অচিরেই আইনি জটিলতার অবসান হোক-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-সংকট

সরকার যখন প্রাথমিক শিক্ষার মান বাড়াতে এবং শিক্ষার্থী ঝরে পড়া বন্ধে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে, তখন সীমান্ত জেলা সাতক্ষীরার বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলো তার বিপরীত চিত্রই তুলে ধরে। গত সোমবারের প্রথম আলোর সরেজমিন প্রতিবেদন থেকে জানা যায়, সাতক্ষীরার প্রতিটি উপজেলায় ১০-১২টি করে বেসরকারি