Sunday, November 10, 2024
নির্বাচন পরে, সরকারের অগ্রাধিকার সংস্কারে
নির্বাচন পরে, সরকারের অগ্রাধিকার সংস্কারে
রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করছেন, সরকার নির্বাচিত নয় বলে অনেক ক্ষেত্রে প্রয়োজন হলেও কঠোর ব্যবস্থা নিতে পারছে না। নির্বাচিত সরকার না এলে অনেক সমস্যারই সমাধান মিলবে না।
এসব যুক্তি সামনে রেখেই দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে চাপ দেয়া হচ্ছে। বক্তৃতা, বিবৃতি ও সমাবেশের মাধ্যমে তারা সরকারকে এই বার্তা দিতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সর্বশেষ শুক্রবার বিএনপি ঢাকাসহ সারা দেশে যে বড় শোডাউন করেছে এটিও সরকারের জন্য একটি বার্তা।
গতকাল কৃষক দলের এক আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন। সেখানে তিনি প্রসঙ্গক্রমে বাজার সিন্ডিকেটের বিষয় আনেন। বলেন, এই সিন্ডিকেট ভাঙতে হলে প্রকৃত জনপ্রতিনিধি প্রয়োজন। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সেটা সম্ভব।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কারই সফল হতে পারে না। জনগণের কার্যকর অংশগ্রহণ সম্ভব একটি নির্বাচিত সংসদের মাধ্যমে।
ওদিকে সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত সংস্কারেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে মনে করছে দলগুলো। সরকারের তরফে দেয়া বক্তব্যেও এটা অনেকটা স্পষ্ট। সর্বশেষ বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি’র দাবি অমূলক নয়, তবে জনগণ আগে সংস্কার চায়।
সরকারের এমন মনোভাবের সঙ্গে কিছু দলেরও সমর্থন রয়েছে। নির্বাচনের সময়সীমা নিয়ে জামায়াতে ইসলামীর তেমন কোনো তাড়াহুড়ো দেখা যাচ্ছে না। দলটির নেতারাও এ নিয়ে কৌশলী বক্তব্য দিচ্ছেন। নূরুল হক নুরের গণঅধিকারও নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলছে।
সর্বশেষ গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি। অর্ধ লাখ মানুষ রক্ত দেয়নি। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সিস্টেমগুলোর যৌক্তিক সংস্কার করে অন্তর্বর্তী সরকারের নির্বাচনে যাওয়া উচিত। শনিবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সারজিস আলম বলেন, গত ১৬ বছর, এমনকি ৫৩ বছর ধরে সংবিধান এই বাংলাদেশকে, মানুষকে পাঁচ বছরের জন্য ‘জনতার সরকার’ উপহার দিতে পারেনি। পাঁচ বছর পরপর অনেক বড় বড় ইশতেহার দিয়ে সরকার নির্বাচন করে, ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে তারা ভুলে যায়, তারা কী ইশতেহার দিয়েছিল। তারা ভুলে যায়, তারা জনতার সরকার। নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আমরা বলছি না রাষ্ট্রের সবকিছু সংস্কার করে নির্বাচনে যান। আমরা এটাও বলছি না আগামী পাঁচ-ছয় বছর সংস্কার করেন। কিন্তু সংস্কারের জন্য ন্যূনতম একটা যৌক্তিক সময় লাগবে।
ওদিকে এতদিন নির্বাচন নিয়ে জামায়াতের তরফে কৌশলী বক্তব্য দিলেও গতকাল দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অবশ্য সরাসরিই কথা বলেছেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, নির্বাচন কমিশনসহ সকল সেক্টর দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবেন না। এই কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।
শনিবার লক্ষ্মীপুরে দলীয় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বলেন, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। কোনো ষড়যন্ত্রের কাছে দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে।
কৃষক দলের সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নেতাকর্মীদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছেন। বিষয়টি তৃণমূলের নেতাকর্মীদেরও অবহিত করতে নির্দেশনাও দিয়েছেন।
নির্বাচন নিয়ে সরকারের রোডম্যাপ ঘোষণা না করার সঙ্গে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠনগুলোর নেতাদের আলাদা রাজনৈতিক ও নাগরিক প্ল্যাটফরম গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা আছে। আসন্ন জাতীয় নির্বাচনে এসব সংগঠনের কী ভূমিকা হয় তাও স্পষ্ট নয়। তারা দল গঠন করে নির্বাচনে অংশ নিতে পারেন এমন আলোচনাও আছে। এ ছাড়া এক এগারোর সময় দুই প্রধান দলের শীর্ষ নেতৃত্বকে মাইনাস করতে কিংস পার্টি তৈরির যে তৎপরতা ছিল সেই আশঙ্কাও আছে দলগুলোর। এ ছাড়া সরকার দুর্বল ও নমনীয়ভাবে দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করলে সামনে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলেও নেতারা মনে করছেন। এসব কারণেই নির্বাচন আয়োজনে সরকারকে গুরুত্ব দিতে চাপ দিচ্ছেন তারা।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 10
(23)
- ইসরায়েলি হামলায় গাজায় এক পরিবারের সবাই নিহত
- বউবাজারে রহস্যময় লৌহ সুড়ঙ্গের সন্ধান, কী আছে ভেতরে?
- ইসরায়েলি সেনাদের যেভাবে উগ্রবাদী তৈরি করল নেতানিয়া...
- জনসংখ্যা বাড়াতে ‘মিনিস্ট্রি অব সেক্স’ চালু করতে চা...
- কানে কিছু ঢুকলে by ডা: এম আলমগীর চৌধুরী
- জেলেনস্কি ও আব্বাসের সঙ্গে কী কথা হল ট্রাম্পের?
- মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধের দামামা বেজে উঠবে, ইরা...
- অভিবাসী না থাকলে আমেরিকার পরিস্থিতি কেমন হবে?
- গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়াল কাতার,...
- মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটি পিলারের ওপর দাঁড় করানো...
- কুমড়োর নৌকা বানিয়ে নদীতে ভেসে রইলেন ২৬ ঘণ্টা, গিনে...
- ট্রাম্পকে হত্যার তৃতীয় প্রচেষ্টা? অভিযোগ ইরানের দিকে
- পাকিস্তানের রেলস্টেশনে ভয়াবহ বোমা হামলা, নিহত ২৫
- আবু সাঈদকে হত্যার পরই চূড়ান্ত ফয়সালার প্রতিজ্ঞা কর...
- ট্রাম্প নির্বাচিত হওয়ার পর জেলেনস্কির সঙ্গে মাস্কে...
- নির্বাচন পরে, সরকারের অগ্রাধিকার সংস্কারে
- রাজধানীতে বিশাল শোভাযাত্রায় যে বার্তা দিলো বিএনপি ...
- ভোট হতে হবে, কোনো আপস নাই -তারেক রহমান
- যেভাবে মানিকগঞ্জ চেম্বার নিয়ন্ত্রণ করতেন জাহিদ মাল...
- সংস্কার কমিশনে ব্যবসায়ীদের যুক্ত হতে বললেন ড. ইউনূ...
- আওয়ামী লীগ নেতার মেয়েকে নিয়ে ছাত্রলীগ নেতা উধাও
- যৌক্তিক সংস্কারের পর জাতীয় নির্বাচন: সারজিস
- ইসরায়েলের ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা
-
▼
Nov 10
(23)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment