভাবে মানা। তারপরেও কনিষ্ঠ কন্যাটি, যে এ-উপন্যাসের প্রধান চরিত্র, কলেজ জীবনের গোড়া থেকেই বেপথু হতে থাকে। সহপাঠীর সহযোগিতায় মডেলিং-এ জড়িয়ে পড়ে। এইভাবে পা রাখে সে বোম্বের গল্যামারের ঝলমলানো জগতে। অ্যাড নির্মাতা অঞ্জলির বন্ধুত্ব পায় সে, যে বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়। বাবা-মায়ের তীব্র আপত্তি ও বারণ সত্ত্বেও সে অঞ্জলির সঙ্গে যেতে থাকে বোম্বের নামী-দামী সব রেস্তোরাঁয়। যায় নানা পার্টিতে। তবে সব কিছুই থাকে সে মোহহীন, উদাসীন দর্শক। অংশগ্রহণ করেও অংশগ্রহণকারী হয়ে ওঠা হয় না তার কখনোই। ক্রমে শুরু হয় পুরুষের সঙ্গে নানা লেনাদেনা। সে পরিচিত হতে থাকে বিনোদন জগতের অনেক অনেক পুরুষের সঙ্গে। কারো কারো সান্নিধ্য তার মন তেতো করে তোলে, কেউ কেউ তাকে দেয় বহু চমকপ্রদ কিছু জানা ও শেখার প্রেরণা। সে উদ্দীপ্ত বোধ করে। কলেজ জীবনের শুরুতেই যে ছেলেটির প্রেমে পড়ে সে, তাকে তখন অপরিণত ও অগ্রহণযোগ্য মনে হতে থাকে তার। এবং প্রত্যাখ্যান করে সে তাকে সহজেই। অচিরেই সে পেয়ে যায় অন্য একজনকে, যে ধনশালী, মার্কিন মুল্লুক থেকে ব্যবসা প্রশাসনে উচ্চ ডিগ্রীধারী এবং পিতৃপিতামহের শতাব্দী পুরোনো ব্যবসার মালিক। তাকে বিয়ে করে সে ঝটপট, এবং সংসার শুরু করে। এই বিবাহের ব্যাপারে সে বাছবিচারহীন থাকে, আর বিবাহ পরবর্তী পরকীয়াসম্পর্কের সময়ও থাকে তড়িঘড়িতে; তবে পরের সম্পর্কগুলোর সময় খুব বাছবিচার করে, এই ভাবে সেইভাবে খুঁটিয়েখাটিয়ে দেখে, খুঁত খুঁত করে। সহজে জড়ায় না।তার বন্ধু অব্ধলি কখনো এরকমটা করে না। সে সবসময় বাছবিচারশূন্য, পুরুষ ব্যাকুল। নিজেকে নিয়ে তার জটিলতা কম। অঞ্জলি স্পষ্ট করে প্রকাশ করতে পছন্দ করে নিজেকে। সে খুব জানে যে, ‘আমি নির্ঘাত মরে যাব ভগবান! যদি একলা এই কঠিন দুনিয়া আমাকে সামলাতে হয়! একদম শেষ হয়ে যাবো যদি আমার পাশে কোনো পুরুষ না থাকে!’ (পৃষ্ঠা ৫৭) পুরুষ না থাকার ভয়ে কাঁটা হয়ে থাকে অঞ্জলি, এবং একের পর এক পুরুষ জুটিয়ে নেয়। প্রথম স্বামী অতি বিত্তবান অ্যাবি ওরফে আব্বাসের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে পরে, সে যেতে থাকে একের পর এক-এর পাশে, প্রত্যেককেই দারুণ লাগে তার প্রথমে, তারপর অসহ্য। ইনকাম ট্যাক্স কর্মকর্তাকে ভালো লাগে, কিন্তু বেশিদিন তাকে সহ্য করা যায় না। কারণ সে অঞ্জলিকে শালীনতা শেখানোর জন্য ঠ্যাটা হয়ে ওঠে। এরপর ফরাশি ভাষার মাস্টারের সঙ্গে দেখা হয় অঞ্জলির, আলিয়াঁস ফ্রঁসেসে। জোর রোমান্স চলে বেশ কিছুদিন, তবে শেষ পর্যন্ত তার সঙ্গেও অঞ্জলির পোষায় না। কারণ অঞ্জলির পাশে শুধু পুরুষ থাকলেই চলে না, সে পুরুষের ভালো রকম অর্থসামর্থ্য থাকতে হয়। ওই টাকার জোর, ফরাশি ভাষা মাস্টারের, বেশি সুবিধাজনক ছিলো না। তাকে তাই সরায় অঞ্জলি। তারপর তার দেখা হয় কুমারের সঙ্গে - যে সমকামী এবং বিসমকামী একই সঙ্গে। তার আছে ধনদৌলত প্রচুর, আছে সমকামিতা এবং অঞ্জলির প্রতি আসক্তি। অঞ্জলি কুমারের সঙ্গে বিবাহিত হয় - তার সমকামিতা ও অন্যান্য উদ্ভটত্ব সহজভাবে মেনেও নেয়। এই অঞ্জলির ওই পছন্দ দ্বিধাটিধা যদিও পছন্দ নয় আমাদের নায়িকার, কিন্তু অঞ্জলিই থাকে তার পাশে সব সময়, সম্পদে বিপদে।
উপন্যাসের শেষে পাওয়া যায় তার এরকম ভাবনা : “কালকের উদ্বেগ ও দুর্ভাবনাগুলো কালকের জন্য তোলা থাক, আজ থাক শুধু বিশ্রামের দিন, তার জন্য।” প্রিন্সেস এক সত্যিকারের রাজকন্যার কাহিনী, যে থাকে ধর্ম ও প্রথার কঠিন প্রহরায়। তার ছদ্মনাম সুলতানা। তার প্রকৃত নাম জানা যায় না। কারণ তার আসল নাম জেনে উঠতে পারলে তার সমাজ, রাষ্ট্র ও পরিবার তাকে দেবে কঠোর শাস্তি। কেননা সে সরিয়ে দিয়েছে পরদা। বলে দিয়েছে গোপন কথা। জানিয়ে দিয়েছে তার দেশের প্রাসাদে প্রাসাদে - ভারী গাঢ় পরদার ওই পাড়ে কী কী ঘটছে - রাজকন্যা রানী রাজবধূর জীবনে। সেখানে পুরুষের জীবন হাজারোরকমভাবে ভোগমণ্ডিত ও অবাধ। পুরুষ এখানে উগ্র নির্দয়। নারীর জীবন এখানে সহস্ররকমভাবে শেকলে শেকলে মোড়ানো। জানা যায় সেই দেশে, কতোরকমভাবে নারীর শরীর অত্যাচারগ্রস্ত ও নিপীড়িত হচ্ছে। কিশোরী নারী সহ্য করছে খৎনার অত্যাচার, সকল বয়সী ভগ্নি বয়ে চলেছে ভ্রাতাপুরুষের হম্বিতম্বি ও নির্দয়তার ও আধিপত্যের চাপ। তরুণীকে মানতে হচ্ছে বীভৎস বৃদ্ধের স্ত্রী হবার নিয়তি, কেননা বৃদ্ধ পুরুষটির আছে প্রভূত অর্থ, সে অনায়াসে উচ্চ পণ দিয়ে কিনে নিচ্ছে কন্যার পিতাকে। সেখানে সকল নারীর জন্যই আছে যে কোনো মুহূর্তে তালাকপ্রাপ্ত হবার সম্ভাবনা এবং তালাকনামা হাতে পিতৃগৃহে ফিরে যাওয়া। আছে উল্টোরকম বিধান, নারী ধর্ষিতা যদি হয়, তবে সেটা তারই অপরাধ। সে পুরুষকে প্ররোচিত করে কিনা তাই ওটা ঘটে। তাই ধর্ষিতা হবার অপরাধে প্রকাশ্যে প্রস্তরাঘাতে মৃত্যু বরাদ্দ নারীর জন্য। একাধিক সতীনের সঙ্গে অবহেলিত অথবা ঈর্ষা বিদ্বেষ ক্র ূরতায় ভরা পরিপূর্ণ জীবন অবধারিত সকল নারীর জন্য। নারীর জীবন ওই সমাজের উচ্চস্তরে যেমন, মধ্য বা নিম্নস্তরেও তেমনি। একই রকম দমবন্ধকর ও পাশব হিংস্র। তার মধ্যে রাজকন্যাদের অবস্থা কিছুটা ভালো - কারণ তাদের পিতাদের আছে অঢেল অর্থবিত্ত, সুইস ব্যাংকে অপরিমিত মুদ্রা ও বিপুল স্থাবর সম্পত্তি। তাদের অন্তঃপুরে কন্যা বধূরা তাদের হুকুম মতো থাকে ও আরাম আয়েস পায়। সুলতানাও পাচ্ছিলো। কিন্তু নিজের স্বভাব দোষেই সে নিজে নিজে অশান্তি ভোগ করা শুরু করে। সে বুঝতে পারে তার সদ্য কিশোর ভাই আলীর দাপট ও প্রতিপত্তির কারণ। আলী সংসারের নবীন পুরুষ, পিতার পরেই আলী। সে রাজপুত্র - তাই সে সকলের মান্য, সকল মনোযোগের কেন্দ্রে সে এবং সকল স্বাধীনতা ভোগের অধিকারী সে। মেয়েদের এইসব পাওয়া নেই। কারণ তারা মেয়ে। এইসবে সুলতানা যতো বিষন্ন হয়, তারো চেয়ে হয় ক্রুদ্ধ। স্কুলে সামান্য লেখাপড়া শেখে সুলতানা এবং বড় হওয়া মাত্র বিবাহের জন্য তৈরি হবার আদেশ পায় সে পিতার কাছ থেকে। তার বড়ো দু’বোনের বিয়ে হয় পিতার পছন্দ ও মর্জিমতো, নিজেদের পছন্দ অপছন্দ কিচ্ছু জানাবার অধিকার তাদের থাকে না। তবে সুলতানা ভাগ্যবান, বিয়ের আগে সে সুযোগ পায় পাণিপ্রার্থী করিমের সঙ্গে পরিচিত হবার। লন্ডনের নামী দোকান হ্যারল্ড-থেকে বিয়ের পোশাক আশাক কেনে সুলতানা, সে খুব পছন্দ করে বলে তার জন্য হলুদ গোলাপ আসে শত শত বিলেত থেকে, পাষণ্ড বাবার টাকায়। সে বাবাকে বড়োই অপছন্দ করে, তবে গোলাপ তাকে উৎফুল্ল করে ভীষণ। বিবাহিত হয় সে, হানিমুনে যায় পশ্চিমা দেশে। জীবন মনে হতে থাকে পরম রমণীয় ও মনোহর। সংসার শুরু করার পর যদিও পায় সে বৈরী শাশুড়ির বিরুদ্ধতা, কিন্তু স্বামীর সঙ্গে নানা জটিলতা সত্ত্বেও সম্পর্ক ভালো যেতে থাকে তার। স্বামী আরো বিত্তবান হয়, তার আয়েস, ব্যসন, হাত খরচের টাকা প্রচুর থেকে প্রচুরতর হয়। পুত্রকন্যা, বিপুল অর্থ, পৃথিবীর নানা প্রধান শহরে ভিলা ও অ্যাপার্টমেন্ট, তিন-তিনটি নিজস্ব বিমান নিয়ে জীবন যখন রমরমা দশায়, তখন সে অসুস্থ হয়ে পড়ে এবং নষ্ট হয় তার সন্তান ধারুণ করার শক্তি। স্বামী তখন মনস্থ করে পুনর্বার বিবাহের, কারণ তার যে বিত্ত অর্থ - সেগুলো ভোগ করার জন্য তার আছে মাত্র তিনটি সন্তান - এক পুত্র দুই কন্যা। এতো অল্প জনসম্পদে নিজেকে দরিদ্র মনে হতে থাকে তার। তাই সে সিদ্ধান্ত নেয় পুনর্বিবাহের।
সুলতানার বিশ্বাস ও আশ্রয়ের পৃথিবী ধূলিস্মাৎ হয়ে যায় স্বামীর বিশ্বাসঘাতকতার এমন সংবাদ শোনামাত্র। তবে সে তার অন্য রাজকন্যা ভগিনীদের মতো নিরূপায় মেনে নেয় না আসন্ন দুর্ভাগ্য ও বিপন্নতাকে। সে কৌশলে পুত্রকন্যাসহ নিরুদ্দেশে পাড়ি জমায়। সুইস ব্যাংক থেকে তুলে নেয় পুত্রের নামে জমা রাখা মুদ্রার সবটা এবং আরো আরো টাকা। অনিশ্চিত ঘুরে বেড়ায় প্যারিস থেকে লন্ডন, লন্ডন থেকে ফ্রাঙ্কফুট। এবং স্বামীকে সামাজিকভাবে হেনস্থা করতে থাকে। ঢিট হতে থাকে স্বামীটা, আর সুলতানা তাতে সুখী হতে থাকে। এইভাবে সে বিপর্যস্ত স্বামীকে অবশেষে বাধ্য করে তার সঙ্গে তার মনমতো একটি চুক্তিতে আসতে। স্বামী যেহেতু কৌশলে সুলতানার সঙ্গে পেরে ওঠে না, অগত্যা ইজ্জত বাঁচানোর জন্য সে স্ত্রীর সঙ্গে চুক্তি করতে সহজেই রাজী হয়। চুক্তিতে সুলতানার একটি শর্ত থাকে যে, করিম, সুলতানার স্বামী, কখনোই পুনঃবিবাহিত হবে না, হলে সুলতানা তাকে তালাক দেবে ও করিমের অর্জিত সকল সম্পত্তির অর্ধেক অধিকারী হবে। সন্তানসহ সংসারে ফিরে আসে সুলতানা, জীবন যেতে থাকে। করিম বৈধ বিবাহ করে না বটে, তবে ক্রমে গভীরভাবে যেতে থাকে পতিতা সংস্রবে। প্রেমহীন দাম্পত্যের দিকে চেয়ে চেয়ে যতোটা অশ্র“পাত করে সুলতানা, তারো চেয়ে বেশি অশ্র“পাত করে তার কন্যাদের ভবিষ্যতের কথা ভেবে। অশ্রুপাত করে রাজকন্যা, জীবন ভোগ করে অলস, মন্থর নির্ভাবনায়। কারণ জীবিকা নির্বাহের জন্য কোনো মুদ্রা আয়ের কিছুমাত্র চাপ বা প্রয়োজন তার নেই। মুদ্রার জোগানদাতা হয়ে আছে তার অপ্রেমের স্বামী প্রিন্স করিম। পরিশিষ্টে লেখক জানান যে, সুলতানা দর্শনে সর্বোচ্চ ডিগ্রিও অর্জন করে সংসারধর্ম পালন করতে করতে। তবে ওই ডিগ্রির কোনো কেজো প্রয়োগ তার পছন্দ নয় - কোনো চাকরিতে যোগ দেয়ার কথা সে ভাবতেই পারে না । দরকার নেই তো তার টাকা আয়ের কষ্টকর দুনিয়ায় যাবার! সে তার ডিগ্রিকে কাজে লাগাতে চায় তার স্বদেশী ভাগিনীদের কল্যাণ সাধনের কাজে। সেটা কেমন তা সুলতানা নির্দেশ করে না - সম্ভবত খুব রাজকীয় ও দিব্য কোনোকিছু সেটা । আয়েসী জীবনে বসে যার দিবাস্বপ্ন দেখতে পারে শুধু রাজকন্যারাই।পুরুষেরা খুব খারাপ, নষ্ট ও ভ্রষ্ট যে ওরা এটা বলতে বলতেই সুলতানার ক্রোধসকল ঠাণ্ডাপানি হয়ে যায়। আর কী করবে সুলতানা! টাকাপয়সা ওই নষ্টপুরুষদের যথেষ্ট আছে, বিরক্ত মন আর বিমুখ শরীর নিয়ে ওইগুলো দিয়ে কোনোরকমে জীবন পার করে যাবে সে আর কী!
সুলতানা আর শোভা দে-র মেয়েটির বড়ো কষ্ট। এই মূঢ় পুরুষগুলো যদি আরেকটু কোমল ও দয়ালু হতো, আরেকটু প্রেমিক ও বাধ্য হতো - নারীর জীবন তবে কী এতো কান্নায় ভরে! এমনটা হলেই তো নারী সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে যেতে পারতো এদের সঙ্গে। পুরুষের আবেগ কোমলতা না পাওয়ার কষ্টে জরজর তারা! তাই আসল পরিস্থিতি চোখেই পড়ে না। ভাবনায়ই আসে না যে, তাদের চাই সবার আগে অর্থনৈতিক স্বাবলম্বন। নিজের ভার নিজে বইবার অবস্থা ও শক্তি ও সাহস। সেদিকে যায়ই না তারা। আরে ওই পথে চলতে কষ্টের সীমা আছে কোনো! ওই রাস্তায় কে যায়! তার চেয়ে এই পুরুষগুলো আরেকটু ভালোমানুষ হলেই তো হয়! আরেকটু অনুগামী, বিশ্বস্ত, অনুগত ও দয়ালু - তাহলেই তো মেয়েরা সুখেশান্তিতে থাকতে পারে. পুরুষের টাকায় চলতে পারে নির্বিঘ্নে! এই হচ্ছে এই দুই নারীর মনের কথা। বেশ কথা। এখন, পুরুষ এই নসিহত শুনবে কিনা? পুরুষ পাপেতাপে বোঝাই, ঠিক আছে। কিন্তু সে চলছে তার নিজের অর্থে, চালাচ্ছে দুনিয়া। ইতিমধ্যে তার জানা সারা যে, সে প্রভু। প্রভু চলবে অধীনের ইচ্ছেমতো? প্রভুর চলবে প্রভুর ইচ্ছেমতো। অধীন আশ্রিতের কাঙাল মিনতিতে তাকে কেন কর্ণপাত করতে হবে! যে নিজের জন্য নিজেকে দাঁড় করাতে প্রভ ূত অনিচ্ছুক, যে চলে অন্যের অর্থে সে তো অধীন দাস। তার সম্বল কপাল থাবড়ানো শুধু; আর প্রভুর গীবত গেয়ে গেয়ে অন্য লোকের নজর কাড়া; তাতে যদি কাজ হয়! এই ফন্দি মনে আছে তো! দুই নারী- কী দারুণ - সেটাই করেছে। একবারের জন্যও শক্তমতন তাদের দাঁড়ানো নেই - নিজের মুদ্রা নিজে আয়ের জন্য। পুরুষদের মতোই স্বাবলম্বী ও স্বনির্ভর হয়ে ওঠার তাগিদ নেই, পণ নেই, বদ্ধপরিকরতা নেই। শুধু পুরুষের নির্দয়তা নিয়ে আহাজারি আছে, নারী যে কতোরকমভাবে যন্ত্রণা পাচ্ছে তার কথা আছে, শরীরের বাসনা-কামনার খোলা বর্ণনা আছে। আর মনস্তাপ আছে- আহারে পুরুষ কেন আরো সংবেদনশীল হলো না!
আরে, অধীনের অপূর্ব বাসনা তো! প্রভুর কোন দায় আছে যে, অধীনের জন্য অধীনের মনমতো সংবেদনশীলতা সরবরাহ করবে! প্রভু চলবে তার নিজের মতো। এখানেও চলেছে। এই বই দুটো প্রকাশের সঙ্গে সঙ্গে পায় ভীষণ পাঠকপ্রিয়তা, বহুকটি সংস্করণ হুড়হাড় বিক্রি হয়ে যায়। বিস্ময় নিয়ে গ্রন্থপাঠ শুরু করি, পাঠ শেষে স্পষ্ট হয়ে যায় কাটতির রহস্য। নারীর বোনা এই আখ্যানে নারী আবার নতুন করে জানতে পায় যে, পুরুষই নারীর পরম। তার ওপরই নারীর ভরসা।সে যদি আর একটু বুঝদার খালি হতো, তবেই আর অশ্র“ ঝরাতো না নারী। দেখো তো! কেন পুরুষ এই সামান্য বিষয়টা খেয়াল করে না! আর পুরুষচিত্ত সন্তুষ্ট হয় তারজন্য নারীর অশ্র“পাত দেখে। খুবই মানবিক করুণা বোধ করতে থাকে দুঃখিনী নারীর যাবতীয় দুর্দশায়। পুরুষের দয়াধর্মের প্রাণ না! দুঃখী হও ধন! আর কোনো দিকে চেয়ো না। ব্যস ! তোমার অধীন থাকা ঠেকায় কে!
দেখো নারীর অধীন থাকার আরো আরো কেকমন গোলকধাঁধা বানানো হয়েছে এখানে; গোলকধাঁধা ছিঁড়ে ফেঁড়ে বেরিয়ে আসার কিছুমাত্র দুষ্টবুদ্ধি কিছুতেই খেলবে না কোনো মেয়ের মগজে এই দুই গ্রন্থ পাঠ করে।
========================
আকিমুন রহমান
আকিমুন রহমান
akimunrahman@yahoo.com
প্রকাশনা
আধুনিক বাংলা উপন্যাসে বাস্তবতার স্বরূপ : ১৯২০-১৯৫০ (প্রবন্ধ)
বিবি থেকে বেগম (প্রবন্ধ)
সোনার খরকুটো (ছোটদের গল্পগ্রন্থ)
পুরুষের পৃথিবীতে এক মেয়ে (উপন্যাস)
রক্ত পুঁজে গেঁথে যাওয়া এক মাছি (উপন্যাস)
জীবনের রৌদ্রে উড়েছিলো কয়েকটি ধুলিকণা (উপন্যাস)
পাশে শুধু ছায়া ছিল (উপন্যাস)
এইসব নিভৃত কুহক (গল্পগ্রন্থ)
জীবনের পুরোনা বৃত্তান্ত (গল্পগ্রন্থ)
নিরন্তর পুরুষ ভাবনা (প্রবন্ধ)
===========================
উপন্যাস- 'রৌরব' by লীসা গাজী »»» (পর্ব-এক) # (পর্ব-দুই) # (পর্ব-তিন) # (পর্ব-চার শেষ) গল্প- 'পান্নালালের বাস্তু' by সিউতি সবুর গল্প- 'গোপন কথাটি' by উম্মে মুসলিমা আহমদ ছফার অগ্রন্থিত রচনা কর্ণফুলীর ধারে আলোচনা- 'খানিক ছফানামা' by কামরুজ্জামান জাহাঙ্গীর প্রবন্ধ- অল্পবিদ্যা কংকরবোমা : 'ফ্রয়েড, এডোয়ার্ড স...
bdnews24 এর সৌজন্যে
লেখকঃ আকিমুন রহমান
এই প্রবন্ধ'টি পড়া হয়েছে...
লেখকঃ আকিমুন রহমান
এই প্রবন্ধ'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
October
(964)
-
▼
Oct 17
(17)
- প্রবন্ধ- 'নজরুলের কবিতা: ভাবনা-বেদনা' by আবদুল মান...
- প্রবন্ধ- 'কবিতা, মানবজাতির মাতৃভাষা' by মাসুদ খান
- ভারতের নিরাপত্তার জন্য প্রধান হুমকি পাকিস্তান ও চীন
- কাশ্মীরে আবার কারফিউ জারি
- ভেনেজুয়েলায় পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়া
- আলোচনা শুরুর নতুন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইরান
- ব্রিটেন প্রতিরক্ষা ব্যয় কমালে ন্যাটোর কার্যক্রম ব্...
- ভিয়ারও স্বস্তির নিঃশ্বাস
- মেইঞ্জের রেকর্ড, ভিয়ার আবেগ
- কিছু পাওয়ার আশায় নিউজিল্যান্ড
- জিম্বাবুয়েকে ৬৪ রানে হারাল দক্ষিণ আফ্রিকা
- পন্টিংয়ের পাশে নিলসন
- প্রবন্ধ- 'রবীন্দ্রনাথের ছোটগল্পে ও গদ্যে মুসলমানের...
- প্রবন্ধ- 'তাদের সঙ্গে, তাদের এলাকায়' by আকিমুন রহমান
- প্রবন্ধ- অল্পবিদ্যা কংকরবোমা : 'ফ্রয়েড, এডোয়ার্ড স...
- আহমদ ছফার অগ্রন্থিত রচনা কর্ণফুলীর ধারে
- আলোচনা- 'খানিক ছফানামা' by কামরুজ্জামান জাহাঙ্গীর
-
▼
Oct 17
(17)
-
▼
October
(964)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment