রুয়ান্ডায় গণহত্যার ওপর আর্কাইভস

রুয়ান্ডার রাজধানী কিগালিতে সে দেশের গণহত্যার ওপর একটি আর্কাইভস (মহাফেজখানা) গতকাল শুক্রবার খোলা হয়েছে। এই আর্কাইভসে রুয়ান্ডার গণহত্যা-সংশ্লিষ্ট হাজার হাজার নথি, ছবি, রেকর্ডকৃত কথাবার্তা, ভিডিও দৃশ্যসহ আরও অনেক কিছু রয়েছে। এ ছাড়া প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন বিবরণও এতে রয়েছে।
১৯৯৪ সালের ওই গণহত্যায় রুয়ান্ডার প্রায় আট লাখ লোক নিহত হয় বলে ধারণা করা হচ্ছে। রুয়ান্ডা সরকার ও গণহত্যাবিরোধী ব্রিটিশ প্রতিষ্ঠান এজিস ট্রাস্ট এই আর্কাইভসটি প্রতিষ্ঠা করে।
বিশ্লেষকেরা মনে করছেন, এই আর্কাইভস ১৯৯৪ সালের ভয়াবহ গণহত্যা সম্পর্কে মানুষকে নতুন করে অনেক কিছু জানার সুযোগ দেবে।