Sunday, November 10, 2024
রাজধানীতে বিশাল শোভাযাত্রায় যে বার্তা দিলো বিএনপি by পলাশ সরকার
রাজধানীতে বিশাল শোভাযাত্রায় যে বার্তা দিলো বিএনপি by পলাশ সরকার
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন মহলে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো সাধারণ নির্বাচন। বহু আকাঙ্ক্ষিত এই নির্বাচন কবে হবে এবং কীভাবে হবে-এই প্রশ্নটি সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে এ বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে এক নজিরবিহীন ঘটনা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর টানা লড়াই ও সংগ্রামকে বাড়তি উচ্চতায় নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হাজারো ছাত্র-জনতা ও শ্রমিকের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পায়। গঠিত হয় নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এখনো পর্যন্ত সরকারটি তার জনপ্রিয়তা অক্ষুণ্ন রেখেছে। নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামাগুলোর সংস্কারের কাজ শেষ করে তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করা হয়েছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন উঠেছে, সংস্কারের সব কাজ করবে কে? বর্তমান অন্তর্বর্তী সরকার, না পরবর্তী নির্বাচিত সরকার? পাশাপাশি, এই সংস্কারের পরিধি ও মাত্রা নিয়েও অনেক প্রশ্ন সামনে আসছে।
বর্তমান যে সরকার তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রয়েছেন। আরও রয়েছেন সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তা, অর্থনীতিবিদ, মুক্তিযোদ্ধা, আইনজীবী, বেসরকারি সংস্থার কর্মী, মানবাধিকারকর্মী ও শিক্ষাবিদদের প্রতিনিধি। কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এই সরকারে নেই। অন্তর্বর্তী সরকার মনে করে যে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষিত রাখতে এবং স্বৈরাচারী ব্যবস্থার পুনরাবৃত্তি ঠেকাতে এই সংস্কারগুলো সম্পন্ন করা জরুরি। তাদের মতে, নির্বাচনের আগে সকল কাঠামোগত ও আইনি সংস্কার সম্পন্ন করা হলে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।
৫ই আগস্ট শেখ হাসিনা দেশছাড়ার পর আওয়ামী লীগের শীর্ষস্থানের নেতাদের বেশির ভাগই পলাতক। অনেকেই হত্যাসহ নানা মামলায় কারাগারে রয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে থাকা জাপাসহ অন্য দলগুলোর শীর্ষ নেতাদের বিরুদ্ধেও বহু মামলা করা হয়েছে। এই মুহূর্তে মাঠের রাজনীতিতে বিএনপি-জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদসহ সমমনা দলগুলো বেশ সক্রিয়। বিএনপি নেতাকর্মীদের ওপর গত ১৬-১৭ বছর ধরে অনেক জেলজুলুম, নির্যাতন হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসা বিএনপি এখনো নির্বাচনের দাবিতে তাদের অবস্থানে অটল। সরকারের মতো বিএনপিও চায় সংস্কারের মাধ্যমে দেশের কাঠামোগত একটি পরিবর্তন আসুক এবং যত দ্রুত সেই পরিবর্তনের পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। বিএনপি‘র এই প্রত্যাশা গত তিন মাসের নয়, বরং গত দেড়যুগের।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তৃতায় দলের আকাঙ্ক্ষা ও লক্ষ্য ফুটে উঠেছে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে বিএনপি শুক্রবার রাজধানী ঢাকায় একটি বিশাল শোভাযাত্রা বের করে। রাজধানীবাসীর দুর্গোভের কথা মাথায় রেখে বিএনপি শোভাযাত্রা করে সরকারি ছুটির দিনে। লোকে লোকারণ্য হয় ঢাকা। এই শোভাযাত্রা শুরু হয় নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। শেষ হয় মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশের মধ্যদিয়ে। এতে দলটির ভবিষ্যত ঠিকানার প্রতি ইঙ্গিত করা হয়েছে। সমাবেশে এই সরকার নিয়ে বিএনপি’র অবস্থান ও প্রত্যাশা ফুটে এসেছে। একইসঙ্গে জনগণের আকাঙ্ক্ষা অনুসারে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সরকারকে দলের সমর্থন দেয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।
তারেক রহমান তার ভাষণে সরকার যাতে ব্যর্থ না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন। একটি সরকারের সাফল্য ব্যর্থতা পরিমাপের জন্য যদিও তিন মাস মোটেও উপযুক্ত সময় নয়। কারণ একটি অগণতান্ত্রিক সরকার, যে কিনা রাষ্ট্রের সবগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে একটি জটিল ও অভূতপূর্ব পরিস্থিতির মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরই মধ্যে কয়েকটি অপশক্তি দাবি-দাওয়ার আড়ালে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। এমন বাস্তবতায় সরকারে না থেকেও, তিন মেয়াদে সরকার পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন বিএনপি বর্তমান সরকারকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে আসছে। সরকার যেন ব্যর্থ না হয়, সেজন্য লাখ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত বিএনপি’র শোভাযাত্রায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। দেশের রিজার্ভ তলানিতে রেখে, ব্যাংকগুলো ফাঁকা করে দিয়ে ও দেশকে ঋণের জালে বিপর্যস্ত করে গেছে আওয়ামী লীগ সরকার। বিএনপির পূর্ণ সমর্থন বাংলাদেশের অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার কঠিন কাজে সরকারকে সহায়তা করবে। সর্বশেষ বক্তৃতায় তারেক রহমান একটি সমতাভিতিক বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা বলেছেন। যে বাংলাদেশে ধনী ও গরিবের মধ্যে বিস্তর ব্যবধান থাকবে না। যেখানে ধনী শুধু ধনীই হবেন, আর দরিদ্র শ্রেণি দিন দিন আরও দরিদ্র হবেন-এই চক্র থেকে বের হবার প্রত্যয় রয়েছে। তিনি একইসঙ্গে একটি গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছেন। এই গণতন্ত্র কাগুজে বা কেতাবি নয়। সকলের মতামত নিয়ে বাস্তবে প্রয়োগ করা হবে এমন একটি গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখা যায় তার বক্তৃতায়। একইসঙ্গে তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ার ওপর জোর দিয়েছেন। যেখানে দেশের নাগরিকদের সবার আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। কোনো একটি অংশকে বঞ্চিত বা উপেক্ষা করা হবে। বরং প্রতিটি সত্তার মধ্যে আন্তঃসংযোগ ঘটিয়ে গড়া হবে নতুন বাংলাদেশ।
বিএনপি’র লাখো নেতাকর্মীর অংশগ্রহণে ঢাকায় শান্তিপূর্ণ শোভাযাত্রায় একদিকে দলীয় ঐক্য প্রকাশিত হয়েছে। অন্যদিকে এই ঐক্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একটি শক্তিশালী পাটাতন বা ভিত্তি দিয়েছে। এরসঙ্গে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ হাজারো ছাত্র, শ্রমিকের রক্ত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হঠাতে গিয়ে যে নিদারুণ যন্ত্রণা ও অভিজ্ঞতা দেশের মানুষ ভোগ করেছে তা জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করার রসদ জোগাবে। তার ভাষ্য, আর কোনো অগণতান্ত্রিক, কর্তৃত্ববাদী ও একনায়কতান্ত্রিক স্বৈরাচার ব্যবস্থা বাংলাদেশে ফিরে না আসুক। অর্থাৎ বিদ্যমান সরকার থেকে শুরু করে ভবিষ্যতের সরকারও যেন আর কখনো স্বৈরাচারী না হয়ে উঠে, সে ব্যাপারেও সাবধান করে দিয়েছেন তিনি।
আগামীতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের হাতে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠকু বাংলাদেশ।
লেখক: সংবাদকর্মী

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 10
(23)
- ইসরায়েলি হামলায় গাজায় এক পরিবারের সবাই নিহত
- বউবাজারে রহস্যময় লৌহ সুড়ঙ্গের সন্ধান, কী আছে ভেতরে?
- ইসরায়েলি সেনাদের যেভাবে উগ্রবাদী তৈরি করল নেতানিয়া...
- জনসংখ্যা বাড়াতে ‘মিনিস্ট্রি অব সেক্স’ চালু করতে চা...
- কানে কিছু ঢুকলে by ডা: এম আলমগীর চৌধুরী
- জেলেনস্কি ও আব্বাসের সঙ্গে কী কথা হল ট্রাম্পের?
- মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধের দামামা বেজে উঠবে, ইরা...
- অভিবাসী না থাকলে আমেরিকার পরিস্থিতি কেমন হবে?
- গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়াল কাতার,...
- মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটি পিলারের ওপর দাঁড় করানো...
- কুমড়োর নৌকা বানিয়ে নদীতে ভেসে রইলেন ২৬ ঘণ্টা, গিনে...
- ট্রাম্পকে হত্যার তৃতীয় প্রচেষ্টা? অভিযোগ ইরানের দিকে
- পাকিস্তানের রেলস্টেশনে ভয়াবহ বোমা হামলা, নিহত ২৫
- আবু সাঈদকে হত্যার পরই চূড়ান্ত ফয়সালার প্রতিজ্ঞা কর...
- ট্রাম্প নির্বাচিত হওয়ার পর জেলেনস্কির সঙ্গে মাস্কে...
- নির্বাচন পরে, সরকারের অগ্রাধিকার সংস্কারে
- রাজধানীতে বিশাল শোভাযাত্রায় যে বার্তা দিলো বিএনপি ...
- ভোট হতে হবে, কোনো আপস নাই -তারেক রহমান
- যেভাবে মানিকগঞ্জ চেম্বার নিয়ন্ত্রণ করতেন জাহিদ মাল...
- সংস্কার কমিশনে ব্যবসায়ীদের যুক্ত হতে বললেন ড. ইউনূ...
- আওয়ামী লীগ নেতার মেয়েকে নিয়ে ছাত্রলীগ নেতা উধাও
- যৌক্তিক সংস্কারের পর জাতীয় নির্বাচন: সারজিস
- ইসরায়েলের ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা
-
▼
Nov 10
(23)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment