Friday, September 13, 2024
সাগর-রুনি হত্যার তদন্ত কোন পথে? by রাশিম মোল্লা
সাগর-রুনি হত্যার তদন্ত কোন পথে? by রাশিম মোল্লা
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ মানবজমিনকে বলেন, দীর্ঘ ১২ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির মামলাটির তদন্তই শেষ হয়নি। বাংলাদেশে বহু ক্লুবিহীন হত্যা মামলার তদন্ত সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অথচ তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পুলিশ ও র্যাব এই মামলার তদন্ত করতে গিয়ে ১১০ বার সময় নিয়েছে। আমরা সাংবাদিক সমাজ মনে করি তদন্তে তৎকালীন স্বৈরাচার সরকারের আন্তরিকতা ছিল না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাগর-রুনির মামলার তদন্ত দ্রুততম সময়ে শেষ করতে অন্য কোনো সংস্থাকে তদন্তভার দিতে পারে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইমলাম মানবজমিনকে বলেন, দীর্ঘদিন ধরে মামলাটির তদন্তভার র্যাবের কাছে। কিন্তু র্যাব এখনো তদন্তটি সম্পন্ন করতে পারেনি। যার কারণে এখন পর্যন্ত মামলাটির বিচার কার্যক্রমও শুরু করতে পারেনি। এই অবস্থায় মামলাটির তদন্তভারের সময়সীমা নির্দিষ্ট করে অন্য কোনো সংস্থাকে দিয়ে প্রকৃত অপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি জানাই।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানবজমিনকে বলেন, বিগত সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাবেই সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার তদন্ত এখনো সম্পন্ন হয়নি। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এই মামলায় অনেক রাঘব বোয়াল জড়িত। যে কারণে তদন্ত সম্পন্ন না করে সময় ক্ষেপণ করেছে। বার বার সময় নিয়েছে। বর্তমান সরকারের কাছে দাবি, দ্রুততম সময়ের মধ্যে মামলাটির তদন্ত সম্পন্ন করতে অন্য কোনো সংস্থার উপর দায়িত্ব ন্যাস্ত করা হোক।
আইনজ্ঞদের মতে, আইনে ১২০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। তবে এটি নির্দেশনামূলক, বাধ্যতামূলক নয়। এই সুযোগেই বছরের পর বছর সময় নিচ্ছেন তদন্ত কর্মকর্তারা। এ ব্যাপারে সাবেক জেলা জজ ড. শাহজাহান সাজু মানবজমিনকে বলেন, ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা অনুযায়ী একটি হত্যা মামলা ১২০ দিনের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। তবে এটি বাধ্যতামূলক নয়। যে কারণে একটি মামলার তদন্ত শেষ করতে বছরের পর বছর সময় পান তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ৩৮ ডিএলআর ১৫২ পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে সাবেক এই জেলা জজ মানবজমিনকে বলেন, তদন্ত শেষ করার সময়সীমা এজাহার প্রাপ্তির তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। আর দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা সহকারী দায়রা জজ বিচারের জন্য মোকদ্দমাপ্রাপ্ত হওয়ার ৩৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার কথা বলা হয়েছে। যেহেতু ১২ বছরেও সাংবাদিক দম্পতির তদন্ত শেষ হয়নি, সেহেতু এখন এই মামলাটির তদন্ত শেষ করতে অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দেয়া উচিত বলে মনে করি। সাংবাদিক হত্যার বিচারহীনতার কালচার থেকে বের হওয়া না গেলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনীহা তৈরি হবে।
সূত্র জানায়, প্রথমে এ হত্যা মামলাটির তদন্ত শেরে-বাংলা নগর থানা পুলিশ শুরু করে। এসআই মো. জহুরুল ইসলাম মামলার তদন্তভার গ্রহণ করে ঘটনাস্থল পরিদর্শন করেন। বাদী ও সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। ১৩ই ফেব্রুয়ারি নিহতদের ময়নাতদন্তের প্রতিবেদন শেরে-বাংলা নগর থানায় গৃহীত হয়। তদন্তকারী অফিসারের প্রাথমিক তদন্তে প্রকাশ পায় যে, অজ্ঞাতনামা আসামিরা ঘটনায় বর্ণিত সময়ের মধ্যে যেকোনো সময় সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে পালিয়ে যায়। চারদিন পর ১৫ই ফেব্রুয়ারি মামলাটি ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগে হস্তান্তর করা হয়। ১৬ই ফেব্রুয়ারি ডিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরিদর্শক মো. রবিউল আলম মামলাটির তদন্তভার গ্রহণ করেন। তদন্তকালে তিনি পুনরায় ঘটনাস্থল পরিদর্শন, বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদপূর্বক সাক্ষীদের জবানবন্দি কাঃ বিঃ ১৬১ ধারা মতে রেকর্ডসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করেন। এ ছাড়া ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য জোর তৎপরতাসহ গুপ্তচর নিয়োগ করেন। অজ্ঞাতনামা আসামিরা ঘটনার বর্ণিত সময়ের মধ্যে যেকোনো সময় নিহতদেরকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে পালিয়ে যাওয়ার বিষয়টির সত্যতা পাওয়া যায়। অগ্রগতি তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এরপর ২০১২ সালের ১৮ই এপ্রিল হাইকোর্ট তদন্তের ব্যর্থতায় র্যাবকে মামলার তদন্তের দায়িত্ব দেয়। তখন থেকে মামলাটির তদন্ত করছে র্যাব। এই সময়ের মধ্যে র্যাবের পক্ষ থেকে আদালতে মামলার ১০টি অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 13
(42)
- সিরিয়ায় ইরানের গোপন অস্ত্রাগারে ইসরায়েলি হামলা, ন...
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পথেই থাকুক ভারত, চায় যু...
- আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার আরাফাতকে নিয়ে...
- দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হলে তা...
- ভারী বর্ষণে ডুবেছে শহর: কক্সবাজারে হোটেলে আটকা ২৫ ...
- 'ওরা বিচার নয়, চেয়ার চায়' by সেবন্তী ভট্টাচার্য্য
- পড়ে ছিল অযত্নে, সেই পাথরের দাম উঠলো ১ মিলিয়ন ডলার
- জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল
- ইউক্রেনে যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ভারতের...
- গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও সংবিধান সংশোধন: প্...
- ইঞ্জিন তৈরিতে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ তুরস্কের
- আসুন নতুন বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি : ব্যবসায়ীদ...
- খাদ্যনিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জের আশঙ্কা: এবার বন...
- বিডিআর হত্যাকাণ্ডের বিচার পুনরায় করা সম্ভব?
- বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে বাংলাদেশে ঢুকছে র...
- ভারতে এবার ৭ বছরের মুসলিম ছাত্রের টিফিন নিয়ে বিতর্ক
- প্রথম বিতর্কে ধরাশায়ী ট্রাম্প by হাসান ফেরদৌস
- ইউনূস-মোদি বৈঠক হবে কি?
- স্কুলে ইসরায়েলের বোমা হামলা, জাতিসংঘের ৬ কর্মী নিহত
- ভারতে বন্দী শিবিরে অনশনে শতাধিক রোহিঙ্গা
- কমলার সঙ্গে আর বিতর্ক নয়: ট্রাম্প
- আরেক মহামারি নিয়ে উদ্বেগে বিল গেটস
- ‘জনগণের স্বার্থে’ পদত্যাগ করতে প্রস্তুত বলে জানালে...
- শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের...
- মামলা থেকে বাদ দিতে দুই লাখ টাকা দাবি
- তরতাজা দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন ড. ইউনূস
- পোশাকশিল্পে বিশৃঙ্খলায় কারা?
- দুদকের মামলা নিয়ে বিতর্ক: চট্টগ্রাম জেনারেল হাসপাত...
- জনমত জরিপ, অভিজ্ঞদের মত: বিতর্কে জিতেছেন কমালা
- ঝুট ব্যবসার দ্বন্দ্বে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে ...
- সাগর-রুনি হত্যার তদন্ত কোন পথে? by রাশিম মোল্লা
- যেভাবে এগুবে সংস্কার কমিশন by মরিয়ম চম্পা
- ডেলিভারিম্যান ইয়াকুবের মায়ের চোখের পানি থামছে না b...
- মুক্ত জ্যাকুলিন
- আপা আপা বলা তানভীর নিজেই আ.লীগের হাতে নির্যাতিত, আ...
- শিগগির খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় মেডিকেল বোর্ড
- সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, তারপর নির্বাচনের চিন...
- ফাহিম সালেহ হত্যাকাণ্ড: অভিযুক্ত টাইরেস হাসপিলের ৪...
- আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পরীক্ষা করছে বাংলাদেশ ...
- ইকোনমিস্টের প্রতিবেদন: পদ্মার ইলিশ কলকাতায় হতাশা
- সংবিধানের যে ধারাগুলো স্বৈরাচার হওয়ার সুযোগ দেয় তা...
- ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে লন্ডভন্ড ভিয়েতনাম, ১৭৯...
-
▼
Sep 13
(42)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment