Monday, November 2, 2026
ভারতে শপিংমলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা
ভারতে শপিংমলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা
মহারাষ্ট্রের মুম্বাইয়ের মালাড এলাকায় অবস্থিত বিখ্যাত ‘ইনঅরবিট মল’-এ ঘটে যাওয়া এ ঘটনা সংখ্যালঘুদের প্রতি ক্রমবর্ধমান অসহিষ্ণুতার একটি দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কীভাবে আধুনিক ও সর্বজনীন পরিসরে থাকা একটি শান্তিপূর্ণ নামাজের স্থান ধ্বংস করা হতে পারে, এ ঘটনা তারই উদাহরণ।
বিতর্কের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংক্ষিপ্ত ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে দেখা যায়, হিজাব পরিহিত দুই তরুণী শপিং মলের ভেতরের প্রেয়ার রুমটি ঘুরিয়ে দেখাচ্ছে। তারা ক্যামেরার সামনে জানায়, মলের ভেতরেই নামাজ আদায়ের সুন্দর ও সুরক্ষিত ব্যবস্থা রয়েছে। সেখানে পুরুষ ও নারীদের নামাজের জন্য আলাদা কক্ষ এবং ওজু করার জন্য রয়েছে নির্দিষ্ট জায়গা বা ‘ওজুখানা’। শপিং করতে এসে কিংবা মলে দীর্ঘ সময় অবস্থান করলেও যাতে ধর্মপ্রাণ মানুষের নামাজ আদায়ে ব্যাঘাত না ঘটে, সেই ব্যবস্থার কথাই তুলে ধরেছিল ওই দুই কিশোরী। কিন্তু তাদের এই ভিডিওই যে এত বড় বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে, তা হয়তো কেউ ভাবেনি।
ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন ভারতের বিভিন্ন ডানপন্থি ব্যক্তি ও কট্টরপন্থি হিন্দু সংগঠনের সদস্যরা। বিশেষ করে ‘সকল হিন্দু সমাজ’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন গত ৩০ অক্টোবর এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি শেয়ার করে আপত্তি জানায়।
তাদের অভিযোগ, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের যাতায়াত রয়েছে এমন একটি পাবলিক শপিং মলে কেন শুধু নামাজের জন্য আলাদা জায়গা থাকবে? সংগঠনটি আরো প্রশ্ন তোলে, মুম্বাই কি ধীরে ধীরে পাকিস্তানে পরিণত হচ্ছে? নাকি এটি একটি ‘সফট ইসলামিক ছিটমহল’ হয়ে ওঠার পথে? মলের ভেতরে হিন্দুরা চাইলে একইভাবে নিজেদের ধর্মীয় উপাসনা করতে পারবেন কি না, সেই প্রশ্নও তোলে তারা। এরপর প্রেয়ার রুমটি সরিয়ে ফেলার দাবিতে মল চত্বরে বিক্ষোভ শুরু করে সংগঠনটির সদস্যরা।
হিন্দুত্ববাদী সংগঠনগুলোর লাগাতার চাপ, বিক্ষোভ ও হুমকির মুখে শেষ পর্যন্ত নামাজের কক্ষটি ভেঙে ফেলা হয়। এর এক দিন পর, ৩১ অক্টোবর ‘সকল হিন্দু সমাজ’ সামাজিক যোগাযোগমাধ্যমে আরো একটি ভিডিও প্রকাশ করে। এতে প্রেয়ার রুমটির আগের ও পরের অবস্থা তুলে ধরা হয়। ভিডিওতে দেখা যায়, ঘরটির মেঝের টাইলস ভেঙে ফেলা হয়েছে এবং পুরো জায়গাটি লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে ক্রেতাদের সুবিধার্থে বড় বড় শপিং মলে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রার্থনার জন্য নির্দিষ্ট কক্ষ রাখা হয়, যাতে বিভিন্ন ধর্মের মানুষ নিজেদের উপাসনা করতে পারেন। কিন্তু মুম্বাইয়ের এ ঘটনা দেখিয়ে দিল, ভারতে উগ্র সাম্প্রদায়িকতার চাপে সাধারণ মানুষের ধর্মীয় স্বাধীনতা ও উপাসনার সুযোগ কতটা ঝুঁকির মুখে পড়তে পারে।
![]() |
| ছবি: সংগৃহীত। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2443)
-
▼
November
(29)
-
▼
Nov 02
(12)
- ভারতে শপিংমলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা
- ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ ইসরাইলের জন্য বুমেরাং হ...
- ‘কয়েকদিনের মধ্যেই ইরানে পরমাণু হামলা চালাতে পারে য...
- সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসা...
- ইসরাইলের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়ার ঐতিহাসিক সুযোগ...
- আপনিও কি ‘পপকর্ন ব্রেন’-এ ভুগছেন by রাফিয়া আলম
- ভুটানের ‘মাইন্ডফুলনেস’ নগরে এক দিনে ১০৮ বৌদ্ধ স্তূ...
- ‘আয়রন মেস’ মহড়াকে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসে...
- তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনে...
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ: ন্যূনত...
- জার্মানিতে বিক্ষোভের পর ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৫৪
- ২০০ বছরের পুরোনো সেই দানব ফিরল পর্দায়, কেমন হলো ‘ফ...
-
▼
Nov 02
(12)
-
▼
November
(29)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment