Saturday, September 21, 2024
পলাতক খতিবের ফেরার চেষ্টায় বায়তুল মোকাররমে তুলকালাম
পলাতক খতিবের ফেরার চেষ্টায় বায়তুল মোকাররমে তুলকালাম
গতকাল সকাল ১১টার দিকেই আনাগোনা বাড়তে থাকে মসজিদ প্রাঙ্গণে। প্রায় দুই শতাধিক ‘মাদ্রাসা শিক্ষার্থী’ মসজিদের দুই গেটে অবস্থান নেন। মসজিদের একাধিক মুসল্লি জানতে চাইলে তারা বলেন, গোপালগঞ্জ থেকে এসেছেন। মুসল্লিরা জানান, এ সময় ১২টা ১৫ মিনিটের দিকে রুহুল আমিনকে মসজিদের উত্তর গেটে দেখা যায়। তিনি খতিবের পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। এরপর তাকে আর আর দেখা যায়নি। এরপর মসজিদের মেহরাবে বয়ান দিচ্ছিলেন নামাজের দায়িত্ব পাওয়া আবু ছালেহ পাটোয়ারী। বয়ান শুরু হওয়ার পর একদল অনুসারী নিয়ে প্রবেশ করেন খতিব রুহুল আমিন। বসেন সামনের কাতারে। কয়েক মিনিট বসার পর তার অনুসারী একজন বলেন, খতিব যখন এসেছেন তাহলে বয়ানের দায়িত্ব তাকেই দেয়া হোক। একই কথা বলেন আরও অনেকে। শুরু হয় বাকবিতণ্ডা। পূর্বে থেকে অবস্থান নেয়া মুসল্লিরা তাতে না করেন। এরই একপর্যায়ে তিনি মাইক্রোফোন হাতে নেন। বয়ানরত আবু ছালেহ পাটোয়ারীকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নামিয়ে অপদস্ত করা হয়। পরে অন্য দল রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন স্লোগান দেয়া শুরু হয় নারায়ে তাকবির আল্লাহু আকবার। একপর্যায়ে দু’ভাগ হয়ে হাতাহাতি শুরু হয়। জুতা ও জুতা রাখার ট্রে নিয়ে একে অপরের দিকে নিক্ষেপ করতে থাকেন। প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয়। এই খবর ছড়িয়ে পড়ার পর আশেপাশের এলাকা থেকে আসতে থাকেন নানা বয়সী মানুষ। লোকজন বৃদ্ধি পাওয়ায় কোণঠাসা হয়ে পড়েন রুহুল আমিনের অনুসারীরা। ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে উত্তর গেট দিয়ে অনুসারীদের নিয়ে বেরিয়ে আসেন তিনি। এ সময় তাদের উদ্দেশ্য করে আওয়ামীবিরোধী নানা স্লোগান দেয়া হয়। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করেন। মুসল্লিরা বলেন, রুহুল আমিনের সঙ্গে আসা একদল যুবক শুধুমাত্র ভাঙচুরে লিপ্ত ছিলেন। তারা কাঁচ, আসবাবপত্র এগুলো ভাঙচুর করেন।
পরিস্থিতি শান্ত হলে অধিকাংশ মুসল্লি নামাজ না পরে বেরিয়ে অন্যান্য মসজিদে যান। আর সেখানে থাকা মুসল্লিরা নামাজের স্থানটি পরিষ্কার করেন। সুন্নত নামাজের জন্য স্বল্প সময় দিয়ে ১টা ১০ মিনিটের দিকে আজান দেন। জানা যায় এই আজান সাধারণ ১টা ২০ মিনিটের দিকে হয়ে থাকে। এরপর নামাজ আদায় হয় এবং খুব পরিপাটিভাবেই মোনাজাত আদায় করেন। আসরের নামাজের সময় সেখানে দেখা যায় পরিবেশ শান্ত। চারিদিকে ধ্বংসযজ্ঞের চিত্র।
রুহুল আমিনকে ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার খতিব হিসেবে নিয়োগ দেয়। গোপালগঞ্জে বাড়ি হওয়ায় তার বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। আসরের নামাজে আসা হেফাজতে ইসলামের কর্মী মো. আবু জাফর বলেন, আওয়ামী লীগ আমলে এতটাই নিকৃষ্টভাবে পরিচালিত হয়েছে যে, খতিব পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করা লোককে দেয়া হয়েছে। আমাদের এই ১৫ বছরে অত্যাচার করা হয়েছে। এখনো আওয়ামী জাহিলিয়ার দোসররা ঘুরে বেরাচ্ছে ও চক্রান্ত করছে। জাতীয় মসজিদে এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে তারা বিশ্বের কাছে নেগেটিভ মেসেজ দিতে চায়।
এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশন বলছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব একটা সম্মানিত পদ। এই পদটাকে কেউ অসম্মানিত করতে চায়নি। এজন্য সবাই চাচ্ছিলেন যে, রুহুল আমিন নিজেই পদত্যাগ করুন। কিন্তু তিনি পদত্যাগ না করে শুক্রবার তার অনুসারীদের নিয়ে মসজিদে এসে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিলেন। সূত্রটি জানায়, দুই জুমার নামাজ অনুপস্থিত থাকায় রুহুল আমিনকে লিখিতভাবে শোকজ করা হয়েছিল। শোকজের জবাবও দিয়েছিলেন তিনি। সেখানে রুহুল আমিন অসুস্থতার কারণ দেখিয়েছেন। আর খতিবের অনুপস্থিতিতে ইমাম এবং ফাউন্ডেশনের মুহাদ্দিস পদে থাকা দু’জন কর্মকর্তাসহ মোট চারজনকে বাই রোটেশন জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল যিনি জুমা পড়িয়েছেন তিনি ফাউন্ডেশনের অন্যতম মুহাদ্দিস আবু ছালেহ পাটোয়ারী।
একজন মুসল্লি বলেন, সাবেক খতিব অন্যায়ভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে এসেছিলেন। যখন হাসিনার পতন হয়, তখন তিনি পালিয়ে যান। কিন্তু হঠাৎ কোন সাহসে বা কী কারণে তিনি এখানে এসেছেন তা খতিয়ে দেখতে হবে। আমার ধারণা তিনি পরিবেশকে অস্থিতিশীল করার জন্য এখানে এসেছেন। এই সংঘর্ষে অনেক লোক আহত হয়েছেন। রক্তাক্ত হয়েছেন। পরে রুহুল আমিন আর নামাজ পড়াতে পারেননি। আর এখান থেকে যেহেতু রুহুল আমিন পালিয়ে গেছেন, তাহলে তিনি কেন এলেন? শেখ হাসিনার দোসররা সব সেক্টর থেকে পালিয়ে গেছে। কিন্তু তারা পাল্টা বিপ্লব করার চেষ্টা করছেন। এটাও তেমন। তারা এখানে আরেকটি বিপ্লব করার জন্য এসেছেন। তারা আগেভাগে একটা সেটআপ করে রেখেছেন, আজকে একটা বিশৃঙ্খলা তৈরি করবে। আর সাধারণ মানুষ তাদের আবার বিতাড়িত করে দিয়েছেন।
এসব ঘটনার সময়কার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, যখন মসজিদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, তখন মাইকে ঘোষণা দিয়ে সবাইকে বসতে বলা হয়। মসজিদের আদব রক্ষা করতে বলা হয়। কিন্তু উত্তেজিত মুসল্লিদের বসানো যাচ্ছিল না। মাইকে বলা হয়, সবাই বসুন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহর ঘর মসজিদ। আমরা সবাই শান্তি-শৃঙ্খলার সঙ্গে বসে যাই। মসজিদের সম্মান রক্ষা করি। মাইকে যখন এসব কথা বলা হচ্ছিল, তখন ভাঙচুরের শব্দ পাওয়া যাচ্ছিল। এরপরও মাইকে সবাইকে অনবরত শান্ত হওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু কাউকে বসানো যাচ্ছিল না। পরে পরিবেশ কিছুটা ঠাণ্ডা হলে সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান আবু ছালেহ পাটোয়ারী। নামাজ শেষে সাধারণ মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। এর কিছু পরেই মসজিদ থেকে স্লোগান দিতে দিতে একদল মুসল্লি বের হন।
ওদিকে ঘটনার পর সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। খবর পেয়ে মসজিদে যান সেনাবাহিনীর সদস্যরাও। এরপর পরিবেশ কিছুটা শান্ত হয়। তখন জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজের পর সেনাবাহিনীর পক্ষ থেকে মুসল্লিদের দ্রুত মসজিদ থেকে বের হয়ে যেতে বলা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার মানবজমিনকে বলেন, খতিব ছুটিতে ছিলেন। আজকের (শুক্রবার) ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিবো।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 21
(22)
- বিজয় ছিনিয়ে নিতে নানামুখি ষড়যন্ত্র চলছে: নজরুল ইসল...
- পার্বত্য চট্টগ্রামের ঘটনা সরকারকে অস্থিতিশীল করার ...
- নিউইয়র্কে দেখা হচ্ছে না ইউনূস-মোদির, তবে বাংলাদেশ-...
- পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি -উপদেষ...
- জুতা থেকে ঘড়ি, তাহাদের বিলাসী জীবন
- শেখ হাসিনাকে নিয়ে ধুম্রজাল
- মোহাম্মদপুরে সাদেক খানই ছিলেন সব by সুদীপ অধিকারী
- উন্নত চিকিৎসার অভাবে পা হারাতে পারেন সাকিব
- এই সরকারকে বিদ্যমান আইনে বৈধতা দেওয়ার সুযোগ নেই: ফ...
- আন্দোলনে গুলিতে পা হারানো ইমরানের চিকিৎসা অর্থাভাব...
- ভারত কীভাবে একযোগে নির্বাচনের পরিকল্পনা করছে?
- মেহেদীর পরিবারে কান্না by ফাহিমা আক্তার সুমি
- সিকৃবিতে দুর্নীতি: অবৈধ নিয়োগে ১৪ বছর চাকরি করে অব...
- পলাতক খতিবের ফেরার চেষ্টায় বায়তুল মোকাররমে তুলকালাম
- নীরবতা ভাঙলেন উর্বশী
- ‘গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়’
- ৩ ট্রিলিয়ন ডলার হালাল অর্থনীতির সুযোগ: মালয়েশিয়া...
- যুক্তরাজ্যে শুরু হচ্ছে ই-ভিসা পদ্ধতি: বিড়ম্বনায় দু...
- অশান্ত পাহাড়, নিহত ৪
- মোহাম্মদপুর থানার লুট হওয়া ৭শ’ অস্ত্রের মধ্যে উদ্ধ...
- ভোলাগঞ্জে পাথর লুটের মহোৎসব by ওয়েছ খছরু
- পিতার ২০০ কোটি টাকার সম্পত্তিতে ঠাঁই মিলছে না মেয়েদের
-
▼
Sep 21
(22)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment