কলকাতা by শুভ্র সাহা

'কলকাতা' অবিভক্ত বাঙলা ও বাঙালির কৃষ্টি, বাঙালির শিল্প-সাহিত্য ও সভ্যতার এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান। আবার কলকাতা মানেই গঙ্গার ঘাট, ভোরের ট্রাম, চক্ররেল, হাওড়া ব্রিজ, টানা রিকশা। এমনই অজস্র চালচিত্রের শহর; রবীন্দ্রনাথ, সত্যজিতের এ শহরে যেমন বিছিয়ে রয়েছে ইতিহাসের হাজারো গলি-ঘুপচি, তেমনি জীবনের নানা রূপ-বৈচিত্র্যে কলকাতা একই সঙ্গে অন্ধকারাচ্ছন্ন এবং রঙিন। এ কারণেই হয়তো কবির ভাষায়, আমরা পাই 'এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা'।