Tuesday, October 13, 2026
প্লেন ওড়ার ৩০ সেকেন্ড পর কেন মনে হয় নিচে পড়ে যাচ্ছি by শিউলী সুলতানা
প্লেন ওড়ার ৩০ সেকেন্ড পর কেন মনে হয় নিচে পড়ে যাচ্ছি by শিউলী সুলতানা
পেটের ভেতরটা কেমন যেন খালি খালি লাগে, মনে হয় রোলার কোস্টারের ওপর থেকে নিচে নামছ। অথচ জানালা দিয়ে তাকালে দেখবে প্লেন কিন্তু ঠিকই ওপরে উঠছে। তাহলে কেন এমন মনে হয়? এটা কি কোনো বিপদ, নাকি মনের ভুল?
এই রহস্যের সমাধান দিয়েছেন সাইমন নামের একজন অভিজ্ঞ পাইলট। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্লাইম্যান সাইমন নামে পরিচিত। ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই ক্যাপ্টেনের কাজই হলো মানুষের প্লেনভীতি দূর করা। চলো, তাঁর কাছ থেকেই শোনা যাক আসল ঘটনা।
প্লেন কি আসলে নিচে পড়ে
সাইমন বলছেন, ‘একদমই না। ওই পড়ে যাওয়ার অনুভূতিটা আসলে একটা ভ্রম বা সেনসেশন মাত্র। বাস্তবে প্লেন নিচে নামে না।’
ঘটনা হলো, টেক-অফের সময় প্লেন ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি দিয়ে খাড়াভাবে ওপরে উঠতে থাকে। কিন্তু মাটি থেকে একটু ওপরে ওঠার পরই পাইলটরা ইঞ্জিনের শক্তি বা থ্রাস্ট কিছুটা কমিয়ে দেন। আর প্লেনের নাকটা মানে সামনের অংশটা সামান্য নিচু করেন। কেন জানো? যাতে প্লেন বাতাসের সঙ্গে মানিয়ে নিয়ে নিজের গতি বাড়াতে পারে।
এই সময়েই পাইলটরা ডানার বাড়তি অংশগুলো গুটিয়ে ফেলেন। একে বলা হয় ক্লিনিং আপ। এতে প্লেনটি আরও মসৃণ হয় এবং আরও দক্ষভাবে উড়তে পারে।
কেন মনে হয় প্লেন নিচে পড়ছে
সমস্যাটা প্লেনের নয়, সমস্যাটা আমাদের শরীরের। আমাদের কান এবং পেট এই হঠাৎ পরিবর্তনটা ঠিকঠাক মেনে নিতে পারে না। আমাদের কানের ভেতরে শরীরের ভারসাম্য রক্ষার একটা সেন্সর আছে। টেক-অফের সময় তীব্র গতিতে ওপরে ওঠার পর যখনই হঠাৎ প্লেনের ওপরে ওঠার হার বা ত্বরণ একটু কমে যায় এবং ইঞ্জিনের শব্দ কমে আসে, তখন আমাদের কান ভুল সংকেত পাঠায়। মস্তিষ্ক ভাবে, আমরা বুঝি নিচে পড়ে যাচ্ছি! একে বলা হয় একধরনের ভার্টিগো বা ভ্রম। দ্বিতীয় কারণ হলো, টেক-অফের সময় প্লেন তীব্র গতিতে ওপরে ওঠে। একই সঙ্গে ওপরে উঠি আমরাও। হঠাৎ প্লেনটি তার ওপরে ওঠার ত্বরণ কমালে, আমাদের শরীর জড়তার কারণে তখনো আগের গতিতেই ওপরে উঠতে চায়। এই পার্থক্যের কারণেই পেটের ভেতর রোলার কোস্টারের মতো সেই অদ্ভুত ওজনহীন অনুভূতি হয়।
পাইলটরা কেন এমন করেন
তোমার মনে হতে পারে, পাইলটরা কি আমাদের ভয় দেখানোর জন্যই এমন করেন? মোটেও না। এর পেছনে দুটি খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রথমত, সারাক্ষণ সর্বোচ্চ শক্তিতে ইঞ্জিন চললে ক্ষতি হতে পারে। তাই ওড়ার কিছুক্ষণ পরই ইঞ্জিনের ওপর চাপ কমানো হয়। আর দ্বিতীয়ত, বিমানবন্দরের আশপাশে যাঁরা বসবাস করেন, তাঁদের যেন প্লেনের বিকট শব্দে সমস্যা না হয়, সে জন্যই টেক-অফের পরপরই ইঞ্জিনের শব্দ ও শক্তি কমানো হয়।
তবে তোমরা যদি শিগগিরই প্লেনে ওঠো, তাহলে ভয় পেও না যেন। কারণ, ফ্লাইম্যান সাইমন অভয় দিয়ে বলছেন, ‘এই অনুভূতিটা খুব অল্প সময়ের জন্য হয়। এর পরপরই তুমি দেখবে প্লেন আবার গতি বাড়িয়ে তরতর করে ওপরে উঠছে।’
তাই প্লেন ওপরে ওঠার সময় ভয় পেও না। নিজেকে মনে করিয়ে দেবে, প্লেন নিচে পড়ছে না, বরং আরও দ্রুত এবং শান্তভাবে ওড়ার প্রস্তুতি নিচ্ছে। তুমি নিরাপদেই আছ! এই সংকেত তোমার মস্তিষ্ক একবার বুঝে নিলে আর ভয় লাগবে না।
সূত্র: আইএফএল সায়েন্স
![]() |
| প্লেন রানওয়ে ছেড়ে আকাশে ডানা মেলার ৩০ সেকেন্ড পর হঠাৎ মনে হয়, প্লেনটা বুঝি নিচে পড়ে যাচ্ছে। ছবি: ডাগেন্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2206)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment