Saturday, August 29, 2026
গোপনে ফেসবুকে ভিডিও পোস্ট করে ডলার কামানো কতটুকু নৈতিক? নিলয়ের প্রশ্ন
গোপনে ফেসবুকে ভিডিও পোস্ট করে ডলার কামানো কতটুকু নৈতিক? নিলয়ের প্রশ্ন
নিলয় লিখেছেন, ‘নাটকের প্রযোজক বা চ্যানেল মালিক টাকা ইনভেস্ট করে নাটক বানান। ইউটিউব, ফেসবুক, টিভি, ব্র্যান্ডিং থেকে সেই টাকা ওঠানোর চেষ্টা করেন। সেই নাটকের অভিনয়শিল্পী থেকে শুরু করে পরিচালক, সহকারী পরিচালক, সিনেমাটোগ্রাফার, প্রোডাকশন, লাইটগ্রাফার, মেকআপ, হাউস, স্ক্রিপ্টরাইটার, ফটোগ্রাফারসহ সংশ্লিষ্ট সব পেশার মানুষকে তাঁর পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়।’
কিন্তু শুটিংয়ে এসে এই শিল্পী–কলাকুশলীরা নিয়মের কোনো তোয়াক্কা না করেই ইচ্ছেমতো ভিডিও করতে থাকেন, এ কথা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। নিলয় লিখেছেন, ‘পারিশ্রমিক দেওয়ার পরেও শুটিং চলাকালীন কেউ কেউ নাটকের বিটিএস (বিহাইন্ড দ্য সিন) শুটিং করেন। সেগুলো, তাঁরা ফেসবুক আইডি বা পেজে পোস্ট করে ডলার কামানোর চেষ্টা করেন। ব্যাপারটা কতটুকু নৈতিক?’
এ সময় তিনি আরও লিখেছেন, ‘যাঁরা ভিডিও করছেন, তাঁদের জিজ্ঞেস করলে বলে প্রমোশন করছি। এই প্রমোশন নাটকের প্রযোজকের জন্য কতটুকু লাভজনক, সেটা প্রযোজকই ভালো জানেন। প্রমোশন করতে হলে প্রযোজক নিজে বলবেন অথবা তাঁদের নিজের চ্যানেল বা পেজে প্রমোশন করবেন।’
প্রমোশনের নামে শুটিংয়ের ভিডিও দিয়েই অনেকে গোপন চ্যানেল তৈরি করছেন। সেখান থেকেও তাঁরা আয়ও করছেন উল্লেখ করে নিলয় লিখেছেন, ‘শুটিং ইউনিটের কেউ কেউ সিক্রেট চ্যানেল ওপেন করেছেন সেই বিটিএস দিয়ে। খোঁজ নিলে দেখা যাবে তাঁরা সহকারী পরিচালক অথবা ডিওপির সহকারী। তাঁরা নিজেরা শুটিং সেট থেকে বিটিএস কালেক্ট করতে না পারলে আর্টিস্টদের আইডি বা পেজ থেকে বিটিএস কালেক্ট করে তাঁদের সিক্রেট চ্যানেলে দিচ্ছেন। যে যেটাই করছেন, তাতে ক্ষতি হচ্ছে প্রযোজকের। এখন কোনো প্রযোজক যদি আইনি পদক্ষেপ নেন, তাহলে বিপদে পড়বেন কারা?’
![]() |
| নিলয় আলমগীর। ছবি: ফেসবুক থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (1782)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment