Saturday, September 27, 2025
ইসরায়েল-তুরস্কের বিরোধে সিরিয়া কি ভাগ হয়ে যাবে by মার্কো কার্নোলোস
ইসরায়েল-তুরস্কের বিরোধে সিরিয়া কি ভাগ হয়ে যাবে by মার্কো কার্নোলোস
সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দৃশ্যপটের দিকে নজর দিলে
মনে হতে পারে, ইসরায়েলের কৌশলগত অবস্থান আগের চেয়ে শক্তিশালী হয়েছে। একই
কথা বলা যায় তুরস্কের ক্ষেত্রেও। প্রশ্ন হচ্ছে, এ পরিস্থিতি কি
স্থিতিশীলতার ভিত্তি তৈরি করে দিচ্ছে, নাকি সামনে আরও বড় বিপদের ইঙ্গিত
দিচ্ছে?
গাজা, অধিকৃত পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও
ইরান—বেশ কয়েকটি জায়গায় সংঘাতে জড়িয়ে পড়লেও ইসরায়েল এ মুহূর্তে এগিয়ে
রয়েছে বলে মনে হচ্ছে। অন্যদিকে ইরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধ অক্ষকে’
বিশৃঙ্খল বলে মনে হচ্ছে। অন্যদিকে এখন সিরিয়া শাসন করছেন আল-কায়েদার
সাবেক নেতা। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো তাঁর ভাবমূর্তি অবিশ্বাস্য
দ্রুততায় ‘পরিষ্কার’ করে নিয়েছে। আইএস ও হায়াত তাহরির আল-শামের মতো
উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েক দশকের অবস্থান
কয়েক দিনের মধ্যে আবর্জনার স্তূপে ছুড়ে ফেলা হয়, যেটা পশ্চিমাদের
দ্বিচারিতাকে আরও পরিষ্কারভাবে তুলে ধরে।
তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ
তাইয়েপ এরদোয়ান সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তের প্রধান নিরাপত্তা
হুমকি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) নিষ্ক্রিয় করতে সক্ষম
হয়েছেন। তুরস্ক দীর্ঘদিন ধরে সিরিয়া থেকে বাশার আল-আসাদকে সরাতে
চেয়েছিল। শেষ পর্যন্ত তা সফল হয়েছে। তাঁর জায়গায় এসেছেন আহমেদ আল-শারা।
পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে বৈশ্বিক পরিমণ্ডলে
নিজেদের ভাবমূর্তি আরও মজবুত করেছে আঙ্কারা।
ইসরায়েলের পাশাপাশি
তুরস্ক মধ্যপ্রাচ্যের শীর্ষ আঞ্চলিক ক্রীড়নক। ফলে অত্যন্ত অস্থির
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে গেলে অনিবার্যভাবেই তুরস্ক ও ইসরায়েলকে
অন্তর্ভুক্ত করতে হবে। আর দুটি দেশই মার্কিন চাপ উপেক্ষা করতে প্রস্তুত,
যেটা অধিকাংশ মিত্রদেশের কল্পনারও বাইরে। তুরস্কে অবশ্য ওয়াশিংটনের আসল
উদ্দেশ্য নিয়ে গভীর সংশয় রয়েছে। আঙ্কারার বিশ্বাস, শেষ পর্যন্ত
যুক্তরাষ্ট্র সর্বদা ইসরায়েলকেই অগ্রাধিকার দেবে।
এ সমীকরণে
সিরিয়া বড় একটা পরীক্ষার ময়দান হতে পারে। গত মাসে দক্ষিণ সিরিয়ায়
দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের সংঘর্ষের মধ্যে ইসরায়েল সিরিয়ার সরকারি
বাহিনীর অবস্থানে বিমান হামলা চালায়। যদিও ইসরায়েল বলেছে, এর লক্ষ্য
দ্রুজদের রক্ষা করা। আসল উদ্দেশ্য মনে হচ্ছে দামেস্কের দক্ষিণাঞ্চলকে
নিরস্ত্র করে নিজেদের ‘নিরপেক্ষ অঞ্চল’ বাড়ানো।
এর বাইরে আসাদের
পতনের পরপরই ইসরায়েল কোনো উসকানি ছাড়াই একের পর এক বিমান হামলা চালিয়ে
সিরিয়ার সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেয়। পশ্চিমা দেশগুলো সে সময়
স্বাভাবিকভাবেই নীরবতা বজায় রেখেছিল।
সৌদি আরব, কাতার, তুরস্কসহ
কয়েকটি আঞ্চলিক দেশ সিরিয়ার ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছে। তুরস্কের
পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করেছেন, দ্রুজরা (যাদের আঙ্কারা
ইসরায়েলের সহযোগী মনে করে) যদি সিরিয়াকে বিভক্ত বা অস্থিতিশীল করার চেষ্টা
করে, তবে তুরস্ক হস্তক্ষেপ করতে পারে।
এমন জল্পনাও রয়েছে যে
ইসরায়েল ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে নতুন
নিরাপত্তা চুক্তি করতে চায়। এর মাধ্যমে ইসরায়েল গোলান মালভূমিতে
অন্তর্বর্তীকালীন পাঁচ বছরের জন্য অবস্থান করতে চায়। কিন্তু অতীত অভিজ্ঞতা
বলে, ইসরায়েল সহজেই এসব ‘অস্থায়ী’ ব্যবস্থাকে স্থায়ী ব্যবস্থায় পরিণত
করে। সেটা যেমন দামেস্কের জন্য উদ্বেগজনক, আবার আঙ্কারার জন্যও।
এদিকে
সিরিয়ার সরকারি বাহিনীর সাম্প্রতিক দ্রুজ দমন অভিযান কুর্দি নেতৃত্বাধীন
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
গোষ্ঠীটি আশঙ্কা করছে, পরের লক্ষ্যবস্তু হতে পারে তারা। যদিও এখন পর্যন্ত
মার্কিন সুরক্ষা গোষ্ঠীটি তাদের পাশে রয়েছে।
এ প্রেক্ষাপটে তুরস্ক
শারার পক্ষে দাঁড়াতে প্রস্তুত বলে মনে হয় না। আবার ইসরায়েলের সঙ্গে
প্রভাবক্ষেত্র ভাগাভাগি নিয়ে আপস করতেও তারা রাজি হবে কি না, সেটাও
অনিশ্চিত।
এ বাস্তবতায় আমরা একটা কাল্পনিক ভাগাভাগির কথা চিন্তা
করতে পারি। দামেস্কের উপকণ্ঠ পর্যন্ত সিরিয়ার দক্ষিণাংশ ইসরায়েলের
প্রভাবে চলে যেতে পারে। আর ইউফ্রেতিসের পূর্ব দিকে এসডিএফের প্রধান ঘাঁটি
এলাকা ছাড়া বাকি অংশ তুরস্কের প্রভাবে চলে যাবে। এ অবস্থায় এসডিএফ
মার্কিন সমর্থনের ওপর ভরসা রাখবে, যা তুর্কি হামলার বিরুদ্ধে একধরনের ঢাল
হিসেবে কাজ করবে। কিন্তু বাস্তবে তা কীভাবে কার্যকর হবে, সেটাই প্রশ্ন।
এ অঞ্চলে শিগগিরই যুক্তরাষ্ট্রের কূটনীতির বড় পরীক্ষা আসতে পারে। ওয়াশিংটন সম্ভবত একটি সমন্বিত কৌশলের দিকে এগোচ্ছে।
ওয়াশিংটনের
আসল উদ্দেশ্য নিয়ে তুরস্কের সংশয় অবশ্যই আগের মতোই গভীর। আঙ্কারার
বিশ্বাস, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সর্বদা ইসরায়েলকেই অগ্রাধিকার দেবে।
কিন্তু ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। যুক্তরাষ্ট্র কি পারবে মধ্যপ্রাচ্যে তার দুই
আঞ্চলিক মিত্রকে গভীরভাবে বিভক্ত সিরিয়ায় নিজ নিজ প্রভাববলয় তৈরির
প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে রাখতে? কেননা যেকোনো সময়ই এ বিভাজন আরেকটি বড়
সংঘাতের স্ফুলিঙ্গ জ্বেলে দিতে পারে।
● মার্কো কার্নোলোস, ইতালির সাবেক কূটনীতিক। তিনি সোমালিয়া, অস্ট্রেলিয়া ও জাতিসংঘে দায়িত্ব পালন করেছেন
- মিডল ইস্ট আই থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
![]() |
| তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি : এএফপি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ▼ 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment