Wednesday, May 7, 2025
বেজমেন্টে গ্যারেজের স্থলে সিলিন্ডার ও জেনারেটর: বেইলি রোডের সেই ভবন ঘিরে ভয় ও আতঙ্ক by ফাহিমা আক্তার সুমি
বেজমেন্টে গ্যারেজের স্থলে সিলিন্ডার ও জেনারেটর: বেইলি রোডের সেই ভবন ঘিরে ভয় ও আতঙ্ক by ফাহিমা আক্তার সুমি
গতকাল সরজমিন গিয়ে দেখা যায়, ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে। ভবনটির সামনের দিকের একপাশে কালো ধোঁয়ার আস্তরণ পড়েছে। অনেকে দেখার জন্য ছুটে এসেছেন সেখানে। ব্যবসায়ীরা ভবনটির কার্যক্রম বন্ধ থাকায় আশপাশে ঘুরছেন। কোনো কোনো দোকানের মধ্যে কালো ধোঁয়া প্রবেশ করে দোকানে থাকা জিনিসপত্র কালো হয়ে গেছে। কেউ কেউ ভেতরে প্রবেশ করে তাদের সেই জিনিসপত্র বের করে বাসায় নিয়ে যাচ্ছেন।
আগুনের ঘটনা বর্ণনা দিয়ে গাড়িচালক শাহজাহান মানবজমিনকে বলেন, এই মার্কেটে আমার মালিকের ফটোকপি-স্টুডিওর তিনটি দোকান রয়েছে। ঘটনার আগে আমি দোকানের মালিককে নামিয়ে মাত্র পার্কিংয়ে গাড়ি নিয়ে প্রবেশ করি। এ সময় ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে আগুন ও ধোঁয়া দেখা যায়, তখন আমি বাইরে বেরিয়ে আসি। এরপর উপরে থাকা আমার মালিককে ফোন দেই। সবাই ছাদে গিয়ে আশ্রয় নেয়। কোনোভাবে আগুনটি ভেতরে গেলে সব শেষ হয়ে যেতো। ভবনের বেজমেন্টে জেনারেটর রয়েছে। ভবনের নিচে ক্ষতি হয়েছে কিন্তু ভেতরে কোনো ক্ষতি হয়নি। আমাকে বের হতে দেখে সেখানে আরও অনেকে বেরিয়ে আসে। মার্কেটের অনেকে জীবনবাজি রেখে আগুন নেভানোর কাজ করেছে। ফায়ার সার্ভিস খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে চলে এসেছে। ভবনের মধ্যে যদি কোনোভাবে আগুন লাগতো তাহলে পুরো শেষ হয়ে যেতো। ভবনটির দশতলা পর্যন্ত বর্তমানে চালু রয়েছে। উপরের তলাগুলোতে কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে রেস্টুরেন্ট, প্রসাধনী, পোশাকের দোকান রয়েছে। ২০০-২৫০টির মতো দোকান রয়েছে। বর্তমানে মার্কেটটি বন্ধ রয়েছে। কিছু ক্ষতি হয়েছে সেগুলো মেরামত না করা পর্যন্ত খুলবে না। গত বছরে গ্রিন কোজি কটেজে লাগা আগুনের মতো ভয়ে ছিল সবাই।
সাবরিনা নামে এক নারী দোকানি বলেন, এখনো আতঙ্ক কাটছে না। যখন আগুনের কথা শুনি তখন বাইরে বেরিয়ে আসি। এ সময় জিনিসের মায়া করিনি, জীবন বাঁচাতে বাইরে বেরিয়ে আসি। আমার দোকানের কোনো ক্ষতি হয়নি।
ব্যবসায়ী নাজিম বলেন, তিনতলায় আমার কাপড় ও টেইলার্সের দোকান রয়েছে। জিনিসপত্র ধোঁয়ায় কালো হয়ে রয়েছে। পুরো দোকান দেখার মতো নেই, কালো হয়ে আছে। সকালে দোকানের মধ্যে গিয়ে এরকম দেখে কিছু কাপড় নিয়ে বাসায় যাচ্ছি। এক সপ্তাহের মতো বন্ধ থাকতে পারে মার্কেট। ঘটনার সময় ভেতরে ছিলাম তখন বিকট একটা আওয়াজ শুনতে পাই। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল তখন। এরমধ্যে উপরে চলে যাই। নিচে নামতে গিয়ে দেখি নামা যাচ্ছে না। শুধু দিকবিদিক ছুটাছুটি করেছি। একপর্যায়ে বাইরে বেরিয়ে আসি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা এক ঘণ্টার মধ্যে রাত ৭টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ভবনটিতে শপিংমল, রেস্টুরেন্ট, হোটেল, অফিস ও আবাসিক ফ্ল্যাট ছিল। হুইল চেয়ারেও রেস্টুরেন্ট কিংবা উপরে গিয়েছিলেন আমরা দেখেছি। প্রায় দুইশ’র কাছাকাছি পরিবারের সদস্য ছিল। প্রায় একশ’র কাছাকাছি মানুষকে আমরা উপর থেকে নামিয়ে নিরাপদে নিয়ে আসি। পাশেই বেইলি রোডের একটি পুকুর থাকায় পুকুরের পানি নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে মনে হয়েছে। তদন্তের পর আগুনের মূল কারণ জানা যাবে। তিনি বলেন, বেজমেন্টে গাড়ির গ্যারেজ হওয়ার কথা। কিন্তু আমরা সিলিন্ডার ও জেনারেটর দেখেছি। জেনারেটরের পয়েন্ট থেকে আগুনের সূত্রপাতটা বেশি দেখছি। অতিরিক্ত ধোঁয়ার কারণে শুরুতে আমাদের কাজ করতে বেগ পেতে হয়েছে। ৫-৬ তলা পর্যন্ত ধোঁয়া ছিল। ধারণা করা হচ্ছে, জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় আহত কিংবা নিহতের কোনো ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ঢাকার বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
গত বছরের ২৯শে ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। মৃত্যুপুরী এই ভবনটি এখনো ক্ষত-বিক্ষত অবস্থায় রয়েছে। সোমবার আবার বেইলি রোডের বহুতল ভবনে আগুন লাগার পর আশপাশের মানুষের মধ্যে সেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ► 2026 (1804)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 07
(18)
- ব্যাটারিচালিত রিকশা: অপেক্ষা করছে মহাদুর্ভোগ by কা...
- পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত
- হামলা চালিয়েছে ভারত, ৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে পা...
- গাজায় প্রতি ৪০ মিনিটে এক শিশুকে হত্যা
- পাকিস্তানে হামলা: ভারতের দুটি জেট বিমান ভূপাতিত কর...
- যুদ্ধবিরতি আলোচনার আর কোনো অর্থ নেই : হামাস
- কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী তিন দিন আগেই পহেলগ...
- কানাডা থেকে বিচ্ছিন্ন হতে গণভোটের প্রস্তাব দিলেন আ...
- একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালি...
- তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা: ৮০ বছর পর আবার শঙ্কিত প...
- হেঁটে ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া: ভালোবাসার জনস্রোত
- ভারত জুড়ে সম্ভাব্য যুদ্ধ মোকাবিলায় আপৎকালীন মহড়া
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক: ভারত-পাক...
- মা-মেয়ের আবেগঘন মিলন
- কে কী বললো, তাতে কিছু যায় আসে না
- নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন: মার্কিন শুল্কনীতিতে হ...
- বেজমেন্টে গ্যারেজের স্থলে সিলিন্ডার ও জেনারেটর: বে...
- ইয়েমেনে ইসরাইলের ২০ যুদ্ধবিমানের হামলা
-
▼
May 07
(18)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
No comments:
Post a Comment