মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যাঃ পাশ্চাত্যের নীরবতা

পবিত্রতম মাস রমজান অতিবাহিত হচ্ছে। বিশ্বব্যাপী মুসলমানরা এখন রোজা পালনে ব্যস্ত। কিন্তু এ মাসেও মিয়ানমারের রাখাইন (আরাকান) প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতন থেমে নেই। পাশাপাশি মসজিদে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নামাজ পড়তে দেয়া হচ্ছে না।