Thursday, February 13, 2020
প্রেম কত প্রকার ও কী কী? -আবদুল্লাহ আবু সায়ীদ এর প্রেম বই থেকে
প্রেম কত প্রকার ও কী কী? -আবদুল্লাহ আবু সায়ীদ এর প্রেম বই থেকে

ধরা
যাক, হঠাৎ নিরুপায়ের মতো আপনি টের পেলেন আপনার পাড়ার কোনো তন্বী সুন্দরী
আপনার দিনরাত্রির স্বপ্ন-অনুভূতির ভেতর জীবন্ত উপদ্রবের মতো ঘোরাফেরা শুরু
করেছে এবং আপনার দিনের শান্তি আর রাতের ঘুম নিশ্চিহ্ন করার পাঁয়তারা কষছে।
ধরা যাক, এই নরকযন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্যে মরিয়া হয়ে একদিন আপনি সেই
সুন্দরীর কাছে আপনার হৃদয়বেদনার কথা প্রকাশ করে ফেললেন। কিন্তু ফল হল আরও
হৃদয়বিদারক, সেই হৃদয়হীনা আপনার বেদনাকে পুরোপুরি পায়ের তলায় নিষ্পিষ্ট তো
করলেনই, উপরন্তু এসব অযথা বিষয়ে সময় নষ্ট না করে পরীক্ষায় ভালো ফল করার
জন্যে আপনাকে লেখাপড়ায় মনোনিবেশ করার পরামর্শ দিলেন। তরুণ প্রেমিক, বলুন,
তার কথা মেনে আপনি কি লক্ষ্মীছেলে হয়ে পড়াশোনায় ডুবে যাবেন? না। তাহলে তো
আপনি তাকে পাবেন না। তাকে পেতে হলে আপনাকে করতে হবে অন্যকিছু। দিন-তিনেক পর
আপনার বিমর্ষ মলিন অশ্রুবিধুর মুখখানা নিয়ে আবার তার সামনে গিয়ে হাজির হতে
হবে। প্রথমদিনের মতো একইভাবে আবার আপনাকে তার ভালোবাসা ভিক্ষা করতে হবে,
তাকে আপনার হৃদয়ন্ত্রণার একবার করে একইভাবে ফিরে-ফিরে আপনাকে তার সামনে
গিয়ে দাঁড়াতে হবে।
দাঁড়াতে দাঁড়াতে একসময় আপনি দেখবেন, যে সুন্দরী প্রথম দিন আপনাকে পুরোপুরি অগ্রাহ্য করেছিল সেই মেয়েটিই হয়ত আপনার ব্যাপারে কিছুটা নমনীয় হয়ে আসছে। হয়ত একসময় আপনাকে তার কিছুটা ভালোও লেগে গেছে। একই ব্যাপার প্রায় একই ব্যবধানে বারে বারে ফিরে ফিরে আসতে থাকলে তা একসময় আমাদের মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে থাকে। একসময় তা ভালো, লাগতেও শুরু করে। তার ব্যাপারেও তা হতে পারে। হয়ত আপনি তাকে পেয়েও যেতে পারেন।
আরও একটা উপায় আছে তাকে পাওয়ার। তা হল, আপনি যদি তার পেছনে নাছোড়বান্দার মতো লেগে থাকতে পারেন। না, কোনো অশালীন ও অশিষ্টভাবে নয়, ভদ্রভাবেই। কিছু বই থেকে তার নোট করা দরকার, আপনি এগিয়ে গিয়ে সেটা করে দিলেন। সে রেস্টুরেন্টে বিল দিতে যাচ্ছে, আপনি প্রায় জোর করেই তার বিলটা দিয়ে দিলেন। তার একটা রিকশা দরকার, আপনি ঝাঁপিয়ে পড়ে সেটা ডেকে দিলেন। তার কলমটা মাটিতে পড়ে গেছে, আপনি ছুটে গিয়ে সেটা তুলে দিলেন। এমনিভাবে প্রতিমুহূর্তে তার পেছনে লেগে থেকে তাকে তিক্ত অতিষ্ঠ করে তুলতে পারলেও বিরক্ত হয়ে একসময় সে আপনাকে প্রশ্রয় দিয়ে বসতে পারে।
কিন্তু বন্ধুরা, এসবভাবে পাওয়া, এ কী প্রেম? এ তো দয়া, করুণা। করুণার মধ্যে কি প্রেম থাকে? যাকে মানুষ একবার কোনো কারণে ছোট ভেবে কৃপা করে বসে তাকে কোনোদিন সে কি ভালোবাসতে পারে? না, করুণার মধ্যে ভালোবাসার স্থান নেই। কিছুক্ষণ আগে বলেছি: যাকে আমরা বড় বলে ভাবতে পারি তাকেই আমরা শুধু ভালোবাসা দিতে পারিÑতাকেই যাকে আমরা কোনো-না কোনো জায়গায় আমাদের চেয়ে বড় বলে অনুভব করি, বুঝতে পারি সে আমাদের ওপরে। যাকে দেখার জন্যে চোখদুটোকে ওপরের দিকে তুলতে হয়, যার বিস্ময়ের সীমা আমরা খুঁজে পাই না, সে-ই তো আমাদের ভালোবাসা। যে প্রতিমুহূর্তে আমাদের জীবনকে নতুন কিছু উপহার দেয়, চোখের সামনে অজানা জগতের ছবি তুলে ধরে, জোছনারাতে আমাদের নিয়ে স্বর্গের কিনারায় কিনারায় ঘুরে বেড়ায়, সেই মানুষের জন্যেই তো আমাদের যত আকুলতা, হৃদয়ের যত রোদন। তার জন্যেই তো রাধার মতো বর্ষণঢাকা পিচ্ছিল পথে আমাদের অভিসার।
সুধীবৃন্দ, প্রেম তাই আসলে শ্রদ্ধারই অন্য নাম। তাকেই আমরা ভালোবাসি যার সামনে ছোট হতে পেরে আমরা গৌরব বোধ করি। যাকে আমরা শ্রদ্ধা করতে বা বড় ভাবতে পারি না, তাকে আমরা অন্তত ভালোবাসা দিতে পারি না। এইজন্যে যাদের আমরা সহজে পেয়ে যাই তাদের ভালোবাসতে আমাদের এত কষ্ট হয়। যাদের ভেতরটাকে আমরা দিঘির টলটলে পানির মতো অনায়াসে পড়ে ফেলতে পারি তাদের জন্যে আমাদের প্রেম বাঁচে না। প্রেম চিরদিন তোলা থাকে দুর্লভের জন্যে, অপ্রাপণীয়ের জন্যে। তাদেরই আমরা চিরকাল ভালোবেসে যাই, যারা আমাদের ভেতর একটা না-পাওয়ার অনুভূতি, না-বোঝার বিস্ময় জাগিয়ে রাখতে পারে। যারা চির-অধরা, যারা ‘পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায় ডাক দিয়ে যায় ইঙ্গিতে’, যাদের মধ্যে রয়েছে এক রহস্যময়তার অন্ধকার, যে-রহস্যকে কোনোদিন জানা হবে না বলেই যার আকুতি আমাদের কোনোদিন ফুরোবে না।
বড়-র জন্যে আমাদের এই আকুতিই হল প্রেম। যাকে বড় বলে মনে হয়েছে বা মনের ভেতর যাকে বড় করে তুলে তার বিস্ময়ে অপলক হয়েছি, তার জন্যে আকুতিই প্রেম। তাকে হারানোর আশঙ্কার নামই প্রেমের আশঙ্কা। কৃষ্ণ আর রাধাÑকার মধ্যে আছে সত্যিকার ভালোবাসা? কার প্রেমের ভারী দীর্ঘশ্বাসে আকাশ-বাতাস আজও মদির? সে তো রাধা। কৃষ্ণের মধ্যে কি প্রেম আছে? যার জীবনে ষোলো শ’ গোপিনী, তার কি প্রেম থাকতে পারে? প্রেমের অপার্থিব পুলক যার ভেতর, অসহ্য দুঃখে রক্তমাখা গোলাপ হয়ে যে ফুটে আছে, সে তো রাধা। কৃষ্ণকে সে কেন এত ভালোবাসে? ভালোবাসে কারণ, সে তাকে ঠিকমতো বুঝে উঠতে পারে না। কৃষ্ণ তার তুলনায় অনেক বড়Ñঅনেক দুর্বোধ্য আর বৈভবময়; গাছের উঁচুতম ডালের সবচেয়ে অপার্থিব ফুল, যাকে সে কোনোদিন স্পর্শ করতে পারবে না। এতবড় বলেই তার প্রতিটা সুখের স্পর্শ এমন অগ্নিস্ফূলিঙ্গময় এমন অলৌকিক খুশিতে ভরা; তাকে না-পাওয়ার প্রতিটি মুহূর্ত এমন দুঃসহ আর রক্তাক্ত। কিন্তু কৃষ্ণের কাছে রাধা কী? ষোলো শ’ গোপিনীর একজন গোপিনী মাত্র। অস্তিত্বের তুচ্ছতা দিয়ে ঘেরা একজন অতি সাধারণ মানুষ। তার জন্যে কৃষ্ণের ভালোবাসা এত তীব্র এত জ্বালাময় হবে কী করে?
----৭----
একই কারণে বঙ্কিমের ‘কৃষ্ণকান্তের উইলে’ ভ্রমরের জন্যে গোবিন্দলালের ভালোবাসা প্রবল হয় নি, যেমন প্রচন্ড বা আত্মধ্বংসী হতে পারেনি তারাশঙ্করের ‘কবি’ উপন্যাসে ঠাকুরঝির জন্যে কবি নিতাইচরণের ভালোবাসা। ঠাকুরঝির সঙ্গে নিতাইচরণের অনেক দিনের পরিচয় কিন্তু তারা প্রথম দিনেই পরস্পরকে ভালোবাসেনি। ঠাকুরঝির কাছে প্রথমে নিতাই ছিল আর দশটা মানুষেরই মতো সাধারণ একজন মানুষ। ঠাকুরঝিও নিতাইয়ের কাছে তা-ই। তাই তাদের সম্পর্ক প্রেমের দিকে গড়ায়নি। কবে ঠাকুরঝি নিতাইকে ভালোবাসল? যেদিন সে নিতাইয়ের মধ্যে অপ্রত্যাশিতভাবে একজন অবিশ্বাস্য মানুষকে আবিষ্কার করল। চোখের সামনে দেখল, তার এতদিনের চেনা এই তুচ্ছ লোকটি আসলে একজন ‘কবি’। মঞ্চে দর্শকদের মুহুর্মুহু করতালিতে অভিনন্দিত ও ধন্য একজন ঈপ্সিত নায়ক। নিতাইয়ের জন্যে তার প্রেম তাই দেবতার জন্যে ভক্তের আত্মনিবেদনে উদ্বেল হয়ে উঠল। এইজন্যে এই প্রেম এত জন্মান্ধ ও আত্মধ্বংসী হয়েছে। কিন্তু ঠাকুরঝির জন্যে নিতাইয়ের প্রেম তো তা নয়! ঠাকুরঝি তো তার চোখে কোনো অসাধারণত্বের আলোতে জ্বলিত নয়। সে তো তার কাছে একটা সাধারণ মেয়ে। অনেক দিন ধরে যে-মেয়েটিকে সে ফিরে ফিরে দেখেছে সেই সামান্য মেয়ে। তাই তার মধ্যে প্রেমের সর্বগ্রাসী জ্বালা বা সর্বোচ্চ বৈভব কোনোটাই নেই। তাই যখন সে বুঝল এ প্রেম অনুচিত, সমাজের কাছে অগ্রহণীয়, বাস্তবে অসম্ভব, তখন সে বিমর্ষ হলেও ঠাকুরঝিকে ছেড়ে যেতে পেরেছে। যাবার সময় ঠাকুরঝিকে উদ্দেশ করে সে একটি চমৎকার কবিতা লিখে গেছে। কবিতাটি সুন্দর, কিন্তু আমার কাছে এ কবিতাকে ভালোবাসার উচ্চারণ মনে না হয়ে পরাজিত অক্ষমের আত্মসান্ত¡নার মতো লাগে। কিন্তু ঠাকুরঝি তো অত সহজে নিতাইকে ভুলতে পারেনি! সে নিজেকে ধ্বংস করে, নিজের অস্তিত্ব নিশ্চিহ্ন করে তার প্রেমের ঋণশোধ করেছে। এই হল প্রেম। যাকে আমরা আমাদের চেয়ে বড় ভেবে শ্রদ্ধা জানাতে বা যাকে নিয়ে বিস্মিত হতে পারি, এ তার জন্যেই কেবল তোলা। যে-মানুষকে নিয়ে আমরা গর্ব অনুভব করি তার প্রেম থেকে মুক্তি পাওয়া কঠিন।
অবশ্য একধরনের প্রেম আছে যা প্রধানত শ্রদ্ধার ওপর নির্ভর করে গড়ে ওঠে না; গড়ে ওঠে হৃদয়ের তপ্ত, উচ্ছ্রিত আবেগের ওপর নির্ভর করে। লাইলি-মজনু, শিরি-ফরহাদ, দেবদাস-পার্বতীর প্রেম এই ধরনের। পৃথিবীর অধিকাংশ প্রেমই এ জাতের। এ ধরনের প্রেম একটা জায়গায় বিপজ্জনক। এর ঘোর সহজেই কেটে যায়। এ ঠিক প্রেম নয়, মোহ। আমরা প্রায়ই শুনি, ‘প্রেম করে ওরা বিয়ে করেছিল, কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেল।’ কেন ছাড়াছাড়ি হয়ে গেল? কারণ তা প্রেম ছিল না, ছিল মোহ। মোহ বলে এই প্রেমের মরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এর কারণ, এর ভিত্তি মানুষের সবচেয়ে অনিত্য জিনিশ: আবেগ। ভারী তাড়াতাড়ি এ মরে যায়। আবেগ শেষ হলে এই প্রেম ঝরা ফুলের মতো পায়ের কাছে পড়ে থাকে। কাজেই এই ধরনের ক্ষণিক প্রেমকে বড় প্রেমের দলে আমরা ফেলতে পারি না।
কিন্তু যতরকম প্রেম পৃথিবীতে আছে তাদের মধ্যে যে প্রেম সবচেয়ে জোরালো, গভীর ও চিরস্থায়ী তার নাম হল ‘পরিপূরক প্রেম’। এই প্রেম ঠিক কেমন, প্রথমে তা বুঝিয়ে নিই। তারাশঙ্করের ‘কবি’ বইটির কথাই আবার ধরি। সেখানে নিতাইচরণ আর বসন দুজন দুজনকে ভালোবাসে। নিতাইচরণ গান লেখে গান গায়, বসন সে-গানের সঙ্গে নাচে। এখানে গায়ক ও কবি হিসেবে নিতাইচরণের প্রতিভা, সাফল্য ও সম্পূর্ণতা নির্ভর করছে বসনের শিল্পিত ও সৌকর্যময় নৃত্য পরিবেশনের ওপর, আর বসনের শিল্পীজীবনের সাফল্য ও দীপ্তি নির্ভর করছে নিতাইচরণের কবিত্ব ও সংগীতপ্রতিভার ওপর। অর্থাৎ দুজনার জীবনের পরিপূর্ণতা ও বিকাশ নির্ভর করে আছে পরস্পরের ওপর। এমন প্রেমের মৃত্যু হয় না। এই প্রেমে আবেগ বা শ্রদ্ধা তো আছেই, তার ওপর আছে দুটো জীবনের সম্পূর্ণতার নিশ্চয়তা। এখানে প্রেমের মৃত্যু কেবল প্রেমের নয়, দুটো জীবনের সম্ভাবনারই মৃত্যু। তাই এ প্রেম শুধু আবেগ বা শ্রদ্ধার স্বার্থে নয়, পুরো জীবনের স্বার্থে। এজন্যেই এ প্রেম চিরায়ু। এখানে প্রেমের মৃত্যু জীবন-বিয়োগের সমান।
-----৮-----
এ-ধরনের প্রেমে বিচ্ছেদ ঘটলে তা যে কী মর্মান্তিক হয়ে ওঠে তার উদাহরণ আছে নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্পে। সেই গল্পের নায়ক মোতালেফ একজন গাছি। গাছি হিসেবে সে ভারি সমর্থ। সুঠাম স্বাস্থ্যের অধিকারী মোতালেফ কলসি কলসি রস আনার সামর্থ্যরে ওপর। কাজেই তাদের দুজনের জীবন-সম্ভাবনা নির্ভর করছে দুজনার ওপর। এমন জায়গায় তাদের দুজনার মধ্যে যদি প্রেম থাকত তবে তা হত পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম। মাজু খাতুনের মধ্যে সে-প্রেম ছিলও। সুদর্শন সুঠাম বাকপটু গাছিকে সে সত্যি সত্যি ভালোবাসত। কিন্তু গোর বাঁধাল দুষ্ট মোতালেফ। মাজু খাতুনের বয়স হয়েছে। দেখতে সে সুবিধার নয়। এদিকে গ্রামের অষ্টাদশী মেয়ে ফুলবানুর রূপ ফুটফুটে ফুলের মতো। যদিও এরই মধ্যে সে এক স্বামীর হাত ঘুরে এসেছে কিন্তু তাতে কিছু এসে যায় না। সৌন্দর্যপিপাসু মোতালেফ ফন্দি আঁটল, মাজু খাতুনকে তালাক দিয়ে ফুলবানুকে বিয়ে করবে। কিন্তু এর জন্যে অনেক টাকা দরকার। তাই সে আরও খেজুরগাছ কেটে বেশি-বেশি রস আনতে লাগল আর মাজু খাতুনকে খাটিয়ে আরও বেশি গুড় তৈরি করাতে লাগল। মাজু খাতুন তো প্রতিভার আনন্দ আর ভালোবাসায় বুঁদ। কড়াইয়ের পর কড়াই রস জ্বাল দিয়ে গুড় বানিয়ে যায়, জানে না এই গুড় বেচার টাকা দিয়েই তার স্বামী আর-একজনকে বিয়ে করে ঘরে তোলার ফন্দি এঁটেছে। সত্যি সত্যি একসময় মোতালেফের বিয়ের টাকা জোগাড় হয়ে যায়। সে মাজু খাতুনকে তালাক দিয়ে ফুলবানুকে ঘরে নিয়ে আসে।
মোতালেফের প্রত্যাশা, ফুলবানুও মাজু খাতুনের মতো রস জ্বাল দিয়ে চমৎকার গুড় বানাবে, সারা হাটের মানুষ সে-গুড়ের প্রশংসায় পঞ্চমুখ হবে। ঘরে সুন্দরী স্ত্রী, বাজার গুড়ের সুনাম, এর চেয়ে কাম্য আর কী আছে গাছির জীবনে? কিন্তু ফুলবানু তা পারবে কেন? ভালো গুড় বানানো তো তার প্রতিভা নয়। সে তো মাজু খাতুনের প্রতিভা। ফুলবানু তো ফুল। নামেই তার প্রমাণ। সে তো আঙিনার একপাশে রূপ ছড়িয়ে ফুটে থাকার জন্যে। গনগনে চুলার আঁচে নিজের রূপ নষ্ট করার জন্যে সে তো জন্মায় নি। ফুলবানু ভালো গুড় বানাতে পারল না, হয়ত চাইলও না। বেশি-বেশি গাছ কেটে মোতালেফ রাশি-রাশি রস নিয়ে এল, কিন্তু তার রসের আয়োজন সব ব্যর্থ হয়ে গেল। বাজারে মোতালেফের সুনাম নষ্ট হল। তার ব্যবসা মজে এল। হৃদতগৌরব ও বিমর্ষ হয়ে সে অনুশোচনায় জ্বলে জ্বলে মরতে লাগল।
এদিকে মাজু খাতুনের বিয়ে হয়েছে নদীর ওপারের এক গ্রামে। তার বয়স্ক স্বামী দাঁড়িওয়ালা নাদির শেখ ভদ্র সভ্য ভালো মানুষ। মোতালেফের সঙ্গে তার পরিচয়ও আছে। একদিন রিক্ত ও নিঃশেষিত মোতালেফ সকালবেলায় প্রায় স্বপ্নাচ্ছন্নের মতো দুই হাতে দুই হাঁড়ি রস নিয়ে হাজির হল মাজু খাতুনের বাড়িতে। তার আশা, মাজু খাতুন এই দুহাঁড়ি রস জ্বাল দিয়ে গুড় বানিয়ে দেবে। মাজু খাতুনের স্বামী তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করল। খাতির করে তামাক খেতে দিল। কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠল অভিমানক্ষুব্ধ মাজু খাতুন। ঘরের বেড়ার ওপাশ থেকে বলে উঠল, ‘যাইতে কন এই বাড়ি গুনা, এখনই নাইমা যাইতে কন। একটুও কি সরম-ভরম নাই মনের মইধ্যে? কোন্ মুখে ওঠল আইসা এখানে? ক্যান?’ তার বুকের ভেতরকার প্রতারিতের অভিমান তখনো দাউদাউ জ্বলছে।
মোতালেফ আজ তালাক দেওয়া স্ত্রী মাজু খাতুনের সঙ্গে সরাসরি কথা বলার অধিকারী নয়। তবু তার কথা সে বলে। মাজু খাতুনের স্বামীকে উদ্দেশ করে বলে: ‘কন যে (রস) আনছে জ্বাল দিয়া গুড় বানাইয়া দেওয়ার জৈন্যে। সেই গুড় ধামায় কইরা হাটে নিয়া যাবে মোতালেফ মেঞা। নিয়া বেচবে অচেনা খইদ্দারের কাছে। এ-বছর এক ছটাক গুড়ও সে হাটে-বাজারে বেচতে পারে নাই। কেবল গাছ বাওয়াই সার হয়েছে তার।’
এই সামান্য গুড় বাজারে বেচে মোতালেফের লাভ হবে কতটুকু? না, মোতালেফ গুড়ের জন্যে মাজু খাতুনের কাছে যায় নি। গিয়েছিল গুড়ের উছিলায় তার অনুতপ্ত হৃদয়ের কষ্টের কথা তাকে জানিয়ে আসতে। বলতে যে: আমার ভুল হয়ে গেছে। আমার মৃত্যুর অধিক মৃত্যু হয়েছে। জীবনের সব অর্থ আনন্দ শেষ হয়ে গেছে।
এই হল পরিপূরক প্রেম। এর ভেতর মানুষ জীবনের সর্বোচ্চ শিখরকে এবং উত্তুঙ্গতম আনন্দকে স্পর্শ করে। থাকলেও সে জীবনকে ভরে রাখে। না-থাকলেও তাই-ই।
প্রেম মানুষকে অসহ্য কষ্ট দেয়। হয়ত জীবন ভরেই কাঁদায়। কিন্তু যে-সুখ দেয় তার সমকক্ষ বা তুলনীয় আর কিছু নেই। মানব-অস্তিত্বের এ সর্বোচ্চ প্রাপ্তি। হতে পারে তা সামান্য কয়েকটা মুহূর্তেরই জন্যে, কিন্তু ঐ অল্প সময়ে এ আমাদের যে-সোনালি স্বর্গলোকের বাসিন্দা করে, জীবনের ওপর সন্ধ্যার অনিন্দ্য আভা ছড়িয়ে দিয়ে যে-প্রাপ্তির গৌরবে অস্তিত্বকে অমরত্বের স্বাদ দেয়Ñতার চেয়ে বড়কিছু কেবল এ জীবনে কেন, কোনোখানে নেই। ধন্যবাদ।
>>>আবদুল্লাহ আবু সায়ীদ-এর বক্তৃতা সংগ্রহ থেকে নেয়া

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1424)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ▼ 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment