সাদাকালো-বুড়িগঙ্গা বাঁচাতে এগিয়ে আসুন by আহমদ রফিক

'নর্মদা বাঁচাও' এবং ওই ঘোষণার আহ্বায়ক এখন ইতিহাস, এই অর্থে যে দীর্ঘ সময় শেষে বিষয়টি নিয়ে আর উচ্চবাচ্য নেই। তা সত্ত্বেও ওই আন্দোলন যেমন সাড়া ফেলেছিল, প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল অকুস্থল থেকে দূর পশ্চিমবঙ্গে- সে সব কিছু মিলে ওই আন্দোলন শুধু গুরুত্বপূর্ণ নয়, রীতিমতো ঐতিহাসিক।