Monday, November 2, 2026
২০০ বছরের পুরোনো সেই দানব ফিরল পর্দায়, কেমন হলো ‘ফ্রাঙ্কেনস্টাইন’ by লতিফুল হক
২০০ বছরের পুরোনো সেই দানব ফিরল পর্দায়, কেমন হলো ‘ফ্রাঙ্কেনস্টাইন’ by লতিফুল হক
* একনজরে
* সিনেমা: ‘ফ্রাঙ্কেনস্টাইন’
* ধরন: গথিক সায়েন্স-ফিকশন
* পরিচালনা: গিয়ের্মো দেল তোরো
* অভিনয়: অস্কার আইজ্যাক, জ্যাকব এলর্ডি, মিয়া গথ, ফেলিক্স কামারার ও ক্রিস্টফ ভালৎজ
* স্ট্রিমিং: নেটফ্লিক্স
* রানটাইম: ২ ঘণ্টা ৩০ মিনিট
সিনেমাটি তিনটি অংশে বিভক্ত—শুরুর বয়ান, ভিক্টরের গল্প আর মনস্টারের গল্প। একুশ শতকের এই সিনেমা দু শ বছর আগে লেখা মূল গল্পের কাছাকাছি থেকেও নতুনত্ব তৈরি করেছে। মেসি শেলির উপন্যাস ১৮১৮ সালে প্রকাশিত হয়েছিল, সিনেমার সময়কাল ১৮৫৭; লেখকের মৃত্যুর কিছু বছর পর। ভিক্টোরিয়ান যুগে গল্পকে স্থান দেওয়ায় তা বর্তমান দর্শকের কাছে পরিচিত প্রেক্ষাপট তৈরি করেছে।
সিনেমার শুরু হয় আর্কটিক অঞ্চলে, যেখানে স্রষ্টা ও সৃষ্টি একে অপরের শিকার হয়ে চলেছেন। কিন্তু দেল তোরো সেটা যেভাবে দেখিয়েছেন তা কেবল চমকপ্রদ আর ভয়ানকই নয় বরং হৃদয়বিদারক। দেল তোরো মনস্টারকে একধরনের অতিপ্রাকৃত রূপ দিয়েছেন। একটু পরে মনস্টার নিজেই যখন তাঁর জীবনের গল্প বলা শুরু করে; সিনেমা নতুন রূপ পায়।
ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের (অস্কার আইজ্যাক) শৈশব ছিল সব অর্থেই দুঃস্বপ্নের। সন্তান জন্ম দিতে দিতে গিয়ে মায়ের মৃত্যু আর বাবার (চার্লস ড্যান্স) অত্যাচারে বড় হয় সে। ভিক্টরের বাবা ছিলেন চিকিৎসক। বাবার কঠোর আচরণই ভিক্টরকে প্ররোচিত করে স্রষ্টার বিরুদ্ধে উঠে দাঁড়াতে। বড় হওয়ার পর ভিক্টর যখন এক তরুণ চিকিৎসক; ইলেকট্রিক চার্জের মাধ্যমে মৃতদেহকে জীবিত করে সবাইকে স্তম্ভিত করে দেয়।
ভিক্টরের ছোট ভাই উইলিয়াম (ফেলিক্স কামারার) আর তাঁর বাগ্দত্তা এলিজাবেথ (মিয়া গথ) ভিক্টরের উচ্চাকাঙ্ক্ষা বুঝতে পারে। ভিক্টরের কৃত্রিম মানব প্রকল্পে অর্থায়ন করে বিত্তশালী অস্ত্র নির্মাতা হ্যারল্যান্ডার (ক্রিস্টফ ওয়াল্টজ)। যুদ্ধক্ষেত্র থেকে মৃতদেহের বিভিন্ন অংশ নিয়ে নিজের সৃষ্টিকে জীবন্ত করতে চায় ভিক্টর। একটা সময় সত্যিই প্রাণ পায় ভিক্টরের দানব (জ্যাকব এলর্ডি)। শুরুতে নতুন দুনিয়ার রূপে মুগ্ধ হলেও ক্রমেই দানব বুঝতে পারে সমাজের নিষ্ঠুরতা। বুঝতে পারে, শেকলবন্দী থেকে অত্যাচারের নিয়তি অপেক্ষা করতে তাঁর জন্য।
অভিনয়ের বিচারে ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। দানবের চরিত্রে সংবেদনশীলতা আর অন্তর্নিহিত কোমলতা অদ্ভুত মিশ্রণ ফুটিয়ে তুলেছেন তিনি। একটি দৃশ্যে তিনি যখন ইঁদুরকে ধরে আদর করেন; চোখ ফেরানো যায় না। সদ্যোজাত শিশু, ‘পশু’, মানুষ ও বিপজ্জনক মনস্টারের মিশ্র অভিব্যক্তি—সবই এলর্ডির নৈপুণ্যে ফুটে উঠেছে। তাঁর ত্বক নীলাভ, যেন মৃতদেহের মতোই।
উন্মাদ বৈজ্ঞানিক চরিত্রে অস্কার আইজ্যাকও দারুণ। নিজের সৃষ্টির পেছনে নাছোড়বান্দা মনোভাব, ক্ষোভ, ক্রোধ আর হতাশার দৃশ্যগুলোয় তিনি যথাযথ। আগের সব কাজ বিবেচনায় নিয়েও বলা যায়, পর্দার সেরা ফ্রাঙ্কেনস্টাইনের একজন তিনি। ক্ষোভে ফেটে পড়ার দৃশ্যগুলো ছিল চ্যালেঞ্জিং, কিন্তু আইজ্যাকের পরিমিত অভিনয়ে সেটা অতিরঞ্জিত মনে হয় না।
ভিক্টরের মেন্টরের চরিত্রে ক্রিস্টফ ওয়াল্টজও চমৎকার। ইদীনিং হরর সিনেমায় নাম কামানো মিয়া গথ দেল তোরোর দুনিয়ায় এসে দারুণভাবে মানিয়ে গেছেন। অনেকে ধরে নিয়েছিলেন, তাঁর অভিনীত এলিজাবেথ বুঝি সেই চেনা, ‘নিখুঁত’ রূপসী হবেন। কিন্তু মুক্তির পর দেখা গেল, তাঁকে ভিন্নভাবে হাজির করেছেন নির্মাতা; মলিন, ধূসর ভিক্টোরিয়ান দুনিয়ায় তাঁর বসবাস। প্রথম আবির্ভাবে তাঁর পোশাকের নীল-সবুজ দীপ্তি উজ্জ্বল নীল গুবরেপোকার খোলসের মতো ঝিলমিল করে।
‘ফ্রাঙ্কেনস্টাইন’-এর ভিজ্যুয়াল তাক লাগানো। তামারা ডেভেরেলের সেট ডিজাইন আর কেট হাওলির কস্টিউমও চমকে দেয় বারবার। ফ্রাঙ্কেনস্টাইনের শরীর যেন একত্রিত প্লেটের মতো আর এলিজাবেথের পোশাকে সবুজ দ্বীপগুলো একে অপরের সঙ্গে স্পর্শ করছে।
সিনেমার প্রতিটি ফ্রেমে দেল তোরোর প্রিয় লাল ও কালো রঙের ব্যবহার আছে। আলেকজান্ডার ডেসপ্লাটের আবহ সংগীতও সিনেমার মেজাজের সঙ্গে মানিয়ে গেছে। ড্যান লাউস্টসেনের ক্যামেরা ভিক্টরের ল্যাব থেকে আর্কটিক অঞ্চলের বিস্তৃত তুষারভূমি আর আগুনের শিখা পর্যন্ত সবকিছুর রং ধারণ করে দর্শকের সামনে জীবন্ত করেছে
তবে সিনেমার মাঝের অংশের কিছু দৃশ্য অতি-বক্তব্যের ভারে ভারী, তখন সিনেমাটি কিছুটা গতি মন্থরতায় ভোগে। অপ্রত্যাশিতভাবে সিজিআইও বেশ দুর্বল, যেমন নেকড়ের দৃশ্যটিকে একেবারেই বাস্তবসম্মত মনে হয় না।
এসব ছোটখাট দুর্বলতা সরিয়ে রাখলে ‘ফ্রাঙ্কেনস্টাইন’ চলতি বছরের অন্যতম সেরা সিনেমা। যেখানে মেরি শেলির উপন্যাসের কাঠামো আছে, কিন্তু রক্ত-মাংস দেল তোরোর। যিনি মানবিকতা আর নৃশংসতা দুটো দারুণভাবে দেখিয়েছেন। তাঁর এই ‘ফ্রাঙ্কেনস্টাইন’ শুধুই হরর নয়; বরং রোমান্স আর ট্র্যাজেডির মিশেলে এক দার্শনিক অন্বেষণ।
সিনেমায় নির্মাতা দানব আর ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন দুজনকেই সহানুভূতিশীলভাবে উপস্থাপন করেছেন। একবার দর্শক ফ্রাঙ্কেনস্টাইনের প্রতি দুর্বল হয়ে পড়ে, আরেকবার দানবের প্রতি।
আর শেষে আসে সেই অবধারিত প্রশ্ন—ভিক্টর নাকি মনস্টার; কে প্রকৃত দানব?
![]() |
| ‘ফ্রাঙ্কেনস্টাইন’–এর বিভিন্ন চরিত্র। কোলাজ |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2430)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment