Sunday, August 17, 2025
গার্ডিয়ানের রিপোর্ট: গাজা দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
গার্ডিয়ানের রিপোর্ট: গাজা দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
অন্যদিকে হামলা চলছেই। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সর্বশেষ হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। ইসরাইলি অভিযানে ইতিমধ্যেই সেখান থেকে কমপক্ষে ৬১ হাজার বেসামরিক নিহত হয়েছেন। সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষ। সেই অনাহারী, দুর্ভিক্ষকবলিত মানুষের ওপরও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী বলছে, রোববার থেকে গাজার বাসিন্দাদের তাঁবু ও অন্যান্য আশ্রয় সরঞ্জাম দেয়া হবে যাতে তাদের যুদ্ধক্ষেত্র থেকে দক্ষিণে সরিয়ে নেয়া যায়। তবে তারা বলেনি কবে থেকে এই গণউচ্ছেদ শুরু হবে। ইসরাইল একাধিকবার তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এও বোমা বর্ষণ করেছে। শনিবার দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে একটি শিশুকন্যা ও তার বাবা-মা নিহত হয়েছেন ইসরাইলি বিমান হামলায়। আল-মাওয়াসিকে এর আগে মানবিক অঞ্চল ঘোষণা করেছিল ইসরাইল।
আল-মাওয়াসি এখন গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলের একটি। কারণ ইসরাইল মানুষদের ওই নির্জন এলাকায় ঠেলে দিয়েছে। কিন্তু গত সপ্তাহে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, আসন্ন অভিযান আল-মাওয়াসি, গাজা সিটি এবং কেন্দ্রীয় শিবিরগুলো- অর্থাৎ নুসেইরাত ও বুরেইজ শরণার্থী শিবির অন্তর্ভুক্ত করবে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, শনিবার নিহতদের মধ্যে কমপক্ষে ১৩ জনকে সেনারা গুলি করেছে।
এ সময় তারা উত্তর ও দক্ষিণে ত্রাণ সংগ্রহ কেন্দ্রের কাছে খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশু রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি অবরোধে সহায়তা না আসার কারণে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা এখন ২৫১।
সাম্প্রতিক দিনগুলোতে গাজা নগরীতে বিশেষ করে পূর্ব ও দক্ষিণ অংশে এবং জয়তুন এলাকায় আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলা বাড়ছে। হামাস বলেছে, শনিবার ওই এলাকায় যুদ্ধবিমান, কামান ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাস্সাল বলেন, জয়তুনে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। প্রায় ৫০ হাজার মানুষ সেখানে আটকে আছে। তাদের বেশির ভাগই খাদ্য ও পানি বিহীন এবং জীবনের ন্যূনতম প্রয়োজনীয় জিনিস থেকেও বঞ্চিত। তিনি এটিকে জাতিগত নির্মূল বলে অভিহিত করেন।
৪০ বছর বয়সী ঘাসান কাশকো পরিবার নিয়ে জয়তুনের একটি স্কুল ভবনে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, আমরা ঘুমের স্বাদই ভুলে গেছি। অবিরাম বিস্ফোরণ আর ট্যাংকের গোলাবর্ষণে রাত-দিন একাকার হয়ে যাচ্ছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, তারা আন্তর্জাতিক আইন মেনে চলে। তবে মানবাধিকার সংগঠনগুলো, এমনকি ইসরাইলের ভেতরের সংগঠনও বলছে এটি গণহত্যা।
শনিবারের ঘোষণায় ইসরাইল জানায়, জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আশ্রয় সামগ্রী কারেম শালোম সীমান্ত দিয়ে দক্ষিণ গাজায় নেয়া হবে। তবে ইসরাইলি পরিদর্শন ও প্রশাসনিক জটিলতায় এতদিন অনেক সহায়তাই প্রবেশ করতে পারেনি। জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয় জানিয়েছে, গাজার দক্ষিণে মানুষ সরিয়ে নেয়ার পরিকল্পনা কেবল দুর্ভোগ বাড়াবে। তবে তারা আশ্রয়ের প্রয়োজন স্বীকার করাকে স্বাগত জানিয়েছে এবং বলেছে, এই সুযোগ আমরা কাজে লাগাবো।
জাতিসংঘ বৃহস্পতিবার সতর্ক করে, গাজা সিটি থেকে মানুষ উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়িত হলে হাজার হাজার পরিবার ভয়াবহ মানবিক সংকটের মধ্যে আরও নিমজ্জিত হবে। ফিলিস্তিনি ও জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, গাজায় কোনো জায়গাই নিরাপদ নয়। এমনকি দক্ষিণাঞ্চলেও নয়। সেখানে ইসরাইল লোকজনকে যেতে বলছে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাতজ বলেন, নতুন অভিযানের পরিকল্পনা এখনো প্রণয়নাধীন। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদ হামাসের মিত্র। সেনাবাহিনীর এই ঘোষণাকে তারা গাজা নগরী দখলের নির্মম অভিযানের অংশ এবং আন্তর্জাতিক আইনকে প্রকাশ্য উপহাস বলে আখ্যায়িত করেছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1390)
- ▼ 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment