উডস-এলিন ছাড়াছাড়ি

তাঁদের স্বামী-স্ত্রীর সম্পর্কটা টিকছে না—এমন একটা আভাস আগেই পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত সেটিই ঘটল—গতকাল ছাড়াছাড়ি হয়ে গেল টাইগার উডস ও এলিন নর্ডেগ্রেনের। দুজনের এক যৌথ বিবৃতি সোমবার তাঁদের বিবাহবিচ্ছেদ নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দুঃখিত যে আমাদের সম্পর্কটা আর নেই। আমরা পরস্পরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বিবাহের সম্পর্ক না থাকলেও আমরা চমৎকার দুই শিশুর অভিভাবক, তাদের সুখ-স্বাচ্ছন্দ্যই আমাদের কাছে সব সময় সর্বোচ্চ গুরুত্ব পাবে।’