Monday, November 2, 2026
জার্মানিতে বিক্ষোভের পর ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৫৪
জার্মানিতে বিক্ষোভের পর ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৫৪
শনিবার জার্মানির বিভিন্ন শহরে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, জীবনযাত্রার ব্যয় কমানো এবং সামাজিক সেবা ও স্বাস্থ্য খাতের কাটছাঁট বন্ধের দাবিতে বিক্ষোভ করেন হাজারো মানুষ। ‘জেন জি রেগেল্ট’ (জেন জি দায়িত্ব নেবে) নামের একটি আন্দোলন গোষ্ঠী এসব কর্মসূচির আয়োজন করে। কয়েক ডজন শহরে বিক্ষোভ হলেও ফ্রাঙ্কফুর্টে পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে।
হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পোসেক জানান, ফ্রাঙ্কফুর্টে মুখোশধারী বিক্ষোভকারীরা ১৭টি দোকানে ভাঙচুর করেন এবং পাঁচটি দোকানে লুটপাট চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ হাজার ৩০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সংঘর্ষে পুলিশের শতাধিক সদস্য আহত হন। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ১৩ থেকে ২৯ বছরের মধ্যে।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা বিভিন্ন স্থাপনার জানালা ভাঙচুর করেন এবং পুলিশ ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমা, পাথর ও বোতল ছোড়েন।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডব্রিন্ট বলেন, দাঙ্গা ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই জার্মান নাগরিক। পুলিশের তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, সহিংসতায় জড়িত অনেকের অভিবাসী পটভূমি রয়েছে। তবে এ দাবির পক্ষে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
এদিকে ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ হয়েছে। তবে সেখানে পরিস্থিতি অনেকটাই শান্তিপূর্ণ ছিল। গত ১৭ অক্টোবরের বিক্ষোভে দেশটির বিভিন্ন দোকান, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিক্ষোভকে কেন্দ্র করে বিদেশি উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সহিংসতা উসকে দেওয়ার আশঙ্কায় আগেই সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছিল।
সূত্র: রয়টার্স
![]() |
| জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিক্ষোভের সময় অস্ত্র বিক্রির একটি দোকানে লুটপাট চালান বিক্ষোভকারীরা। ৩১ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2444)
-
▼
November
(30)
-
▼
Nov 02
(12)
- ভারতে শপিংমলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা
- ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ ইসরাইলের জন্য বুমেরাং হ...
- ‘কয়েকদিনের মধ্যেই ইরানে পরমাণু হামলা চালাতে পারে য...
- সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসা...
- ইসরাইলের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়ার ঐতিহাসিক সুযোগ...
- আপনিও কি ‘পপকর্ন ব্রেন’-এ ভুগছেন by রাফিয়া আলম
- ভুটানের ‘মাইন্ডফুলনেস’ নগরে এক দিনে ১০৮ বৌদ্ধ স্তূ...
- ‘আয়রন মেস’ মহড়াকে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসে...
- তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনে...
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ: ন্যূনত...
- জার্মানিতে বিক্ষোভের পর ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৫৪
- ২০০ বছরের পুরোনো সেই দানব ফিরল পর্দায়, কেমন হলো ‘ফ...
-
▼
Nov 02
(12)
-
▼
November
(30)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment