Sunday, July 19, 2026
সিনেমা মুক্তির আগেই অন্তরঙ্গ দৃশ্য ফাঁস
সিনেমা মুক্তির আগেই অন্তরঙ্গ দৃশ্য ফাঁস
কান উৎসবে সাফল্যের পরেও ‘আগ্রা’ আলোচনায় ছিল কেবল এর অন্তরঙ্গ দৃশ্যের জন্য। মুক্তির আগে শুরুতে অন্তরঙ্গ দৃশ্য, পরে পুরো সিনেমাটিই ইন্টারনেটে ফাঁস হয়। যা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে, বিশেষ করে ছবির সাহসী দৃশ্যগুলোকে কেন্দ্র করে।
পাইরেটেড সংস্করণ দেখার পর কিছু দর্শক রুহানি শর্মার সমালোচনা শুরু করেন, সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য তাঁকে কটাক্ষ করেন। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরে আবার শুরু হয়েছে সেই পুরোনো আলোচনা।
যা নিয়ে রুহানি শর্মা প্রচণ্ড ক্ষুব্ধ। নিজের হতাশা ও অসন্তোষ ব্যক্ত করে ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘আমার কাজ ও পরিশ্রমকে শুধু কয়েকটি ক্লিপ দিয়ে পরিমাপ করা ঠিক নয়। এই ছবিটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা করি দর্শকেরা পুরো ছবি দেখবেন এবং আমাদের পরিশ্রমকে মূল্য দেবেন।’
অনেকে ভেবেছিলেন, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে ব্যাপকভাবে কাঁচি চালাবে ভারতের সার্টিফিকেশন বোর্ড। কিন্তু বলিউড হাঙ্গামাকে নির্মাতা কানু বেহেল জানান, তাঁর ‘আগ্রা’ ছবির কেবল একটি নগ্ন দৃশ্যসহ কিছু গালাগালের সংলাপ বাদ দেওয়া হয়েছে; এরপর ছবিটি পেয়েছে ‘এ’ বা প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফিকেট।
কানু বেহেলের ভাষ্য, ‘আমার অভিজ্ঞতায় সেন্সরের কাছ থেকে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া পাইনি। উল্টো তারা খুবই সহযোগিতা করেছে। তারা ছবিটা পছন্দ করেছে। পরিবর্তনগুলোও করেছি আমি নিজেই। তারা শুধু তিনটি শট কাটতে বলেছিল। বলেছিল, “আমরা ছবিটা পছন্দ করেছি, কাটতে চাই না; কিন্তু আজকের দিনে এ সার্টিফিকেট পেলেও নগ্নতা ও অশ্লীল ভাষা রাখা যায় না।”’
কানু বেহেল আরও বলেন, ‘তিনটি নগ্ন শটের মধ্যে দুটির গুরুত্ব বোঝাতে সক্ষম হই। সামান্য বদল করে সেগুলো রেখে দিই। শেষ পর্যন্ত কেবল একটি শট বাদ গেছে। গালাগালের সংলাপও সরানো হয়েছে—এ নিয়ে আমি আপত্তি করিনি। কারণ, সেটি বড় কাঠামোগত প্রশ্ন এবং কমিটিও সে বিষয়ে কিছু করতে পারত না। তারা খুব খোলামেলাভাবে বিষয়টি বুঝিয়ে বলেছে, এটা আমি সম্মান করি।’
পরবর্তী চলচ্চিত্র নিয়ে প্রশ্ন করলে কানু বেহেলের জবাব, ‘এখন বলার মতো কিছুই নেই। “আগ্রা”র জন্য আরও শো পাওয়ার লড়াই চালিয়ে যেতে চাই। স্বাধীন সিনেমার জায়গা নিয়ে বড় পরিসরের আলাপ শুরু হোক—এটাই চাই। এখনকার পুরো ব্যবস্থাটা কিছু নির্দিষ্ট ধরনের বিনোদনমূলক ছবির পক্ষেই দাঁড়িয়ে আছে। এর বাইরে থাকা চলচ্চিত্রগুলোর জায়গা ক্রমে সংকুচিত হচ্ছে।’
কইমইডটকম অবলম্বনে
![]() |
| রুহানি শর্মা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1380)
-
▼
July
(183)
-
▼
Jul 19
(9)
- ইরানের গুপ্তচরবৃত্তি ঠেকাতে মাঠে নামানো হলো ইহুদি ...
- ট্রাম্পের একগুঁয়েমির কারণে দীর্ঘমেয়াদি যুদ্ধের ঝু...
- যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে, যা তারা ভুলতে...
- নিউইয়র্কে এলে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু, আবার...
- ইরান নয়, ট্রাম্পই এখন বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপদ ...
- সিনেমা মুক্তির আগেই অন্তরঙ্গ দৃশ্য ফাঁস
- কাশ্মিরের শহীদদের দোহাই দিয়ে বলছি by হামিদ মীর
- ১০ বছরের প্রেম, অতঃপর বিয়ে
- তেলাপোকাকে কতটা পাত্তা দিচ্ছেন সাফল্য উদ্যাপনে বু...
-
▼
Jul 19
(9)
-
▼
July
(183)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment