Sunday, November 10, 2024
যেভাবে মানিকগঞ্জ চেম্বার নিয়ন্ত্রণ করতেন জাহিদ মালেক by রিপন আনসারী
যেভাবে মানিকগঞ্জ চেম্বার নিয়ন্ত্রণ করতেন জাহিদ মালেক by রিপন আনসারী
সূত্র মতে, ১৯৯১ সালে মানিকগঞ্জ জেলা চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়। মূলত রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে আসছে এই সংগঠনটির কার্যক্রম। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের জামানার শেষের ১০ বছর এই সংগঠনটি নানা কারণেই আলোচিত সমালোচিত। সর্বশেষ ২০১২ সালে সরাসরি ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন সুদেব কুমার সাহা। এরপর থেকে ২০২৪ সাল পর্যন্ত নির্বাচনের মুখ কেউ দেখেনি।
জাহিদ মালেকের পরিবার এবং আস্থাভাজন নেতারাই সিলেকশনের মাধ্যমে নিজেদের স্থান করে নেয় চেম্বার অব কমার্সের সভাপতিসহ বিভিন্ন পদ-পদবিতে। এরমধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে ২০১৮ সাল থেকে ২০২৪ সালের পরিচালনা পর্ষদের দুইজন সভাপতিকে নিয়ে। এদের একজন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পুত্র রাহাত মালেক এবং মন্ত্রীর প্রধান খলিফা আফসার উদ্দিন সরকার। ২০১৮ সালে রাহাত মালেককে সভাপতির আসনে বসানো হয়। দুই বছর মেয়াদের ওই কমিটির সভাপতি রাহাত মালেক একদিনের জন্যও মানিকগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে এক টেবিলে বসেননি। শুধুমাত্র একদিনের জন্য ঢাকার একটি হোটেলে পরিচালনা পর্ষদের নেতাদের ডেকে আপ্যায়ন এবং ব্লেজার দিয়েছেন।
ওই পরিচালনা পর্ষদের একাধিক নেতা মানবজমিনকে এমন তথ্য দিয়েছেন। এরপর ২০২০ সালে গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারকে চেম্বার অব কমার্সের মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি করেন। সেখানেও ভোটের কোনো বালাই ছিল না। মন্ত্রীর একক সিদ্ধান্তে প্রকৃত ব্যবসায়ী না হয়েও আফসার সরকারকে সভাপতি নিযুক্ত করেন। এ নিয়ে স্বয়ং আওয়ামী লীগের ভেতরেও ব্যাপক সমালোচনা ছিল। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর কারণে কেউ কোনো ধরনের প্রতিবাদ তো দূরের কথা টু শব্দ পর্যন্ত করতে পারেনি। দুই বছরের মেয়াদে আফসার সরকারকে সভাপতি করা হলেও ২০২২ সালে পুনরায় নির্বাচনের মাধ্যমে কমিটি করার কথা থাকলেও সেটাও করা হয়নি। নিয়মনীতির তোয়াক্কা না করে সভাপতি হিসেবে অবৈধভাবে আরও দুই বছরসহ মোট ৪ বছর দায়িত্ব পালন করেন। তার ৪ বছরে পরিচালনা পর্ষদের কোনো সদস্য নিয়ে চেম্বার অব কমার্সের কার্যালয়ে একত্রিত হননি। ব্যবসায়ীদের সংগঠন হলেও জেলার কোনো ব্যবসায়ীদের সুখে-দুঃখে আফসার সরকার কোনো ভূমিকা পালন করেনি বলে অভিযোগ রয়েছে।
আফসার উদ্দিন সরকারের কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম পরান মিয়া মানবজমিনকে বলেন, কমিটিতে রাজনৈতিক নেতারা জড়ানোর কারণে দেশের এই পরিস্থিতিতে কারও কোনো খোঁজখবর নেই। ব্যবসায়ীদের সংগঠনে মূলত ব্যবসায়ীদের প্রাধান্য না দেয়ায় অন্যান্য পেশার লোকজন ঢুকে পড়েছে। পরিচালনা পর্ষদের মিটিং দূরের কথা কোনো কার্যক্রমই সচল ছিল না। এটা আসলে সভাপতি কেন্দ্রিক। তিনি যদি উদ্যোগ না নেন সেখানে অন্য কেউ উদ্যোগ নিয়ে মিটিং কল করতে পারে না। আফসার সরকার যে পরিপ্রেক্ষিতে সভাপতি হয়েছে সেটা সবাই জানেন। নির্বাচনের মাধ্যমে সভাপতি না হলে যা হয়। ২০১২ সালে সর্বশেষ নির্বাচন হয়েছে এরপর বাকি কমিটিগুলো সিলেকশনের মাধ্যমে হয়েছে। আফসার সরকার মূলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় তিনি এই সংগঠনে কোনো সময় দিতে পারেননি।
চেম্বার অব কমার্সের পর্ষদের সাবেক আরেক নেতা শহিদুল ইসলাম সুজন বলেন, ২০১৮ সালে পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে ছিলাম। সে সময় রাহাত মালেক সভাপতি ছিলেন। তার দুই বছরের মেয়াদে আমাদের নিয়ে শুধু একদিন ঢাকার একটি হোটেলে বসেছিলেন। এখানে ভালোমন্দ খাইয়েছেন এবং একটি করে ব্লেজার দিয়েছেন। সেখানেই সীমাবদ্ধ ছিল। কোনো মিটিং তো দূরের কথা চেম্বার অব কমার্সের কার্যালয়ে পা রাখেননি তিনি। তাছাড়া ২০২০ সালে আমাদের না জানিয়েই আফসার উদ্দিন সরকারকে সভাপতি করে নতুন কমিটি করেছে। যা সম্পূর্ণই নিয়ম বহির্ভূত ছিল। আফসার সরকার মূলত সভাপতির পদ বাগিয়ে নিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা নিতো।
মানিকগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের অফিস সেক্রেটারি আশফাকুর রহমান সুমন মানবজমিনকে বলেন, এখানে দীর্ঘদিন ধরেই কোনো নিয়মনীতির মধ্যে কোনো কিছুই হয়নি। ২০১২ সালে সর্বশেষ সরাসরি ভোটের মাধ্যমে কমিটি গঠিত হয়। এরপর আর কোনো ভোট হয়নি। সিলেকশনের মাধ্যমেই কমিটিগুলো হয়েছে।
চেম্বার অব কমার্সের সাবেক একাধিকবারের সভাপতি সুদেব কুমার সাহা মানবজমিনকে বলেন, আমি যখন নির্বাচিত হয়েছিলাম তখন গণতান্ত্রিক পন্থায় ভোটে নির্বাচিত হয়েছি। এরপর ষড়যন্ত্র করে আমাকে সরিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে রাহাত মালেক ও আফসার সরকারকে সভাপতি করা হয়। কারণ তারা জানতেন আমি প্রার্থী হলে তারা আমার সঙ্গে ভোটে জিততে পারতেন না।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা মানবজমিনকে বলেন, চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগে এখনো কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করবো সেখান থেকে সিদ্ধান্ত পাওয়া গেলে ব্যবসায়ীদের নিয়ে বসেই আমরা এই প্রতিষ্ঠানটিকে সচল করার চেষ্টা করবো। এদিকে গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর চেম্বার অব কমার্সের সভাপতি আফসার উদ্দিন সরকার এবং সাবেক সভাপতি রাহাত মালেক আত্মগোপনে চলে যাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 10
(23)
- ইসরায়েলি হামলায় গাজায় এক পরিবারের সবাই নিহত
- বউবাজারে রহস্যময় লৌহ সুড়ঙ্গের সন্ধান, কী আছে ভেতরে?
- ইসরায়েলি সেনাদের যেভাবে উগ্রবাদী তৈরি করল নেতানিয়া...
- জনসংখ্যা বাড়াতে ‘মিনিস্ট্রি অব সেক্স’ চালু করতে চা...
- কানে কিছু ঢুকলে by ডা: এম আলমগীর চৌধুরী
- জেলেনস্কি ও আব্বাসের সঙ্গে কী কথা হল ট্রাম্পের?
- মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধের দামামা বেজে উঠবে, ইরা...
- অভিবাসী না থাকলে আমেরিকার পরিস্থিতি কেমন হবে?
- গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়াল কাতার,...
- মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটি পিলারের ওপর দাঁড় করানো...
- কুমড়োর নৌকা বানিয়ে নদীতে ভেসে রইলেন ২৬ ঘণ্টা, গিনে...
- ট্রাম্পকে হত্যার তৃতীয় প্রচেষ্টা? অভিযোগ ইরানের দিকে
- পাকিস্তানের রেলস্টেশনে ভয়াবহ বোমা হামলা, নিহত ২৫
- আবু সাঈদকে হত্যার পরই চূড়ান্ত ফয়সালার প্রতিজ্ঞা কর...
- ট্রাম্প নির্বাচিত হওয়ার পর জেলেনস্কির সঙ্গে মাস্কে...
- নির্বাচন পরে, সরকারের অগ্রাধিকার সংস্কারে
- রাজধানীতে বিশাল শোভাযাত্রায় যে বার্তা দিলো বিএনপি ...
- ভোট হতে হবে, কোনো আপস নাই -তারেক রহমান
- যেভাবে মানিকগঞ্জ চেম্বার নিয়ন্ত্রণ করতেন জাহিদ মাল...
- সংস্কার কমিশনে ব্যবসায়ীদের যুক্ত হতে বললেন ড. ইউনূ...
- আওয়ামী লীগ নেতার মেয়েকে নিয়ে ছাত্রলীগ নেতা উধাও
- যৌক্তিক সংস্কারের পর জাতীয় নির্বাচন: সারজিস
- ইসরায়েলের ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা
-
▼
Nov 10
(23)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment