Sunday, June 7, 2026
কেন আমরা চোখ ঘষি, এতে চোখের কি কোনো ক্ষতি হয়? by ডা. হিমেল বিশ্বাস
কেন আমরা চোখ ঘষি, এতে চোখের কি কোনো ক্ষতি হয়? by ডা. হিমেল বিশ্বাস
চোখ ঘষার কারণ
* শুষ্কতা ও ক্লান্তি: দীর্ঘ স্ক্রিন টাইম বা পর্যাপ্ত ঘুমের অভাবে চোখ শুষ্ক ও ক্লান্ত হয়ে পড়লে মস্তিষ্ক ঘষার মাধ্যমে আরাম খোঁজে।
* অ্যালার্জি: ধুলা, ফুলের পরাগ বা অন্য কোনো অ্যালার্জেনের কারণে চোখে চুলকানি শুরু হলে আমরা অজান্তেই চোখ ঘষি।
* স্বস্তি: চোখ ঘষার সময় স্নায়ুগুলো উদ্দীপ্ত হয় এবং ভেগাস নার্ভ সক্রিয় হয়ে হৃৎস্পন্দন সামান্য হ্রাস করে, যা সাময়িক আরাম বা স্বস্তি এনে দেয়।
কেন এটি ক্ষতিকর
চোখ ঘষার অভ্যাস দীর্ঘ মেয়াদে চোখের জন্য মারাত্মক হতে পারে:
১. সংক্রমণের ঝুঁকি: হাত হলো জীবাণুর আস্তানা। চোখ ঘষার সময় হাতের মাধ্যমে ব্যাকটেরিয়া বা ভাইরাস সরাসরি চোখে প্রবেশ করে, যা কনজাংটিভাইটিস (চোখ ওঠা) বা অন্যান্য সংক্রমণের কারণ হতে পারে।
২. কর্নিয়ার ক্ষতি: জোরে চোখ ঘষলে কর্নিয়ার (চোখের সামনের স্বচ্ছ অংশ) ওপর চাপ পড়ে। নিয়মিত এই চাপ পড়লে কেরাটোকোনাস নামক একটি গুরুতর সমস্যা হতে পারে। এই রোগে কর্নিয়া দুর্বল হয়ে ধীরে ধীরে বাইরের দিকে শঙ্কু আকৃতি ধারণ করে, যা দৃষ্টিশক্তির মারাত্মক ক্ষতি করে এবং একসময় অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
৩. চাপ বৃদ্ধি: যাঁরা গ্লুকোমার ঝুঁকিতে আছেন, তাঁদের জন্য চোখ ঘষা খুবই বিপজ্জনক। এতে চোখের ভেতরের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে, যা অপটিক নার্ভের ক্ষতি করে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি বাড়ায়।
৪. চুলকানি বৃদ্ধি: অ্যালার্জির কারণে চোখ ঘষলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ঘষার ফলে একধরনের হিস্টামিন নিঃসরনণকারী মাস্ট কোষ থেকে আরও বেশি হিস্টামিন নিঃসৃত হয়, যা চুলকানি ও লাল ভাবকে আরও বাড়িয়ে দেয়।
৫. কালচে আভা বা ডার্ক সার্কেল: চোখ ও তার চারপাশের ত্বক খুবই পাতলা। জোরে ঘষলে এই অংশের রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়, ফলে চোখের নিচে কালচে ছোপ বা ডার্ক সার্কেল আরও প্রকট হতে পারে।
অভ্যাস দূর করার উপায়
চোখ ঘষার অভ্যাস থাকলে তা বন্ধ করতে হবে। চুলকানি বা অস্বস্তি হলে, পরিষ্কার ঠান্ডা পানির ঝাপটা দিন বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আই ড্রপ ব্যবহার করুন। প্রয়োজন হলে একজন চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ, চোখের ভেতরে কোনো সমস্যা থাকলে তা নির্ণয় করে সঠিক চিকিৎসা শুরু করা আবশ্যক।
![]() |
| অনেকেই অভ্যাসবশত বা অস্বস্তিবোধ করলে অজান্তেই চোখ ঘষে থাকেন। ছবি: পেক্সেলস |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment