Wednesday, May 7, 2025
কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী তিন দিন আগেই পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার খবর জানতেন: ১৪ প্রশ্ন তৃণমূলের
কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী তিন দিন আগেই পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার খবর জানতেন: ১৪ প্রশ্ন তৃণমূলের
মঙ্গলবার রাঁচির এক সভায় কংগ্রেস সভাপতি বলেন, আমি সংবাদপত্রে পড়েছি যে ২২ এপ্রিল পহেলগাঁও হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল। তাই তিনি কাশ্মীর সফর বাতিল করেন । যখন গোয়েন্দা সংস্থাগুলি আপনাকে বলেছিল যে সেখানে যাওয়া ঠিক হবে না, তখন আপনি কেন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করে নেননি?' খাড়গের কথায়, 'সরকার স্বীকার করেছে যে পহেলগাঁওয়ে ছুটি কাটাতে আসা পর্যটকদের উপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করেছিল। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলেন, 'আমাদের প্রশ্ন হল আপনি যখন জানতেন, তাহলে কেন সঠিক ব্যবস্থা নেয়া হয়নি?'
অন্যদিকে, কংগ্রেস সভাপতিকে এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বিজেপি। খাড়গেকে নিশানা করে বিজেপির মুখপাত্র সিআর কেশবন বলেন, 'তিনি আধুনিককালের মীর জাফরের মতো বিশ্বাসঘাতক ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার বিষাক্ত, ভিত্তিহীন ক্ষোভ অত্যন্ত নিন্দনীয়। খাড়গের মন্তব্য ক্ষমার অযোগ্য। তাকে স্পষ্ট করে বলতে হবে যে তিনি এই ধরণের আপত্তিকর মন্তব্য করার জন্য কোথা থেকে তথ্য পেয়েছেন।'
পেহেলগাম হামলার ১৪ দিন পর মোদির কাছে ১৪ প্রশ্ন তৃণমূলের by সেবন্তী ভট্টাচার্য্য
পেহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারতের অভিযোগ, ওই ঘটনায় সীমান্তপারের যোগ রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। এএনআই সূত্রে খবর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের কাছে জানতে চাওয়া হয়েছে, পেহেলগামের ওই ঘটনায় লস্কর-ই তৈয়বার কোনও যোগ রয়েছে কিনা। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শও দেয়া হয়েছে পাকিস্তানকে। যদিও সেই নারকীয় হত্যাকাণ্ডের দু’সপ্তাহ পেরিয়ে যাবার পর এখনও অধরা মাস্টারমাইন্ডরা। কেন এখনও অধরা ? এই প্রশ্নে মোদি সরকারকে বারবার বিদ্ধ করেছেন বিরোধীরা। এবার পেহেলগাম হামলার ১৪ দিনে মোদি সরকারের কাছে ১৪ দফা প্রশ্ন তুলে ধরলো পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সন্ত্রাসী হামলায়, স্বজনহারা পরিবার, দেশের নিরাপত্তা নিয়ে একে একে ১৪টি প্রশ্ন তোলা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। সেইসঙ্গে কটাক্ষ করে দাবি, ‘উত্তর দিন মৌনমোদী।’শোকের আবহেও দেশজুড়ে ক্ষোভের আঁচ দেখা গেছে। প্রত্যাঘাত চাইছেন সকলে। দফায় দফায় সেনাবাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠক সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৎপরতা সেনাবাহিনীতেও। জোর দেয়া হয়েছে মহড়ায়। যুদ্ধ যুদ্ধ আবহ। তবে এখনও পর্যন্ত হামলাকারীদের নাগাল পাওয়া যায়নি। এবার তৃণমূলের তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হল সোশাল মিডিয়ায়। নৃশংস হামলার ১৪ দিন পর প্রশ্ন তোলা হলো -
অবিচারের ৩৩০ ঘণ্টা পার, তবু কেন সব সন্ত্রাসী এখনও ধরা পড়ল না?
তদন্তের অগ্রগতি কী?
কেন আগাম ইঙ্গিত সত্ত্বেও এত বড় হামলা এড়ানো গেল না?
কেন নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ না করে প্রধানমন্ত্রী বিহারের নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন?
এই মুহূর্তে দেশের সুরক্ষায় কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র?
এমন হাজারো প্রশ্নের মাঝে রয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি জিজ্ঞাসাও। সীমান্ত সুরক্ষার কাজ করতে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে ‘বন্দি’ পশ্চিমবঙ্গের জওয়ান পূর্ণম কুমার সাউকে কবে দেশে ফেরানো হবে?

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 07
(18)
- ব্যাটারিচালিত রিকশা: অপেক্ষা করছে মহাদুর্ভোগ by কা...
- পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত
- হামলা চালিয়েছে ভারত, ৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে পা...
- গাজায় প্রতি ৪০ মিনিটে এক শিশুকে হত্যা
- পাকিস্তানে হামলা: ভারতের দুটি জেট বিমান ভূপাতিত কর...
- যুদ্ধবিরতি আলোচনার আর কোনো অর্থ নেই : হামাস
- কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী তিন দিন আগেই পহেলগ...
- কানাডা থেকে বিচ্ছিন্ন হতে গণভোটের প্রস্তাব দিলেন আ...
- একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালি...
- তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা: ৮০ বছর পর আবার শঙ্কিত প...
- হেঁটে ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া: ভালোবাসার জনস্রোত
- ভারত জুড়ে সম্ভাব্য যুদ্ধ মোকাবিলায় আপৎকালীন মহড়া
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক: ভারত-পাক...
- মা-মেয়ের আবেগঘন মিলন
- কে কী বললো, তাতে কিছু যায় আসে না
- নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন: মার্কিন শুল্কনীতিতে হ...
- বেজমেন্টে গ্যারেজের স্থলে সিলিন্ডার ও জেনারেটর: বে...
- ইয়েমেনে ইসরাইলের ২০ যুদ্ধবিমানের হামলা
-
▼
May 07
(18)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment