Saturday, December 11, 2010
রাজনৈতিক আলোচনা- শহীদুল্লা কায়সারঃ রাজনৈতিক সৃষ্টিশীলতা by সৈয়দ আজিজুল হক
রাজনৈতিক আলোচনা- শহীদুল্লা কায়সারঃ রাজনৈতিক সৃষ্টিশীলতা by সৈয়দ আজিজুল হক
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার (১৯২৬-১৯৭১) পেশায় যদিও ছিলেন সাংবাদিক, কিন্তু তাঁর জীবনচেতনার মর্মমূলটি ছিল সামগ্রিকভাবে রাজনীতি দ্বারা পরিব্যাপ্ত।
এই রাজনীতিরও মূল কথা ছিল ঔপনিবেশিকতার বিরুদ্ধে দেশ, সমাজ ও জীবনের মুক্তি সাধন। দুটি উপনিবেশবাদী শক্তির বিপক্ষে তাঁকে হতে হয়েছিল সংগ্রামশীল—একটি ব্রিটিশ, আরেকটি পাকিস্তানি। এর প্রথমটির শৃঙ্খল থেকে মুক্তির আস্বাদ তিনি পেয়েছিলেন ছাত্রজীবনেই; যদিও সেই আনন্দের সঙ্গে যুক্ত হয়েছিল দেশ বিভাগের যন্ত্রণা,
কিন্তু দ্বিতীয় শোষণজাল ছিন্ন হওয়ার চূড়ান্ত মুহূর্তে নিজ জীবনকেই তাঁর উৎসর্গ করতে হয়েছিল। পাকিস্তানি চেতনার বিরুদ্ধে তাঁর সংগ্রামের পথটি ছিল খুবই বন্ধুর। শুরুতেই শিক্ষাজীবন অসমাপ্ত রাখতে হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানার কারণে। বেশ কয়েক বছরের আত্মগোপনতার মধ্যেই ভাষা আন্দোলনের পরপর গ্রেপ্তার হন তিনি। মাঝে বছর দুয়েকের মুক্তজীবন ছাড়া ১৯৬২ সাল পর্যন্ত চলে তাঁর দীর্ঘ কারাবাস। এই কারাজীবনেই স্ত্রীবিচ্ছেদের মর্মান্তিক যাতনা ভোগ করতে হয়েছে তাঁকে। আবার এই যন্ত্রণার মধ্যেই তিনি ফুটিয়ে তুলেছেন সৃজনশীলতার অজস্র ফুল। কারাপ্রকোষ্ঠেই তিনি রচনা করেছেন বেশ কয়েকটি উপন্যাস। এর মধ্যে দুটি—সারেং বৌ (১৯৬২) ও সংশপ্তক (১৯৬৫)—তাঁকে এনে দিয়েছে ঔপন্যাসিক হিসেবে খ্যাতি। অর্জন করেছেন আদমজি ও বাংলা একাডেমী পুরস্কার।
কিন্তু দ্বিতীয় শোষণজাল ছিন্ন হওয়ার চূড়ান্ত মুহূর্তে নিজ জীবনকেই তাঁর উৎসর্গ করতে হয়েছিল। পাকিস্তানি চেতনার বিরুদ্ধে তাঁর সংগ্রামের পথটি ছিল খুবই বন্ধুর। শুরুতেই শিক্ষাজীবন অসমাপ্ত রাখতে হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানার কারণে। বেশ কয়েক বছরের আত্মগোপনতার মধ্যেই ভাষা আন্দোলনের পরপর গ্রেপ্তার হন তিনি। মাঝে বছর দুয়েকের মুক্তজীবন ছাড়া ১৯৬২ সাল পর্যন্ত চলে তাঁর দীর্ঘ কারাবাস। এই কারাজীবনেই স্ত্রীবিচ্ছেদের মর্মান্তিক যাতনা ভোগ করতে হয়েছে তাঁকে। আবার এই যন্ত্রণার মধ্যেই তিনি ফুটিয়ে তুলেছেন সৃজনশীলতার অজস্র ফুল। কারাপ্রকোষ্ঠেই তিনি রচনা করেছেন বেশ কয়েকটি উপন্যাস। এর মধ্যে দুটি—সারেং বৌ (১৯৬২) ও সংশপ্তক (১৯৬৫)—তাঁকে এনে দিয়েছে ঔপন্যাসিক হিসেবে খ্যাতি। অর্জন করেছেন আদমজি ও বাংলা একাডেমী পুরস্কার।
এই মেধাবী রাজনীতিক, সাংবাদিক ও প্রতিভাবান ঔপন্যাসিকের জীবন তাই বর্ণাঢ্যতায় ভরা। শুধু উপন্যাস নয়, তিনি লিখেছেন কবিতা, গল্প ও নাটক। আর সাংবাদিক জীবনে নিয়মিতভাবেই তাঁকে লিখতে হয়েছে রাজনৈতিক বিশ্লেষণমূলক রচনা এবং সমাজ, অর্থনীতি ও সংস্কৃতিবিষয়ক বিচিত্রমুখী পরিক্রমা। এভাবে সর্বাংশে রাজনীতিমনস্ক এবং রাজনৈতিক সংগ্রামে ব্যাপৃত ব্যক্তিটি শেষ পর্যন্ত প্রতিভাত হলেন লেখক হিসেবে। তাঁর লেখকসত্তার মধ্যেই ব্যাপ্ত হয়ে আছে তাঁর রাজনৈতিক চেতনা ও জীবনসংগ্রামের সমস্ত বীজ। তাঁর মননশীলতা ও সৃজনশীলতার প্রবল দুই ধারাই শেষ পর্যন্ত মিলিত হয়েছে সার্থকতার একটি বিন্দুতে।
শহীদুল্লা কায়সারের সর্বাধিক আলোচিত উপন্যাস দুটি সারেং বৌ ও সংশপ্তককে যদি আমরা বিশ্লেষণের কেন্দ্রে স্থাপন করি, তাহলেই স্বচ্ছ হয়ে উঠবে এই রাজনৈতিক চেতনার বিষয়টি। দুটি উপন্যাসেরই পটভূমিতে রয়েছে আমাদের গ্রামীণ বাস্তবতা। প্রথমটিতে চিরায়ত সমস্যারই ব্যাপ্তি, অস্পষ্ট সমকালের অভিঘাত-আলোড়ন। কিন্তু দ্বিতীয়টিতে সমকালীন রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতিসৃষ্ট পরিবর্তন রেখাটি দিবালোকের মতো স্পষ্ট; যদিও চিরকালীন মানবিক সত্যগুলোর উন্মোচনকেও লেখক গুরুত্ব সহকারেই বিবেচনায় নিয়েছেন।
অপ্রত্যক্ষ রাজনীতি
তবে প্রশ্ন উঠতে পারে সারেং বৌ নিয়ে। এখানে রাজনীতি কোথায়? কদম সারেঙের দীর্ঘ প্রবাসকালে তার স্ত্রী নবিতুনের নিঃসঙ্গ জীবনসংগ্রামের কাহিনি নিয়েই উপন্যাসটি তাৎপর্যমণ্ডিত। স্বামীর অনুপস্থিতি, তার প্রেরিত অর্থ ও চিঠি ষড়যন্ত্রমূলকভাবে আত্মসাৎ প্রভৃতিই নবিতুনের অর্থনৈতিক ও মানসিক নিরাপত্তাকে করেছে বিঘ্নিত। যৌবনদীপ্ত দেহসৌন্দর্যের কারণেও প্রোষিতভর্তৃকা এই নারীর জন্য বৈরী হয়ে উঠেছে পরিস্থিতি। লুন্দর শেখ নামক গ্রামীণ বিত্তবানের লালসাতাড়িত সক্রিয়তা নবিতুনের অস্তিত্ব রক্ষার লড়াইকে আরও কঠিন করে তুলেছে। জীবন রক্ষা ও সম্ভ্রম রক্ষা—এই দ্বিবিধ সংগ্রামশীলতার মধ্যে নবিতুনের সংযম, পতিপরায়ণতা, সাহস ও প্রত্যুৎপন্নমতিত্ব প্রশংসনীয়। কিন্তু কদম সারেঙের গ্রামে ফেরার পরও বন্ধ হয়নি লুন্দর শেখের ষড়যন্ত্রমূলক সক্রিয়তা। নবিতুনের চরিত্রে কলঙ্ক আরোপ করে কদম সারেঙের মনকে স্ত্রী সম্পর্কে বিষিয়ে তুলে সে তার ব্যর্থতার প্রতিশোধ নিতে তৎপর হয়েছে।
বিত্তবানদের নারীলালসা আমাদের গ্রামীণ বাস্তবতার এক চিরায়ত সমস্যা। লেখক এর সঙ্গে যুক্ত করেছেন প্রবাসে কর্মরত স্বামীর অনুপস্থিতি এবং ডাকঘরের মাধ্যমে তার অর্থ প্রেরণবিষয়ক জটিলতাকে। এখানেই উপনিবেশবাদের রাজনীতির সঙ্গে সমস্যাটিকে যুক্ত করে ফেলেছেন লেখক। এই যে একটি বিশেষ অঞ্চলের মানুষের সারেঙের চাকরি নিয়ে জাহাজে গমন, কৃষিজীবন থেকে উন্মূলিত হওয়া, কৃষিকাজে আগ্রহ হারিয়ে সমুদ্রযাত্রায় আকৃষ্ট হওয়া, বিভিন্ন দেশ ভ্রমণ, বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয়, মাদক ব্যবসায় সংযুক্তিসহ পরনারী সম্ভোগে সংস্কারশূন্য হওয়া—এ সবকিছুই উপনিবেশবাদসৃষ্ট নতুন জীবনসংকট। উপনিবেশবাদ শুধু শহুরে শিক্ষিত মধ্যবিত্তই সৃষ্টি করেনি, তাদেরই শুধু নিজ সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করেনি, গ্রামীণ অশিক্ষিত জনমানসেও সৃষ্টি করেছে বহির্মুখী প্রবণতা, কেন্দ্রসম্পর্কিত আকর্ষণ। উপনিবেশবাদী শাসনের মধ্য দিয়ে এ দেশে যে যন্ত্রের আগমন ঘটেছে, তা নবিতুনের পুরোনো ধারার উপার্জনব্যবস্থাকে ধ্বংস করেছে। এই একই সূত্রে সৃষ্ট ডাকঘর আমাদের যোগাযোগব্যবস্থাকে উন্নত করলেও সেখানকার দুর্নীতি এ পদ্ধতির সংকটকেও করেছে তীব্রতর।
তবে এই উপন্যাসে লেখক রাজনীতির এই সংকটকে রাজনীতির মাধ্যমে মীমাংসা করার পথে অগ্রসর হননি। তিনি দাম্পত্যজীবনে সৃষ্ট মানবীয় ঝড়কে প্রাকৃতিক ঝড়ের মাধ্যমে শান্ত করার একটি নান্দনিক কৌশল অবলম্বন করেছেন। এ ক্ষেত্রে লেখকের শৈল্পিক নিষ্ঠা ও কল্পনার ঐশ্বর্য আমরা প্রত্যক্ষ করি। উপন্যাসের আরও অন্তত দুটি ক্ষেত্রে লেখকের শৈল্পিক উদ্ভাবনার মৌলিকত্ব লক্ষ করে আমরা অভিভূত হই। পাটখেতে লুন্দর শেখের আক্রমণ থেকে আত্মরক্ষাকল্পে নবিতুনের প্রত্যাক্রমণমূলক কৌশলটির পাশাপাশি উপন্যাসের শেষ পর্যায়ে স্বামীর জীবনরক্ষাকল্পে নবিতুনের মধ্যে সংস্কারশূন্য জননীসত্তার জাগরণ—এই উভয় ক্ষেত্রের অভিনবত্ব পাঠককে চমৎকৃত করে।
অপরোক্ষ রাজনীতি
গ্রামীণ পটভূমিতে নারীর আত্মরক্ষার এরূপ বুদ্ধিদীপ্ত কৌশলের ব্যবহার সংশপ্তক উপন্যাসেও ঘটেছে। হুরমতি কর্তৃক রমজানের কান কাটার ঘটনা এর প্রমাণ। এ উপন্যাসেও বিত্তবানদের লালসার বিপরীতে নারীর অসহায়ত্ব পরস্ফুিটিত। এই নিরুপায়ত্বকে আরও প্রতিকারহীন করে তুলেছে ধর্মতন্ত্রসৃষ্ট সমাজের রক্ষণশীলতা ও পুরুষতন্ত্রের আধিপত্য; হুরমতির অবৈধ সন্তানধারণের বিচারকার্যের মধ্যে যার প্রকাশ ঘটেছে। এ ছাড়া ১৪ বছরের রাবুকে ৬০ বছরের পীরের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনায়ও স্পষ্ট এর পরিচয়। তবে এ উপন্যাসের তাৎপর্যের দিক হলো, এসবের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে এবং খোঁজা হয়েছে প্রতিকারের পথ।
এ উপন্যাসে সমকালের রাজনৈতিক ঘটনাবলি ও তৎসৃষ্ট পরিবর্তন প্রক্রিয়ার অভিঘাতটি স্পষ্ট। ১৯৩৭ সাল থেকে ১৯৪৭-পরবর্তী কয়েক বছরের মধ্যে বিস্তৃত এর ঘটনাকাল। এ সময় সংঘটিত পাকিস্তান আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, পাকিস্তান সৃষ্টি ও বাংলাভাগের ঐতিহাসিক ঘটনাবলি উপন্যাসের কাহিনিকে নিয়ন্ত্রণ করেছে। এসব ঘটনার নেপথ্য নায়ক উপনিবেশবাদ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণই এ দেশের প্রধান দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদের বীজ বপন করেছে, যা এই শাসনের শেষ পর্যায়ে মহীরুহে পরিণত হয়ে তার বিষবাষ্প দিয়ে এখানকার রাজনীতির আকাশকে করেছে সম্পূর্ণ আচ্ছন্ন। এ ঘটনাধারায়ই রাজনীতিতে সক্রিয় জাহেদ পাকিস্তান আন্দোলনে যুক্ত হয়ে মনুষ্যত্বের চেয়ে মুসলমানিত্বকে বড় করে দেখেছে, কিন্তু পাকিস্তান সৃষ্টির পর এর অন্তঃসারশূন্যতা উপলব্ধির মাধ্যমে সামগ্রিক সমাজমুক্তির সংগ্রামে করেছে আত্মনিবেদন।
রাষ্ট্রীয়-রাজনৈতিক পরিবর্তন অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রকে যেমন বদলে দেয়, তেমনি মানবমনেরও রূপান্তর সাধন করে। জাহেদের রাজনৈতিক চিন্তাধারার রূপান্তরশীলতার পাশাপাশি রাবুর মনোজাগতিক পরিবর্তনসূত্রটিও এ উপন্যাসে স্পষ্ট হয়ে উঠেছে। ১৪ বছরের যে রাবু ৬০ বছরের বরের সঙ্গে বিয়ের ব্যাপারে পিতার সিদ্ধান্তকে অগ্রাহ্য করতে পারেনি, বরং পিতাকে সমর্থনই করেছে; সেই রাবুই এ ঘটনার নয় বছর পর শিক্ষাদীক্ষা লাভের মধ্য দিয়ে নতুন চেতনায় জাগ্রত হয়ে নিজ স্বামীকে সরাসরি ও সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। মনোজাগতিক এ রূপান্তর প্রক্রিয়ায় অংশীভূত হয়েছে এ উপন্যাসের সেকান্দর মাস্টার, হালিমা, লেকু, হুরমতি, মালুসহ অনেকেই।
রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের অভিঘাতে রাষ্ট্রব্যবস্থাসহ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে কী বিপুল পরিবর্তনের সূচনা ঘটে, তারও এক অমূল্য দলিল হয়ে উঠেছে এ উপন্যাস। গ্রামীণ পটভূমিতে আমরা দেখি, এই কালপর্বে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটছে এবং তার স্থলে গড়ে উঠছে নব্য পুঁজিতন্ত্র। সামন্ততান্ত্রিক মূল্যবোধে আচ্ছন্ন ফেলু মিঞা তালুকদারি রক্ষা ও তার বৃদ্ধির মধ্যে জীবনের সার্থকতা খুঁজলেও কালের অভিঘাতে ক্রমশ ক্ষয়িষ্ণুতার দিকে ধাবিত হয়। আর তারই কর্মচারী রমজান বিশ্বযুদ্ধ ও দুর্ভিক্ষের মধ্যে কালোবাজারি ও নারী ব্যবসার মাধ্যমে হয়ে ওঠে বিপুল পুঁজির মালিক। একই ঘটনা ঘটে ব্যবসায়ী রামদয়ালের ক্ষেত্রেও। ১৯৪৭-এর দেশভাগের ঘটনায় রামদয়ালেরা এ দেশ ত্যাগ করলে নীতি-আদর্শহীন রমজানের পক্ষে আরও বেশি বিত্ত অর্জনের সুযোগ সম্প্রসারিত হয়। পাকিস্তান সৃষ্টির এই রাষ্ট্রীয় পরিবর্তনে নব্য পুঁজিতন্ত্রের প্রতিভূ রমজানরাই সমাজে একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ পায়। অন্যদিকে ফেলু মিঞাদের সামন্ততান্ত্রিক অর্থনীতি ও মূল্যবোধ—দুয়েরই পতন ঘটে। অর্থনৈতিক শক্তি অর্জনের ফলে বংশপরিচয়হীন রমজান কাজী রমজানে পরিণত হয়েই তুষ্ট থাকে না, নিজ নামানুসারে স্কুলের নতুন নামকরণেও কার্যকর চাপ প্রয়োগ করে।
লেখক এ উপন্যাসে সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির এই পরিবর্তন প্রক্রিয়াটিকে একটি চলমান ধারা হিসেবেই চিহ্নিত করেছেন। ফেলু মিঞা থেকে রমজান—এখানেই শেষ নয়। নতুন দেশে আরেকটি ধারাও সৃষ্টি হচ্ছে, যার মূলে রয়েছে প্রকৃত মানবমুক্তির আকাঙ্ক্ষা। রাবু, জাহেদ, সেকান্দর মাস্টার, লেকু, মালু, হুরমতি প্রমুখ এই ধারাকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। এই ধারারই চেতনায় গড়ে উঠছে নতুন স্কুল, যেখানে সেকান্দর মাস্টার শিক্ষকতা করার সিদ্ধান্ত ব্যক্ত করে। রাজনীতির এই নতুন ধারার অন্তর্ময় বাণীই পরস্ফুিটিত হয় জাহেদের মুখ থেকে, ‘এক ধারায় নয়, বহু ধারায় প্রবাহিত মানুষের জীবন। যদি শুকিয়ে যায়, যদি রুদ্ধ হয় একটি ধারা, আর এক ধারায় জীবন বয়ে চলে সার্থকতার পানে। এটাই জীবনের ধর্ম। সহস্র ধারায় জীবনের বিকাশ, অজস্র পথে তার পূর্ণতা।’
জাহেদের মধ্য দিয়ে শহীদুল্লা কায়সারের রাজনৈতিক চেতনা ও জীবনাদর্শই ব্যক্ত হয়। যে আদর্শের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয় উপনিবেশবাদী মানসিকতা ও তার রাজনীতি। এতে ধ্বনিত হয় নতুন কালের স্পন্দনসহ মানবসমাজের শোষণমুক্তির লক্ষ্যে আশাবাদের সুর। এভাবে রাজনীতি ও কালই হয়ে ওঠে এ উপন্যাসের প্রকৃত নায়ক। মানবের প্রকৃত কল্যাণ সাধনই যে রাজনীতির লক্ষ্য।
===============================
আনোয়ার পাশাঃ জাতিরাষ্ট্রের অংশ ও প্রেরণা মুনীর চৌধুরীঃ তাঁর নাটক জেগে ওঠার গল্প এখন শুনবেন বিশ্ব-সংবাদ বাঘ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০১০ তাঁরা সমালোচিত, আমরা বিব্রত মুজিবকে নিয়ে সিরাজের একমাত্র লেখা ঢাকা সিটি করপোরেশন বিভক্তির উদ্যোগ মহাস্থানগড়ের ধ্বংস-পরিস্থিতিঃ পর্যবেক্ষণ ওয়ান-ইলেভেনের চেয়ে ভয়াবহ দুর্যোগ আসছে! ডিসেম্বরঃ গৌরব ও গর্বের মাস উইকিলিকস বনাম যুক্তরাষ্ট্র দুর্নীতি বেড়েছে দুনিয়াজুড়ে উইকিলিকসঃ বাঘের ঘরে ঘোগ আইন অপূর্ণাঙ্গঃ মানবাধিকার লঙ্ঘনের বিচার কঠিন ১০০ কোটি ডলারে ঋণঃ ভারতের সিদ্ধান্তই চুড়ান্ত ট্রেন দুর্ঘটনাঃ চালকের ভুল নাশকতারও গন্ধ! ‘যুদ্ধ’ চালিয়ে যাওয়ার ঘোষণা উইকিলিকস সমর্থকদের কানকুনঃ মুমূর্ষু পৃথিবীর নিষ্ঠুর মানুষ নারীর হার-নারীর জিত, বেগম রোকেয়া প্রাসঙ্গিক সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দুর্নীতির বীজ লুক্কায়িত বরুণ রায়—কিংবদন্তিতুল্য এক ব্যক্তিত্ব মুক্তির গান এক-এগারোর জুজুটাকে হিমাগারে পাঠান জব্দকৃত অর্থ ফিরিয়ে দিয়ে জাতীয় অর্থনীতিতে জাগরণ সৃষ্টি করুন সংসদীয় গণতন্ত্রের গল্পসল্প রাষ্ট্রীয় সমাজে চিন্তা করার স্বাধীনতার প্রয়োজন বাঙালের জলবায়ু দর্শন: ইঁদুরই কি শ্রেষ্ঠ জীব প্রকৃতি- পাহাড়টির সঙ্গে ধ্বংস হবে ঐতিহ্যও স্মরণ- আজও প্রাসঙ্গিক বেগম রোকেয়া আলোচনা- উইকিলিকসঃ জুলিয়ান অ্যাসাঞ্জের ত্রিমুখী সংগ্রাম মুক্তিযুদ্ধ- মুজিব বললেনঃ তোমাদের এখনই ঢাকা ত্যাগ করা উচিত আলোচনা- ডিজিটাল-প্র্রযুক্তিই মানুষকে আরও বেশি মানবিক করে! খবর- সংরক্ষিত বনে শুঁটকিপল্লি
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
লেখকঃ সৈয়দ আজিজুল হক
এই সাহিত্যালোচনা'টি পড়া হয়েছে...
আনোয়ার পাশাঃ জাতিরাষ্ট্রের অংশ ও প্রেরণা মুনীর চৌধুরীঃ তাঁর নাটক জেগে ওঠার গল্প এখন শুনবেন বিশ্ব-সংবাদ বাঘ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০১০ তাঁরা সমালোচিত, আমরা বিব্রত মুজিবকে নিয়ে সিরাজের একমাত্র লেখা ঢাকা সিটি করপোরেশন বিভক্তির উদ্যোগ মহাস্থানগড়ের ধ্বংস-পরিস্থিতিঃ পর্যবেক্ষণ ওয়ান-ইলেভেনের চেয়ে ভয়াবহ দুর্যোগ আসছে! ডিসেম্বরঃ গৌরব ও গর্বের মাস উইকিলিকস বনাম যুক্তরাষ্ট্র দুর্নীতি বেড়েছে দুনিয়াজুড়ে উইকিলিকসঃ বাঘের ঘরে ঘোগ আইন অপূর্ণাঙ্গঃ মানবাধিকার লঙ্ঘনের বিচার কঠিন ১০০ কোটি ডলারে ঋণঃ ভারতের সিদ্ধান্তই চুড়ান্ত ট্রেন দুর্ঘটনাঃ চালকের ভুল নাশকতারও গন্ধ! ‘যুদ্ধ’ চালিয়ে যাওয়ার ঘোষণা উইকিলিকস সমর্থকদের কানকুনঃ মুমূর্ষু পৃথিবীর নিষ্ঠুর মানুষ নারীর হার-নারীর জিত, বেগম রোকেয়া প্রাসঙ্গিক সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দুর্নীতির বীজ লুক্কায়িত বরুণ রায়—কিংবদন্তিতুল্য এক ব্যক্তিত্ব মুক্তির গান এক-এগারোর জুজুটাকে হিমাগারে পাঠান জব্দকৃত অর্থ ফিরিয়ে দিয়ে জাতীয় অর্থনীতিতে জাগরণ সৃষ্টি করুন সংসদীয় গণতন্ত্রের গল্পসল্প রাষ্ট্রীয় সমাজে চিন্তা করার স্বাধীনতার প্রয়োজন বাঙালের জলবায়ু দর্শন: ইঁদুরই কি শ্রেষ্ঠ জীব প্রকৃতি- পাহাড়টির সঙ্গে ধ্বংস হবে ঐতিহ্যও স্মরণ- আজও প্রাসঙ্গিক বেগম রোকেয়া আলোচনা- উইকিলিকসঃ জুলিয়ান অ্যাসাঞ্জের ত্রিমুখী সংগ্রাম মুক্তিযুদ্ধ- মুজিব বললেনঃ তোমাদের এখনই ঢাকা ত্যাগ করা উচিত আলোচনা- ডিজিটাল-প্র্রযুক্তিই মানুষকে আরও বেশি মানবিক করে! খবর- সংরক্ষিত বনে শুঁটকিপল্লি
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
লেখকঃ সৈয়দ আজিজুল হক
এই সাহিত্যালোচনা'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1607)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
December
(884)
-
▼
Dec 11
(36)
- আলোচনা- এ মাটির মায়ায় by ইকবাল হোসাইন চৌধুরী
- আলোচনা- মধ্যবিত্তের উত্থান, না ভোক্তাশ্রেণীর উদ্ভব...
- গল্পালোচনা- হিমালয়ের পায়ের কাছেঃ গোধূলির ছায়াপথে b...
- রাজনৈতিক আলোচনা- পতিত স্বৈরাচারের আস্ফালন ও আওয়ামী...
- ইংল্যান্ডের বিপক্ষে হিলের সেঞ্চুরি
- রুয়ান্ডায় গণহত্যার ওপর আর্কাইভস
- অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাতে জীবনযাত্রা বিপর্যস্ত চারজন...
- হাইতিতে নির্বাচনের ফলাফল পর্যালোচনা করা হবে
- যুক্তরাষ্ট্রে আয়কর ছাড়ের মেয়াদ বাড়বে
- ব্রিটেনে শীত কমবে পোল্যান্ডে আরও চারজনের মৃত্যু
- মিয়ানমার গোপন পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে
- ‘আজীবন ক্ষমতায় থাকতে চান মিসরের প্রেসিডেন্ট’
- মুজিবকে নিয়ে সিরাজের একমাত্র লেখা by সেলিম রেজা নূর
- বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০১০ by আইন ও সালি...
- ইসলামে প্রতিবন্ধীদের অধিকার by মুহাম্মদ আবদুল মুনি...
- ফের হামলা হলে শত্রু নির্মূল করার ঘোষণা দ. কোরিয়ার
- বসতি স্থাপন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনা সম্ভব নয়
- মিসিসিপি বিমানবন্দরে ভারতীয় রাষ্ট্রদূতের দেহ তল্লা...
- বিশ্বে প্রতি চারজনে একজন ঘুষ দেন
- ১৩ লাখেরও বেশি অভিবাসীর যুক্তরাষ্ট্রে বৈধ হওয়ার সুযোগ
- জনগণের চাহিদার প্রতিফলন ঘটাতে অংশীদারিমূলক বাজেট দ...
- খুলনায় জুট প্রেস শ্রমিকদের ধর্মঘট অব্যাহত, পাট রপ্...
- স্বনামধন্য ব্যাংকার লুৎফর রহমান সরকারকে সংবর্ধনা
- নজিরবিহীন দরপতন খতিয়ে দেখতে তদন্ত্ত কমিটি গঠন
- নাভানা রিয়েল এস্টেট পুঁজিবাজারে আসছে
- মালয়েশিয়া যাচ্ছে ভারোত্তোলন দল
- বেনজেমা আর আর্সেনালের রাত
- খবর, প্রথম আলোর- ৪০ বছর পড়ে থাকা লাশটার সৎকার করতে...
- এই কি আমাদের মানবাধিকার? by অ্যাডভোকেট এলিনা খান
- চারু শিল্প- ঐতিহ্যের মধ্যে সমকাল by নির্লিপ্ত নয়ন
- সাহিত্যালোচনা- কেমন দেখতে চাইঃ ঢাকা আন্তর্জাতিক বই...
- সাহিত্যালোচনা- দ্রীপ প্রতিভার দ্যুতিময় স্মারক by ক...
- গল্প- বৃষ্টি by শওকত চৌধুরী
- রাজনৈতিক আলোচনা- শহীদুল্লা কায়সারঃ রাজনৈতিক সৃষ্টি...
- সাহিত্যালোচনা- আনোয়ার পাশাঃ জাতিরাষ্ট্রের অংশ ও প্...
- সাহিত্যালোচনা- মুনীর চৌধুরীঃ তাঁর নাটক by আনিসুজ্জ...
-
▼
Dec 11
(36)
-
▼
December
(884)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ইসরায়েল
ফুটবল খেলা
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
সন্ত্রাস
আফ্রিকা
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
ছুটির দিনে
মুহাম্মদ আবদুল মুনিম খান
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
হিন্দু
আলী যাকের
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
স্বাস্থ্য
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
জাপান
রঙের মেলা
ঐতিহ্য
লেবানন
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
জীবনযাপন
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
পরিবেশ-জীববৈচিত্র্য
রসালোচনা
কলকাতা
কামরুজ্জামান মিলু
বরগুনা
আনু মুহাম্মদ
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
Exclusive
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
ইয়েমেন
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
কুষ্টিয়া
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
জনস্বাস্থ্য
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
প্রযুক্তি
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
কাতার
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
শিশির মোড়ল
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
আরব আমিরাত বা দুবাই
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
Fantastic
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
ইসলাম
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
জোহরান মামদানি
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইহুদি
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
গণমাধ্যম
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
ওমান
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment