Sunday, July 13, 2025
‘যে ব্যাগে খাবার ভরার আশা ছিল, সেটিই হয়ে গেল কাফনের কাপড়’
‘যে ব্যাগে খাবার ভরার আশা ছিল, সেটিই হয়ে গেল কাফনের কাপড়’
হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, নিহত এই ব্যক্তিদের মধ্যে ৩৪ জন ছিলেন দক্ষিণ রাফায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের’ (জিএইচএফ) ত্রাণকেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা মানুষ। তাঁরা খাবারের আশায় সেখানে জড়ো হয়েছিলেন।
এসব হামলা এমন সময় চালানো হলো, যখন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে কাতারে চলমান আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং উপত্যকার পুরো জনগোষ্ঠীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা ক্রমে বাড়ছে।
রাফার আল-শাকুশ এলাকায় জিএইচএফের ওই ত্রাণকেন্দ্রের সামনে ইসরায়েলি সেনারা সরাসরি গুলি ছুড়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলটিকে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো ‘মানব হত্যাযজ্ঞের কেন্দ্র’ ও ‘মৃত্যুফাঁদ’ হিসেবে আখ্যায়িত করেছে।
আক্রমণ থেকে বেঁচে যাওয়া সামির শায়াত বলেন, ‘যে ব্যাগে খাবার ভরার আশা ছিল, সেটিই হয়ে উঠেছে মৃতদেহ মুড়িয়ে রাখার কাফনের কাপড়। আল্লাহর কসম, এটা ছিল নিছক একটি মৃত্যুফাঁদ। তারা উন্মত্তভাবে গুলি চালিয়েছে। আমি আমার বন্ধুকে কাঁধে করে নিয়ে এসেছি, শহীদদের ভিড়ের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে।’
আরেক আহত ফিলিস্তিনি মোহাম্মদ বারবাখ জানান, ইসরায়েলি স্নাইপারদের গুলিতে এসব মানুষ নিহত হন। তিনি বলেন, ‘তারা আমাদের খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডাকে, ব্যাগ ধরিয়ে দেয়। পরে আমাদের ওপর হাঁস শিকারের মতো গুলি ছোড়ে।’
আল–জাজিরার প্রতিবেদক তারেক আবু আজম বলেন, জিএইচএফ রাফায় শুধু একটি ত্রাণকেন্দ্র চালু রেখেছে। ফলে খাবার সংগ্রহ করতে হাজার হাজার মানুষ দক্ষিণ গাজায় ছুটে আসছেন। সেখানেই ইসরায়েলি সেনারা কোনো পূর্বসতর্কতা ছাড়া গুলি চালান। তিনি আরও বলেন, এ হামলা প্রমাণ করে গাজার কোথাও নিরাপদ নয়, এমনকি ক্ষুধার্ত মানুষের ত্রাণের লাইনও ইসরায়েলি হামলা থেকে মুক্ত নয়।
গাজার চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়, গত মে মাসের শেষ থেকে এ পর্যন্ত জিএইচএফের ত্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় আট শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় পাঁচ হাজার।
আল–আকসা হাসপাতালের মুখপাত্র খলিল আল-দেগরান বলেন, ‘আহত ব্যক্তিদের বেশির ভাগের মাথা ও পায়ে গুলি লেগেছে। বিপুলসংখ্যক আহত ব্যক্তিকে সামাল দিতে গিয়ে আমাদের হাসপাতালে তীব্র সংকট চলছে।’
একাধিক স্থানে হামলা, শিশু-নারীসহ অনেকে হতাহত
গতকাল গাজার অন্যান্য এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা শহরের জাফা স্ট্রিটে এক বাড়িতে বোমা হামলায় ৪ শিশুসহ ১৪ জন নিহত হন। এ সময় আহত হন আরও ১০ জন।
উত্তর গাজার জাবালিয়া এলাকায় দুটি আবাসিক ভবনে বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন বলে জানায় হাসপাতাল সূত্র। গাজা শহরের পশ্চিমাংশে শাতি শরণার্থীশিবিরে আরেকটি হামলায় আরও সাতজন প্রাণ হারান।
এ ছাড়া উত্তর গাজার বেইত হানুনে ইসরায়েলি বাহিনী অন্তত ৫০টি বোমা ফেলে পুরো শহর কাঁপিয়ে তোলে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় তারা গাজায় ২৫০ বার হামলা চালিয়েছে।
ইসরায়েলের হামলার পাশাপাশি গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহেও বাধা অব্যাহত রয়েছে। যদিও মানবাধিকার সংস্থাগুলো এ উপত্যকাকে দুর্ভিক্ষপীড়িত বলে ঘোষণা করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে অন্তত ১ হাজার ২০০ জন নিহত হন। জিম্মি করা হয় অনেককে। ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় এ পর্যন্ত ৫৭ হাজার ৮৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৩৮ হাজার ৯৫ জন।
গাজার সরকারি তথ্য দপ্তর জানিয়েছে, অপুষ্টিতে ইতিমধ্যে ৬৭ শিশু মারা গেছে। তাদের তথ্যমতে, ৫ বছরের নিচের ৬ লাখ ৫০ হাজার শিশু বর্তমানে গুরুতর অপুষ্টির ঝুঁকিতে রয়েছে।
এ দপ্তরের ভাষ্য, ‘খাদ্য ও ওষুধের অভাবে গত তিন দিনে আমরা বহু মৃত্যুর ঘটনা রেকর্ড করেছি। এটা এক নিদারুণ নিষ্ঠুর মানবিক সংকট।’
পরিকল্পিত উচ্ছেদ ও মানবিক বিপর্যয়
মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো ওমর রহমান আল–জাজিরাকে বলেন, গাজা থেকে বন্দীদের মুক্ত করা নয়, বরং পুরো অঞ্চলকে ধ্বংস করে ফিলিস্তিনি সমাজকে ভেঙে ফেলা ইসরায়েলের মূল লক্ষ্য।
এই গবেষক বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকেই এটা পরিষ্কার, ইসরায়েলের লক্ষ্য হলো গাজার কাঠামোগত ধ্বংস, ফিলিস্তিনি সমাজ গুঁড়িয়ে দেওয়া ও পুরো উপত্যকা থেকে জনগণকে জোরপূর্বক উচ্ছেদ করা।
ওমর রহমান আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে জিএইচএফ প্রতিষ্ঠা করেছে মূলত প্রচলিত ত্রাণ বিতরণব্যবস্থাকে ভেঙে দিয়ে গাজায় বেঁচে থাকা মানুষকে সীমিত এলাকায় কেন্দ্রীভূত করতে। তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ যে ‘মানবিক শহর’ তৈরির প্রস্তাব দিয়েছেন, সেটি আসলে রাফা ধ্বংস করে ২১ লাখ মানুষকে সেখানে রাখার পরিকল্পনা। এ পরিকল্পনায় মানবিক শহর বলা একধরনের প্রহসন। এটা প্রকৃতপক্ষে একটি ‘কনসেন্ট্রেশন ক্যাম্প’ বা বন্দিশিবির।
ফিলিস্তিনিরা এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ও নিজেদের মাতৃভূমি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও কয়েকটি রাষ্ট্রও একে ‘জাতিগত নিধনের পূর্বাভাস’ হিসেবে বর্ণনা করেছে।
ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার আল–জাজিরাকে বলেন, প্রতিরক্ষামন্ত্রীর পরিকল্পনা ইসরায়েলিদের বড় অংশকেই ‘বিব্রত ও ক্ষুব্ধ’ করেছে। এটি অবৈধ ও অনৈতিক। এ পরিকল্পনায় যাঁরা অংশ নেবেন, তাঁরা যুদ্ধাপরাধে যুক্ত হবেন।
![]() |
| ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিতে গতকাল শনিবারও অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। ছবি: আল–জাজিরার ভিডিও ফুটেজ থেকে নেওয়া স্ক্রিনশট |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1388)
-
▼
2025
(3281)
-
▼
July
(186)
-
▼
Jul 13
(10)
- গাজা এবং গণহত্যা অধ্যয়নের বিতর্ক by মোহাম্মদ সাজ্...
- ‘যে ব্যাগে খাবার ভরার আশা ছিল, সেটিই হয়ে গেল কাফনে...
- পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড: বিএনপির ১৬ বছরের ‘ত্...
- ‘মানব কসাইখানা’ গাজা ‘মৃত্যুকূপ’, আরও ১১০ ফিলিস্তি...
- জীবন্ত কবরস্তান গাজা, মুসলিমদের ঘুম ভাঙবে কবে! by ...
- নিউইয়র্ক টাইমসের রিপোর্ট: গাজা যুদ্ধে নেতানিয়াহুর ...
- বৃটিশ ৬০ লেবার এমপির চিঠি: ফিলিস্তিন রাষ্ট্রকে স্ব...
- নোবেল শান্তির জন্য ট্রাম্পের চেয়ে আর ‘যোগ্য’ কে আছ...
- ‘জালিবি’ অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে উঠ...
- গাজাকে ‘শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে’ পরিণত ...
-
▼
Jul 13
(10)
-
▼
July
(186)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment