Friday, September 13, 2024
পোশাকশিল্পে বিশৃঙ্খলায় কারা?
পোশাকশিল্পে বিশৃঙ্খলায় কারা?
এদিকে গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আসবে। তিনি বলেন, শ্রমিকদের অসন্তোষ নিয়ে প্রতিদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টারা বসছি। আমরা খুব গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি। যেসব সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য একটি পর্যালোচনা কমিটি শ্রম মন্ত্রণালয় থেকে করে দেয়া হয়েছে। আমরা শ্রমিক ভাইদের আহ্বান জানাবো, যেকোনো অভিযোগ যেগুলো নিষ্পত্তিযোগ্য তারা শ্রম আইনের মধ্যে সমাধান করতে পারবেন-সেগুলো সেখানে দেয়ার জন্য বলেছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে যে শ্রমিক অসন্তোষ আছে সেটা নিয়ন্ত্রণে আসবে। শ্রমিকদের যেসব সমস্যা আছে সেগুলোর সমাধান দিতে পারবো।
জানা গেছে, সরকার পরিবর্তনের পর শিল্পাঞ্চলগুলোতে আধিপত্য বিস্তার নিয়ে সংকট শুরু হলেও শ্রমিকদের বেশকিছু ন্যায্য দাবিও ছিল। তবে কেউ কেউ এর নেপথ্য কারণ নতুন বাংলাদেশ গঠনের সময়টাকে অস্থির করার চেষ্টা বলেও মনে করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এভাবে চলতে থাকলে বৈশ্বিক ক্রেতারা বাংলাদেশ থেকে তাদের কার্যাদেশ অন্য দেশে স্থানান্তর করতে পারে। এমন ঘটনা হলে মালিক-শ্রমিক উভয়ের জন্য নেতিবাচক। সামগ্রিকভাবে পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে নানা শঙ্কা দেখা দিয়েছে। মূলত পোশাক খাত নিয়ে দেশি ও বিদেশি গভীর ষড়যন্ত্র কাজ করছে। এর মধ্যে রাজনীতিও ঢুকে পড়েছে। এ সংকট দ্রুত শক্তভাবে প্রতিহত করতে না পারলে দেশের পুরো পোশাক শিল্পে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।
শ্রমিক নেতারা বলেন, কারখানাভিত্তিক কিছু সমস্যা আছে; যেমন, হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট অ্যালাউন্স বাড়ানো, মজুরি সমন্বয় এবং মাতৃত্বকালীল সময়ে ভারী কাজ থেকে মুক্তি না দেয়া।
বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্র ও পোশাক খাত ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। কারখানাগুলোর সামনে ৫০ থেকে ১০০ জনের বহিরাগত দল এসে উত্তেজনা তৈরি করছে। সাম্প্রতিক সময়ে সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানাতে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তার পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে বিটিএমএ।
পুলিশ ও কারখানা মালিক সূত্র জানায়, গত কয়েক দিনের টানা শ্রমিক অসন্তোষের মুখে ১০ই সেপ্টেম্বর থেকে কারখানাগুলোতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে শুরু করে মালিকপক্ষ। জানা গেছে, প্রথমে মজুরি ও হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে মাঠে নামেন শ্রমিকরা। পরে তারা চাকরির ক্ষেত্রে নারী-পুরুষের সমতার দাবি জানান। পাশাপাশি তারা বেকারদের জন্য চাকরি ও কর্মচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবি তোলেন। এ অবস্থায় সংশ্লিষ্টরা মনে করছেন, শ্রমিকদের দাবির মধ্যে ঢুকে গেছে রাজনীতি। সাধারণ শ্রমিকদের ব্যবহার করে ফায়দা লুটছে একটি শ্রেণি।
মালিকরা বলছে, শ্রমিকদের একটা দাবি মেনে নেয়ার পর আরেকটা দাবি নিয়ে রাস্তায় নামছে। কাদের ইন্ধনে তারা নিজেদের রুটি-রুজির জায়গা নষ্ট করছে, সেটাই এখন খুঁজে বের করার সময় এসেছে। তবে এই কর্মকাণ্ডের সঙ্গে প্রকৃত শ্রমিকরা জড়িত নয় বলেও দাবি করছেন কারখানা মালিক ও শ্রমিক নেতারা।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গত দুই মাসে মিনিমাম (কমপক্ষে) ২০ থেকে ২৫ শতাংশ অর্ডার কমেছে। এ অর্ডারগুলো বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেছে। আন্দোলনের সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বায়াররা (ক্রেতা) আমাদের পায়নি। বায়াররা শঙ্কিত ছিল শিপমেন্ট ঠিকমতো হবে কিনা। ফলে অন্য দেশে অর্ডার চলে গেছে। এখন লেট উইন্টার আর সামার নিয়ে আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমেরিকা এবং ইউরোপের সঙ্গে জিএসপি সুবিধা ও ডিউটি ফ্রি অ্যাকসেস নেয়ার উদ্যোগ নিচ্ছেন। এসব সুবিধা যোগ হলে অর্ডার বেড়ে যাবে।
বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, গত এক মাসে দেশে নানারকম ঝামেলায় অর্ডার কিছুটা কমেছে। কিছু অর্ডার চলে গেছে। বন্যার সময় রাস্তা বন্ধ ছিল ৪ থেকে ৫ দিন। এ সময় আমরা রপ্তানি করতে পারিনি। বিজিএমইএ’র সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে শ্রমিক আন্দোলনে মোট প্রায় ২৫০টি পোশাক কারখানা বন্ধ হয়ে যায়। তবে ওই আন্দোলনে শ্রমিকদের সংশ্লিষ্টতা ছিল না এবং বহিরাগতদের সরাসরি অংশগ্রহণ ছিল বলে তিনি জানান।
বিজিএমইএ’র জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে পোশাকশিল্পকে ধ্বংস করতে চক্রান্ত শুরু করেছে। বিদেশি ক্রেতাদের বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা দিতে শ্রমিক অসন্তোষের পুরনো নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে। এ ধরনের দুর্বৃত্তদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন সভাপতি মোশরেফা মিশু বলেন, কোনো কারখানা ভাঙচুর ও লুটপাটের সঙ্গে কোনো শ্রমিকের ন্যূনতম সম্পর্ক নেই। কোনো শ্রমিক এই কাজ করতে পারে না। মাঝখানে স্বার্থান্বেষীরা অরাজকতা সৃষ্টি করে ফায়দা লুটতে চায়।
স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান: সাভারের আশুলিয়ায় গত কয়েকদিন ধরে পোশাক শ্রমিকদের নানা দাবি-দাওয়া নিয়ে চলমান শ্রমিক অসন্তোষের জেরে মালিকপক্ষের সঙ্গে সুরাহা না হওয়ায় আশুলিয়ায় ২১৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এরমধ্যে ৮৬টি কারখানা শ্রম আইনের মোতাবেক বন্ধ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাকি ১৩৩টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি। তবে কোথাও কোনো ধরনের সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের অন্যান্য কারখানাসহ ঢাকা ইপিজেডের কারখানাগুলো চালু রয়েছে।
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুরে গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষের জেরে ৮টি পোশাক কারখানা ঘোষণা দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়াও সাধারণ ছুটি দেয়া হয়েছে ৩০টি পোশাক কারখানা। বৃহস্পতিবার সকাল থেকে উৎপাদন কার্যক্রম চলেনি এসব কারখানায়। তবে জেলা ও মহানগরের কয়েক হাজার কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিল্পকারখানায় নিরাপত্তা নিশ্চিতে ও বিশৃঙ্খলা ঠেকাতে শিল্প পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, গত কয়েকদিনের শ্রমিক বিক্ষোভের কারণে ও ঝামেলা এড়াতে মহানগর ও মহানগরের বাইরে জেলার বিভিন্ন উপজেলায় নায়াগ্রা টেক্সটাইল, এসএম নিটওয়্যার লিমিটেডসহ সবমিলিয়ে ৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ৩০ কারখানা ছুটি রয়েছে। শিল্প পুলিশ সবসময় কারখানাগুলোর তদারকি করছেন।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, যেসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে সেসব ছাড়া বাকি সব কারখানায় শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। এদিকে সকালে গাজীপুরে একটি ফার্মাসিউটিক্যাল কারখানায় বেতন, মাতৃকালীন ছুটিসহ এবং চিকিৎসাজনিত ছুটির দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। আন্দোলনের মুখে কর্তৃপক্ষ ওই কারখানাটি বন্ধ ঘোষণা করলেও শ্রমিকরা কারখানার গেটে জড়ো হয়ে বিক্ষোভ করে। গাজীপুর শিল্প পুলিশ-২ এর বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, বৃহস্পতিবার সকালে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মেইন গেটের সামনে কিছু সংখ্যক শ্রমিক অবস্থান নেয়, পরে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে। তবে কাশিমপুর ও কোনাবাড়ী এলাকার বেশির ভাগ কারখানা স্বাভাবিকভাবেই চলছিল বলেও জানান তিনি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 13
(42)
- সিরিয়ায় ইরানের গোপন অস্ত্রাগারে ইসরায়েলি হামলা, ন...
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পথেই থাকুক ভারত, চায় যু...
- আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার আরাফাতকে নিয়ে...
- দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হলে তা...
- ভারী বর্ষণে ডুবেছে শহর: কক্সবাজারে হোটেলে আটকা ২৫ ...
- 'ওরা বিচার নয়, চেয়ার চায়' by সেবন্তী ভট্টাচার্য্য
- পড়ে ছিল অযত্নে, সেই পাথরের দাম উঠলো ১ মিলিয়ন ডলার
- জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল
- ইউক্রেনে যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ভারতের...
- গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও সংবিধান সংশোধন: প্...
- ইঞ্জিন তৈরিতে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ তুরস্কের
- আসুন নতুন বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি : ব্যবসায়ীদ...
- খাদ্যনিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জের আশঙ্কা: এবার বন...
- বিডিআর হত্যাকাণ্ডের বিচার পুনরায় করা সম্ভব?
- বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে বাংলাদেশে ঢুকছে র...
- ভারতে এবার ৭ বছরের মুসলিম ছাত্রের টিফিন নিয়ে বিতর্ক
- প্রথম বিতর্কে ধরাশায়ী ট্রাম্প by হাসান ফেরদৌস
- ইউনূস-মোদি বৈঠক হবে কি?
- স্কুলে ইসরায়েলের বোমা হামলা, জাতিসংঘের ৬ কর্মী নিহত
- ভারতে বন্দী শিবিরে অনশনে শতাধিক রোহিঙ্গা
- কমলার সঙ্গে আর বিতর্ক নয়: ট্রাম্প
- আরেক মহামারি নিয়ে উদ্বেগে বিল গেটস
- ‘জনগণের স্বার্থে’ পদত্যাগ করতে প্রস্তুত বলে জানালে...
- শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের...
- মামলা থেকে বাদ দিতে দুই লাখ টাকা দাবি
- তরতাজা দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন ড. ইউনূস
- পোশাকশিল্পে বিশৃঙ্খলায় কারা?
- দুদকের মামলা নিয়ে বিতর্ক: চট্টগ্রাম জেনারেল হাসপাত...
- জনমত জরিপ, অভিজ্ঞদের মত: বিতর্কে জিতেছেন কমালা
- ঝুট ব্যবসার দ্বন্দ্বে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে ...
- সাগর-রুনি হত্যার তদন্ত কোন পথে? by রাশিম মোল্লা
- যেভাবে এগুবে সংস্কার কমিশন by মরিয়ম চম্পা
- ডেলিভারিম্যান ইয়াকুবের মায়ের চোখের পানি থামছে না b...
- মুক্ত জ্যাকুলিন
- আপা আপা বলা তানভীর নিজেই আ.লীগের হাতে নির্যাতিত, আ...
- শিগগির খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় মেডিকেল বোর্ড
- সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, তারপর নির্বাচনের চিন...
- ফাহিম সালেহ হত্যাকাণ্ড: অভিযুক্ত টাইরেস হাসপিলের ৪...
- আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পরীক্ষা করছে বাংলাদেশ ...
- ইকোনমিস্টের প্রতিবেদন: পদ্মার ইলিশ কলকাতায় হতাশা
- সংবিধানের যে ধারাগুলো স্বৈরাচার হওয়ার সুযোগ দেয় তা...
- ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে লন্ডভন্ড ভিয়েতনাম, ১৭৯...
-
▼
Sep 13
(42)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment