Sunday, November 10, 2024
সংস্কার কমিশনে ব্যবসায়ীদের যুক্ত হতে বললেন ড. ইউনূসের বিশেষ দূত
সংস্কার কমিশনে ব্যবসায়ীদের যুক্ত হতে বললেন ড. ইউনূসের বিশেষ দূত
গতকাল রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে আইসিটি খাতের সংস্কার নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
লুৎফে সিদ্দিকী বলেন, পুলিশ সংস্কার কমিশন ব্যবসায়ীদের জন্য কি করবে? পাবলিক সার্ভিস সংস্কারের প্রক্রিয়া কীভাবে ব্যবসাকে প্রভাবিত করবে? বেসরকারি সেক্টরের সদস্য ছাড়াই সরকারি কমিটিগুলো কেন গঠিত হচ্ছে? এই ফান্ডামেন্টাল প্রশ্নগুলো তুলতে হবে। বিশেষ দূত বলেন, সরকারে আমার সহকর্মীদের প্রতি আমার যে শ্রদ্ধা ও সম্মানবোধ- সেটা আর কোথাও পাইনি।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে লুৎফে সিদ্দিকী বলেন, কী করতে হবে, কবে বা কোথায় করতে হবে- সেটা আমাদের লিখে পাঠান। আমি বিষয়গুলো নিয়ে আমার সহকর্মীদের সঙ্গে কথা বলবো। তিনি বলেন, যখন সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করা হয়, তখন তিনি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন ছাড়া ঢালাওভাবে বলা কথাবার্তার প্রতিক্রিয়া জানানো যায় না। ডিসিসিআইয়ের সভাপতি আশরাফ আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আইসিটি খাত সংস্কারে নানা তথ্য ও প্রস্তাব উপস্থাপন করেন বডস্টিন টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেছেন, আমাদের মহাখালীতে যে কড়াইল বস্তি আছে- সেখানে হাইটেক পার্ক করার কথা ছিল। সেটার প্ল্যান করা আছে। বস্তিবাসীদের কীভাবে পুনর্বাসন করা হবে, সেটারও প্ল্যান করা আছে। ৯০ একর জমি নিয়ে গড়ে ওঠা ৮০ হাজার মানুষের এ আবাসস্থলই ঢাকার সবচেয়ে বড় বস্তি। এখানে যদি একটা ভালো হাইটেক পার্ক করা যায়, শহরের মধ্যে অবস্থিত হওয়াতে সবাই এটাতে ইনভেস্ট করবে। শুধু আমরা না, অনেক বিদেশি কোম্পানি এটাতে ইনভেস্ট করবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি পরিষেবা, সফটওয়্যার এবং যন্ত্রপাতিসহ তথ্যপ্রযুক্তির বৈশ্বিক বাজার প্রায় ৩ ট্রিলিয়ন ডলার, তবে বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতে বৃহত্তম জনগোষ্ঠী থাকা সত্ত্বেও, আমাদের আয় মাত্র ২.৫ বিলিয়ন ডলার, যা তেমন উল্লেখযোগ্য নয়। ঢাকা চেম্বারের সভাপতি বলেন, এ সম্ভাবনাকে কাজে লাগাতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন, যথাযথ বাস্তবায়ন, কৌশলগত বিনিয়োগ, সরকারি ও বেসরকারি খাতসহ সকল অংশীদারদের মধ্যে সমন্বয় গড়ে তোলা জরুরি। তিনি আরও বলেন, সফ্টওয়্যার ও পরিষেবা রপ্তানির ক্ষেত্রে ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে এবং ২০২৪ অর্থবছরে রপ্তানি আয় প্রায় ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ খাতে দক্ষতার ব্যবধান এবং পরিকাঠামোর অভাবের কথা উল্লেখ করে আশরাফ আহমেদ বলেন, এই ব্যবধান মেটাতে শিক্ষা, লজিস্টিক পরিকাঠামো এবং প্রশিক্ষণ কর্মসূচিতে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরন্তু উচ্চমানের মূল্য সংযোজন তথ্যপ্রযুক্তি পরিষেবার জন্য তিনি গবেষণা ও উন্নয়ন এবং রপ্তানি প্রণোদনার গুরুত্বের ওপর জোর দেন। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন যথাযথ বাস্তবায়ন, কৌশলগত বিনিয়োগ, সরকারি, বেসরকারি খাতসহ সকল স্টেকহোল্ডারদের মধ্যকার সমন্বয় একান্ত অপরিহার্য বলে ডিসিসিআই সভাপতি মত প্রকাশ করেন।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আমাদের তৈরি পোশাক শিল্পের পর তথ্য-প্রযুক্তি খাত অত্যন্ত সম্ভাবনাময়, যেখানে বিশেষকরে তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ সম্ভব।
ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. লিয়াকত আলী বলেন, প্রতিযোগিতামূলক নীতির অভাবে আমরা দেশে এফডিআই আকৃষ্ট করতে পারছি না। তিনি আইটি ও সেমিকন্ডাক্টর শিল্পের জন্য শুল্ক ও কর কাঠামো সংস্কারেরও অনুরোধ করেন। তিনি বলেন, সেমিকন্ডাক্টর সেক্টরে বাংলাদেশের ভালো ডিজাইনের হাউজ রয়েছে, তাই সরকারি ও বেসরকারি যৌথ বিনিয়োগ বাংলাদেশে হার্ডওয়্যার উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 10
(23)
- ইসরায়েলি হামলায় গাজায় এক পরিবারের সবাই নিহত
- বউবাজারে রহস্যময় লৌহ সুড়ঙ্গের সন্ধান, কী আছে ভেতরে?
- ইসরায়েলি সেনাদের যেভাবে উগ্রবাদী তৈরি করল নেতানিয়া...
- জনসংখ্যা বাড়াতে ‘মিনিস্ট্রি অব সেক্স’ চালু করতে চা...
- কানে কিছু ঢুকলে by ডা: এম আলমগীর চৌধুরী
- জেলেনস্কি ও আব্বাসের সঙ্গে কী কথা হল ট্রাম্পের?
- মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধের দামামা বেজে উঠবে, ইরা...
- অভিবাসী না থাকলে আমেরিকার পরিস্থিতি কেমন হবে?
- গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়াল কাতার,...
- মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটি পিলারের ওপর দাঁড় করানো...
- কুমড়োর নৌকা বানিয়ে নদীতে ভেসে রইলেন ২৬ ঘণ্টা, গিনে...
- ট্রাম্পকে হত্যার তৃতীয় প্রচেষ্টা? অভিযোগ ইরানের দিকে
- পাকিস্তানের রেলস্টেশনে ভয়াবহ বোমা হামলা, নিহত ২৫
- আবু সাঈদকে হত্যার পরই চূড়ান্ত ফয়সালার প্রতিজ্ঞা কর...
- ট্রাম্প নির্বাচিত হওয়ার পর জেলেনস্কির সঙ্গে মাস্কে...
- নির্বাচন পরে, সরকারের অগ্রাধিকার সংস্কারে
- রাজধানীতে বিশাল শোভাযাত্রায় যে বার্তা দিলো বিএনপি ...
- ভোট হতে হবে, কোনো আপস নাই -তারেক রহমান
- যেভাবে মানিকগঞ্জ চেম্বার নিয়ন্ত্রণ করতেন জাহিদ মাল...
- সংস্কার কমিশনে ব্যবসায়ীদের যুক্ত হতে বললেন ড. ইউনূ...
- আওয়ামী লীগ নেতার মেয়েকে নিয়ে ছাত্রলীগ নেতা উধাও
- যৌক্তিক সংস্কারের পর জাতীয় নির্বাচন: সারজিস
- ইসরায়েলের ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা
-
▼
Nov 10
(23)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment