Friday, September 13, 2024
আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পরীক্ষা করছে বাংলাদেশ সরকার
আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পরীক্ষা করছে বাংলাদেশ সরকার
উল্লেখ্য, ১৪৯৬ মেগাওয়াট (নিট পরিমাণ) বিদ্যুৎ কেনা বিষয়ক ২৫ বছর মেয়াদি পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) ২০১৭ সালের নভেম্বরে আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেড (এপিজেএল) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্বাক্ষর করে। এর অধীনে এজেপিএলের গোড্ডায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের শতভাগ কেনার কথা বাংলাদেশের। এই বিদ্যুৎকেন্দ্রটি শতভাগ আমদানি করা কয়লা দিয়ে চলে। ২০১৯ সালের মার্চে এই বিদ্যুৎ উৎপাদন ইউনিটকে স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা দেয় ভারত সরকার। বিদ্যুৎকেন্দ্রটি ২০২৩ সালের এপ্রিল-জুনে পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম চালায়। এ সময়ে তারা বাংলাদেশভিত্তিক লোডের শতকরা ৭ থেকে ১০ ভাগ সরবরাহ করে। ২০২৩-২০২৪ সালে তারা প্রায় ৭৫০৮ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ রপ্তানি করে। এ সময়ে বাংলাদেশে ভারত মোট বিদ্যুৎ রপ্তানি করে ১১,৯৩৪ মিলিয়ন ইউনিট। তার মধ্যে আদানি রপ্তানি করে শতকরা প্রায় ৬৩ ভাগ। মূল্যের দিক দিয়ে বাংলাদেশে ভারতের বিদ্যুৎ রপ্তানি ছাড়িয়ে যায় ১০০ কোটি ডলার। প্রতিবেশী দেশগুলোতে ভারত মোট যে পরিমাণ বিদ্যুৎ রপ্তানি করে তার মধ্যে এই পরিমাণ শতকরা প্রায় ১০ ভাগ।
চুক্তি নিয়ে বাংলাদেশ নতুন করে যাচাই বাছাই করার যে তথ্য প্রকাশিত হয়েছে তা নিয়ে আদানি পাওয়ারের একজন মুখপাত্র বলেছেন, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) বাংলাদেশ সরকারের পর্যালোচনা করার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। সত্যিকার অংশীদারিত্বের চেতনায়, আমাদের কাছে বাংলাদেশের বিপুল বকেয়া সত্ত্বেও তাদের অব্যাহতভাবে আমরা বিদ্যুৎ সরবরাহ দিয়ে যাচ্ছি। বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের অব্যাহত যোগাযোগ রয়েছে। তাদেরকে আমরা বকেয়া পরিশোধের অনুরোধ করেছি। কারণ, তা নাহলে আমাদের অপারেশন টেকসই হবে না।
ওদিকে ৯ই সেপ্টেম্বর দ্য ফিন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আদানি কমপক্ষে ৫০ কোটি ডলার বকেয়া পাওনা পরিশোধের জন্য সতর্ক করেছে। এই অর্থ পরিশোধ না করার ফলে তাদের কর্মকাণ্ড অস্থিতিশীল হয়েছে। এ রিপোর্টে বাংলাদেশের জ্বালানি বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেছেন, ৩.৭ বিলিয়ন ডলারের মোট বিদ্যুতের দায়বদ্ধতার মুখে বাংলাদেশ। আদানিকে ৪৯২ মিলিয়ন ডলার পাওনা পরিশোধে বিলম্ব হচ্ছে। তাদের কাছে বাংলাদেশের মোট বকেয়া ৮০০ মিলিয়ন ডলার।
২০১৮ সালের একটি রেজ্যুলেশন ১২ই আগস্ট সংশোধন করেছে সরকার। এই রেজ্যুলেশনের মাধ্যমে আদানির মতো বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ঝুঁকিমুক্ত করা হয়েছিল এবং ভারতীয় গ্রিডের সঙ্গে এই বিদ্যুৎ স্টেশনের সংযোগের অনুমতি দেয়া হয়েছিল। এমন অবস্থায় নন-শিডিউলের ক্ষেত্রে পূর্ণাঙ্গ বা আংশিক সক্ষমতায় ভারতে বিদ্যুৎ বিক্রি করার সুযোগ দেয়া হয়। অর্থাৎ, যদি পাওনা পরিশোধে বিলম্ব করা হয় তাহলে দেশের ভেতরেই বিদ্যুৎ বিক্রির পথ পরিষ্কার রাখা হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বিষয়ক বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২২-২০২৩ (জুলাই-জুন) সময়ে ভারতীয় কোম্পানিগুলোর কাছ থেকে আমদানি করা বিদ্যুতের গড় দাম পড়ে ইউনিট প্রতি ৮.৭৭ টাকা।
তবে তা কোম্পানি থেকে কোম্পানিতে ভিন্ন হয়। এনভিভিএল লিমিটেডের ক্ষেত্রে প্রতি ইউনিটের মূল্য ছিল ৪.২২-৮.৪৫ টাকা। পিটিসি ইন্ডিয়া লিমিটেডের প্রতি ইউনিটের দাম ছিল ৯.০৫ টাকা। সেমক্রোপ এনার্জি ইন্ডিয়ার মূল্য প্রতি ইউনিট ছিল বাংলাদেশি টাকায় ৯.৯৯৫ টাকা এবং এপিজেএল প্রতি ইউনিটের মূল্য ছিল ১৪.০২ টাকা।
এমন অবস্থায় ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিস্তারিতভাবে ওই কর্মকর্তা বলেছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা একটি স্থিতিশীল সম্পর্ক চাই। একটি নিরপেক্ষ সম্পর্ক চাই। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় একটি সমস্যা হয়েছে। প্রথমত, আমরা দেখেছি তিনি সেখানে কিছু সময়ের জন্য রয়েছেন। কিন্তু এখন তাকে বাংলাদেশের বিরুদ্ধে কর্মকাণ্ড চালানোর সুযোগ দেয়া হচ্ছে। শেখ হাসিনার বিবৃতির উল্লেখ করে তিনি এ কথা বলেন। প্রফেসর ড. ইউনূস যে অর্থনীতির দিকে দৃষ্টি দিয়েছেন সে প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রশাসনকে পচিয়ে ফেলে, অর্থনীতিকে পচিয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। দুর্নীতি ভয়াবহ ছিল তার সময়ে। পিয়ন পর্যায়ের লোকের বিশাল এক কোটি টাকার সম্পদ রয়েছে। তিনি আরও বলেন, আমরা সবেমাত্র ইঞ্জিন চালু করেছি। এটাকে কাজ করতে দিন। তারপর সামনে এগুবো।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 13
(42)
- সিরিয়ায় ইরানের গোপন অস্ত্রাগারে ইসরায়েলি হামলা, ন...
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পথেই থাকুক ভারত, চায় যু...
- আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার আরাফাতকে নিয়ে...
- দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হলে তা...
- ভারী বর্ষণে ডুবেছে শহর: কক্সবাজারে হোটেলে আটকা ২৫ ...
- 'ওরা বিচার নয়, চেয়ার চায়' by সেবন্তী ভট্টাচার্য্য
- পড়ে ছিল অযত্নে, সেই পাথরের দাম উঠলো ১ মিলিয়ন ডলার
- জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল
- ইউক্রেনে যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ভারতের...
- গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও সংবিধান সংশোধন: প্...
- ইঞ্জিন তৈরিতে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ তুরস্কের
- আসুন নতুন বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি : ব্যবসায়ীদ...
- খাদ্যনিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জের আশঙ্কা: এবার বন...
- বিডিআর হত্যাকাণ্ডের বিচার পুনরায় করা সম্ভব?
- বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে বাংলাদেশে ঢুকছে র...
- ভারতে এবার ৭ বছরের মুসলিম ছাত্রের টিফিন নিয়ে বিতর্ক
- প্রথম বিতর্কে ধরাশায়ী ট্রাম্প by হাসান ফেরদৌস
- ইউনূস-মোদি বৈঠক হবে কি?
- স্কুলে ইসরায়েলের বোমা হামলা, জাতিসংঘের ৬ কর্মী নিহত
- ভারতে বন্দী শিবিরে অনশনে শতাধিক রোহিঙ্গা
- কমলার সঙ্গে আর বিতর্ক নয়: ট্রাম্প
- আরেক মহামারি নিয়ে উদ্বেগে বিল গেটস
- ‘জনগণের স্বার্থে’ পদত্যাগ করতে প্রস্তুত বলে জানালে...
- শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের...
- মামলা থেকে বাদ দিতে দুই লাখ টাকা দাবি
- তরতাজা দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন ড. ইউনূস
- পোশাকশিল্পে বিশৃঙ্খলায় কারা?
- দুদকের মামলা নিয়ে বিতর্ক: চট্টগ্রাম জেনারেল হাসপাত...
- জনমত জরিপ, অভিজ্ঞদের মত: বিতর্কে জিতেছেন কমালা
- ঝুট ব্যবসার দ্বন্দ্বে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে ...
- সাগর-রুনি হত্যার তদন্ত কোন পথে? by রাশিম মোল্লা
- যেভাবে এগুবে সংস্কার কমিশন by মরিয়ম চম্পা
- ডেলিভারিম্যান ইয়াকুবের মায়ের চোখের পানি থামছে না b...
- মুক্ত জ্যাকুলিন
- আপা আপা বলা তানভীর নিজেই আ.লীগের হাতে নির্যাতিত, আ...
- শিগগির খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় মেডিকেল বোর্ড
- সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, তারপর নির্বাচনের চিন...
- ফাহিম সালেহ হত্যাকাণ্ড: অভিযুক্ত টাইরেস হাসপিলের ৪...
- আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পরীক্ষা করছে বাংলাদেশ ...
- ইকোনমিস্টের প্রতিবেদন: পদ্মার ইলিশ কলকাতায় হতাশা
- সংবিধানের যে ধারাগুলো স্বৈরাচার হওয়ার সুযোগ দেয় তা...
- ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে লন্ডভন্ড ভিয়েতনাম, ১৭৯...
-
▼
Sep 13
(42)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment