Friday, September 13, 2024
ডেলিভারিম্যান ইয়াকুবের মায়ের চোখের পানি থামছে না by শুভ্র দেব
ডেলিভারিম্যান ইয়াকুবের মায়ের চোখের পানি থামছে না by শুভ্র দেব
৫ই আগস্ট সোমবার। অন্যান্য দিনের মতো ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে নাস্তা করেন ইয়াকুব। নাস্তা শেষ করে মা’কে বলেন, একটু বাইরে থেকে আসতেছি। পৌনে ১১ টায় বাসা থেকে বের হয়েই দেখেন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি চলছে। প্রতিবেশী ও বন্ধু-বান্ধবরাও আন্দোলনে যোগ দিয়েছেন। তাই তিনিও তাদের সঙ্গে যোগ দেন। হাজার হাজার আন্দোলনকারী তখন নাজিম উদ্দিন রোডে জড়ো হয়েছেন। তারা সবাই শহীদ মিনার হয়ে শাহবাগে যেতে চাচ্ছেন। কিন্তু পুলিশের মুহুর্মুহু গুলির কারণে কেউ সামনে যেতে পারছিলেন না। পুলিশের এলোপাতাড়ি গুলিতে অনেকেই মারাত্মকভাবে আহত হচ্ছেন। কারও হাতে, কারও মাথায়, শরীরে, পায়ে গুলি লাগছে। পরিচিতরা তাদের ধরে নিয়ে মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। আহতদের অনেকেই হাসপাতালে পৌঁছার আগেই নিহত হন। পুলিশের গুলি থেকে বাঁচার জন্য আন্দোলনকারীরা নিমতলীর দিকে অগ্রসর হচ্ছিলেন। পুলিশ তখনও গুলি করছে। কিন্তু পুলিশের গুলি উপেক্ষা করেই সবার আগে ইয়াকুব নিমতলীর দিকে যেতে থাকেন। ঠিক তখনই পুলিশ ইয়াকুবকে লক্ষ্য করে একটি গুলি ছুড়ে। সেই গুলি তার হাতে লাগে। পরে আরেকটি গুলি এসে তার পেটের একপাশ দিয়ে ঢুকে আরেকপাশ দিয়ে বের হয়ে যায়। গুলিবিদ্ধ স্থান হাত দিয়ে চেপে ধরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। পাশেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থাকা সত্ত্বেও সেখানে নেয়া যায়নি। পরে মিটফোর্ড হাসপাতালের চিকিৎসকরা তখন জানিয়েছিলেন হাসপাতালে নেয়ার আগেই ইয়াকুবের মৃত্যু হয়েছে। বাদ মাগরিব জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তাকে শায়িত করা হয়।
স্থানীয়রা জানান, নাজিম উদ্দিন রোড এলাকার স্থানীয় বাসিন্দা ইয়াকুব। পুরান ঢাকায় নামকরা চা ওয়ালা হিসেবে নামডাক রয়েছে তার বাবা ইউসুফের। তার বাবা নিজের মালিকানাধীন অল্প জায়গায় দুই রুমের একটি বাসা তৈরি করেছিলেন। অনেক বছরের পুরনো হওয়াতে এখন বাসাটি জরাজীর্ণ অবস্থায় আছে। ঘরের চেয়ে রাস্তা উঁচু হওয়াতে অল্প বৃষ্টি হলেই ঘরে পানি ওঠে। উপায়ন্তর না থাকায় কষ্ট করে মা রহিমা ও ছেলে ইয়াকুব ওই বাসাতেই থাকতেন। ইয়াকুব ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন নাজিম উদ্দিন রোডের জাগরণী সোসাইটিতে। এখানেই মৃত্যুর আগের দিন পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে কখনওই খারাপ ব্যবহার করেননি। কোনো রাজনীতি বা অন্য কোনো সংগঠন এবং খারাপ সঙ্গের সঙ্গে জড়িত ছিলেন না। তাই তার এমন অকাল মৃত্যু প্রতিবেশীদের মনেও দাগ কেটেছে। তাদেরকেও শোকাহত করেছে। সরকার পতনের এই আন্দোলনে তার অবদান ও প্রতিবেশীদের ভালোবাসার প্রতিদান স্বরূপ তার বেড়ে ওঠার এলাকার নাম জাগরণী সোসাইটির পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ ইয়াকুব সোসাইটি।
ইয়াকুবের মা রহিমা বেগম বলেন, একটা মাত্র ছেলে আমার। মেয়ে বিয়ে দেয়ার পরে তাকে নিয়েই আমার সবকিছু ছিল। মা-ছেলে মিলে অভাব অনটনের মধ্যে সুখেই ছিলাম। ভেবেছিলাম কিছু টাকা হাতে এলে তাকে বিয়ে করাবো। ঘরে বউ এনে তিনজন মিলে থাকবো। তার আগে ঘরটা ঠিক করাবো। সেজন্য রাতদিন কাজ করতো ইয়াকুব। একদিকে ইলেকট্রিক মিস্ত্রির কাজ অন্যদিকে অনলাইন ডেলিভারির কাজ করতো। সবমিলিয়ে মোটামুটি ভালোই আয় হতো। তার আয়ের উপরই নির্ভরশীল ছিলাম। এখন ছেলেটাকে মেরে ফেললো। আমার বুকটা খালি হয়ে গেল। এখন কাকে নিয়ে বাঁচবো। সংসারের খরচ চালাবে কে? তিনি বলেন, ওইদিন নাস্তা করে আমাকে বলেছিল বাইরে যাচ্ছে চলে আসবে। যদি জানতাম এই যাওয়াটাই শেষ যাওয়া তবে তাকে যেতে দিতাম না।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 13
(42)
- সিরিয়ায় ইরানের গোপন অস্ত্রাগারে ইসরায়েলি হামলা, ন...
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পথেই থাকুক ভারত, চায় যু...
- আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার আরাফাতকে নিয়ে...
- দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হলে তা...
- ভারী বর্ষণে ডুবেছে শহর: কক্সবাজারে হোটেলে আটকা ২৫ ...
- 'ওরা বিচার নয়, চেয়ার চায়' by সেবন্তী ভট্টাচার্য্য
- পড়ে ছিল অযত্নে, সেই পাথরের দাম উঠলো ১ মিলিয়ন ডলার
- জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল
- ইউক্রেনে যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ভারতের...
- গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও সংবিধান সংশোধন: প্...
- ইঞ্জিন তৈরিতে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ তুরস্কের
- আসুন নতুন বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি : ব্যবসায়ীদ...
- খাদ্যনিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জের আশঙ্কা: এবার বন...
- বিডিআর হত্যাকাণ্ডের বিচার পুনরায় করা সম্ভব?
- বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে বাংলাদেশে ঢুকছে র...
- ভারতে এবার ৭ বছরের মুসলিম ছাত্রের টিফিন নিয়ে বিতর্ক
- প্রথম বিতর্কে ধরাশায়ী ট্রাম্প by হাসান ফেরদৌস
- ইউনূস-মোদি বৈঠক হবে কি?
- স্কুলে ইসরায়েলের বোমা হামলা, জাতিসংঘের ৬ কর্মী নিহত
- ভারতে বন্দী শিবিরে অনশনে শতাধিক রোহিঙ্গা
- কমলার সঙ্গে আর বিতর্ক নয়: ট্রাম্প
- আরেক মহামারি নিয়ে উদ্বেগে বিল গেটস
- ‘জনগণের স্বার্থে’ পদত্যাগ করতে প্রস্তুত বলে জানালে...
- শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের...
- মামলা থেকে বাদ দিতে দুই লাখ টাকা দাবি
- তরতাজা দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন ড. ইউনূস
- পোশাকশিল্পে বিশৃঙ্খলায় কারা?
- দুদকের মামলা নিয়ে বিতর্ক: চট্টগ্রাম জেনারেল হাসপাত...
- জনমত জরিপ, অভিজ্ঞদের মত: বিতর্কে জিতেছেন কমালা
- ঝুট ব্যবসার দ্বন্দ্বে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে ...
- সাগর-রুনি হত্যার তদন্ত কোন পথে? by রাশিম মোল্লা
- যেভাবে এগুবে সংস্কার কমিশন by মরিয়ম চম্পা
- ডেলিভারিম্যান ইয়াকুবের মায়ের চোখের পানি থামছে না b...
- মুক্ত জ্যাকুলিন
- আপা আপা বলা তানভীর নিজেই আ.লীগের হাতে নির্যাতিত, আ...
- শিগগির খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় মেডিকেল বোর্ড
- সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, তারপর নির্বাচনের চিন...
- ফাহিম সালেহ হত্যাকাণ্ড: অভিযুক্ত টাইরেস হাসপিলের ৪...
- আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পরীক্ষা করছে বাংলাদেশ ...
- ইকোনমিস্টের প্রতিবেদন: পদ্মার ইলিশ কলকাতায় হতাশা
- সংবিধানের যে ধারাগুলো স্বৈরাচার হওয়ার সুযোগ দেয় তা...
- ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে লন্ডভন্ড ভিয়েতনাম, ১৭৯...
-
▼
Sep 13
(42)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment