Thursday, March 27, 2025
আনোয়ারুজ্জামানের দেশত্যাগ নিয়ে সিলেটের রাজনীতিতে নিঃশব্দ উত্তেজনা by মিজানুর রহমান
আনোয়ারুজ্জামানের দেশত্যাগ নিয়ে সিলেটের রাজনীতিতে নিঃশব্দ উত্তেজনা by মিজানুর রহমান
এর আগে আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডনে মানবজমিনকে জানিয়েছিলেন, ৫ই আগস্ট সরকার পতনের দিনেই তিনি সিলেট সেনানিবাসে আশ্রয় নেন। সেখান থেকে ১৪ই আগস্ট বের হন। ১৭ই আগস্ট লন্ডনে পৌঁছান।
আনোয়ারুজ্জামান নিজেই বিষয়টি পরিষ্কার করলেও তার দেশত্যাগ নিয়ে নিঃশব্দ উত্তেজনা আছে সিলেটে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে তার পালানোর সঙ্গে নেতাদের নাম ছড়িয়ে মুখরোচক আলোচনাও ছড়ানো হয় রাজনীতির মাঠে। এই আলোচনার মধ্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নামও আসে।
এ বিষয়ে প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী মানবজমিনকে বলেন, বাস্তবতা হলো আনোয়ারুজ্জামান নিজেই ফেসবুকে সাক্ষাৎকার দিয়েছেন। এ সংক্রান্ত পোস্ট করেছেন। তিনি কীভাবে দেশ ছেড়েছেন? তা সবিস্তারে বর্ণনা করেছেন। তিনি নিজের মুখে বলেছেন কীভাবে সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রামে গেছেন। সেখান থেকে কীভাবে নির্বিঘ্নে ফ্লাইটে উঠলেন। সবই বলেছেন।
শুধু তাই নয়, এজন্য তিনি সেনাবাহিনীর সংশ্লিষ্ট অফিসারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাকে সহায়তার ভূয়সী প্রশংসা করেছেন। তার নিজের বয়ানেই সব অস্পষ্টতা দূর হয়ে গেছে। তারপরও তারা আমাকে দোষারোপ করে। আরিফুল হক চৌধুরী বলেন, যারা মেয়র বানানোর জন্য আনোয়ারুজ্জামানকে লন্ডন থেকে নিয়ে এসেছে, তার পক্ষে সভা করেছেন। তার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করেছেন। জয়ের জন্য ক্যাম্পেইন করেছেন তারা আজ বিএনপি নেতাদের আশ্রয়ে। তারা আমাদের দল করে না, ভিন্ন দলের। কিন্তু তারা যখন লন্ডন থেকে আসেন তখন আমাদের নেতাদের বাসায় উঠেন। সেই কর্নার থেকেই আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচারণা। আমাকে কীভাবে ধ্বংস করতে চায়। এ জন্যই এসব প্রচার প্রপাগান্ডা। যারা আনোয়ারুজ্জামানকে মেয়র বানানোর জন্য দিনরাত খাটলো, সভা-সমাবেশ সফল করতে পরিশ্রম করলো তারাই এখন প্রপাগান্ডা করে আমি নাকি তাকে সীমান্ত পার করে দিয়েছি!
৫ই আগস্টের পর থেকে পলাতক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেনের সহায়-সম্পত্তি এবং ব্যবসা বিএনপি নেতাদের দখলে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যথাযথভাবে বিষয়গুলো খোঁজ নেইনি এখনো। তবে এমনটা সত্য হলে তা খুবই দুঃখজনক। কারণ আমাদের বুঝতে হবে তারা জাতির ওপর কতোটা নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে। তাদের অত্যাচারের শিকার আমরাও। আরিফুল হক চৌধুরী স্বীকার করেন যে, সিলেটে অনেক আওয়ামী লীগ নেতা তাদের বিশাল সম্পত্তি রক্ষার জন্য বিএনপি নেতাদের কাছে তাদের ব্যবসা ট্রান্সফার করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু কিছু ঘটনার জ্বলন্ত প্রমাণ আছে। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে।
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপি’র দায় প্রসঙ্গে তিনি বলেন, ১৭ বছর পর নতুন এক পরিস্থিতি। ৫ই আগস্টের পর পুলিশের মনোবল খানিকটা দুর্বল হয়ে পড়েছিল। তারা অগোছালো ছিল এবং দায়িত্ব পালন করছিল ঢিমেতালে। সেই সুযোগটি কাজে লাগিয়েছে কিছু দুষ্কৃতকারী। এ সময় (রাতারাতি) কিছু হাত পরিবর্তনের ঘটনা ঘটেছে, এটা সত্য। আগে যারা খেয়েছে তারা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য গ্রুপ সেটা দখলে নিয়েছে। এদেরকে তো রাজনীতিবিদ বলা যায় না। এরা কোনো না কোনোভাবে রাজনীতির নাম ব্যবহার করে কাজটি করেছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা স্মরণ করে আরিফুল হক চৌধুরী বলেন, এসব বন্ধে সেন্ট্রালি আমাদের ব্রিফ করা হয়েছে। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন এ নিয়ে কথা বলেছেন।
আরিফ বলেন, সিলেট বিভাগের সব দায়িত্বশীলকে কেন্দ্র করে দেশের রাজনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, আজকে আপনি যেসব বিষয়ে প্রশ্ন উত্থাপন করলেন তা নিরসনে আমরা কাজ করছি দলের হাইকমান্ডের নির্দেশনা মতে। মানুষের মাঝে যেন আমাদের সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে কোনো আতঙ্ক না থাকে সেটি নিশ্চিত করতে আমাদের দু’দিন আগেই ব্রিফ করে কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে। যারা এসব অপকর্ম করছে তারা যত শক্তিশালীই হোক তাদের ছাড়া হবে না। আরিফুল হক চৌধুরী বলেন, প্রথমে আমাদের বলা হয়েছে দলের হাইকমান্ডের বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে। আমাদের দলের সর্বোচ্চ নেতার অবস্থান স্পষ্ট। কোনোভাবেই দল এদের (দুষ্কৃতকারী, ডেভিল) দায়ভার নিবে না। আমাদের এই অনুরোধ, আহ্বানে তারা যদি কর্ণপাত না করে তবে অবশ্যই দলের হাইকমান্ড তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে। শুধু দল থেকে বহিষ্কারই নয়, প্রয়োজনে আমরা তাদের ধরে আইনের হাতে সোপর্দ করবো। প্রশাসনকেও এ বিষয়ে কঠিন পদক্ষেপ নিতে আমরা অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, যার অপরাধ যতটুকু তাকে ততটুকু শাস্তি পেতে হবে। কেউ তাকে রক্ষা করার চেষ্টা করলে তিনিও সমান অপরাধী, আশ্রয়দাতা। আরিফ বলেন, আমি যদি কাউকে রক্ষা করি আমাকে দল শাস্তি দিক। এতে কোনো ধরনের রাখঢাক বা বিচলিত হওয়ার দরকার নাই।
তিনি বলেন, এই সেই সিলেট। আত্মাধ্যিক নগরী। এখানে রাজনীতি-সমাজনীতি সব কিছুতেই এক ধরনের সহনশীলতা ছিল। কিন্তু দুর্ভাগ্য। আওয়ামী জমানার শেষ সময়ে এসে সিলেটের সেই ঐতিহ্যকে নষ্ট করা হলো। এটা পরিকল্পিত। এর নেপথ্যে কোন কোন আওয়ামী লীগ নেতা ছিলেন তা সিলেটবাসী জানেন। সেই নেতাদের অনুসারীদের অনেকে এখন চট করে আমাদের দলে ভিড়তে শুরু করেছে! আমরা যাদের চিহ্নিত করতে পারছি, তাদের বের করে দিচ্ছি। আমাদের সকলকেই সজাগ থাকতে হবে নাগরিকদের শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিতে। এতে রাজনৈতিক দল এবং ব্যক্তিদের ভূমিকা রাখতে হবে। দেশ এবং দলের মঙ্গল চাইলে অবশ্যই আমাদের ক্ষুদ্র মানসিকতা ত্যাগ করতে হবে। বিএনপি চেয়ারম্যানের আদেশ-নির্দেশ পালনের তাগিদ দিয়ে তিনি বলেন, মানুষকে আমাদের আস্থায় নিতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে জনগণ যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে সেটি নিশ্চিত করতে আমাদের ভূমিকা রাখতে হবে। অতীতে কি হয়েছে তা বাদ। পাড়া-মহল্লায় গ্রুপ করে আড্ডার দৃশ্য আমরা আর সিলেটে দেখতে চাই না।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1405)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 27
(13)
- ‘পুতিন শীঘ্রই মারা যাবেন’
- ফিলিস্তিনি শিশুদের ‘মৃত্যুদণ্ড’র পরামর্শ, ইসরায়েলি...
- যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের নতুন ...
- আওরঙ্গজেবের কবর ভাঙার হিন্দুত্ববাদী রাজনীতি by জাও...
- ভাতিজাকে আলিঙ্গন করতে বাদশাহ দুই হাত বাড়িয়ে দেওয়ার...
- কমিউনিস্টরা বাংলাদেশকে জানতেন না: বিশেষ সাক্ষাৎকার...
- তুরস্কে বিরোধী নেতাকে গ্রেপ্তার: রাজপথ থেকে সরকার ...
- নতুন প্রত্যয়ে দেশ গড়ার শপথ
- সংখ্যালঘুদের দমিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর চ...
- আনোয়ারুজ্জামানের দেশত্যাগ নিয়ে সিলেটের রাজনীতিতে ন...
- এরদোগান গণবিক্ষোভ সামাল দেবেন কীভাবে?
- বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক এই ভারতীয়, সম্পদের পরি...
- চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস -দ্য হ...
-
▼
Mar 27
(13)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment